সোমবার, ১ আগস্ট ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » রাশিয়ার সঙ্গে আলোচনার প্রস্তাব দিলেন - বাইডেন
রাশিয়ার সঙ্গে আলোচনার প্রস্তাব দিলেন - বাইডেন

বিবিসি২৪নিউজ,ফরিদা ইয়াসমিন,(ওয়াশিংটন) যুক্তরাষ্ট্র থেকে: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার সঙ্গে নতুন অস্ত্র নিয়ন্ত্রণ ফ্রেমওয়ার্ক নিয়ে আলোচনার জন্য ওয়াশিংটনের প্রস্তুতির কথা ঘোষণা করেছেন। এই আলোচনার মাধ্যমে অস্ত্র হ্রাসকরণ চুক্তির বিকল্প নতুন কোনো চুক্তি হতে পারে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আজ (সোমবার) এক বিবৃতিতে রাশিয়ার সঙ্গে আলোচনা প্রস্তাব দেন। তিনি বলেন, “আজকে আমার প্রশাসন নতুন অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে আলোচনার জন্য কার্যকরভাবে প্রস্তুত। নতুন অস্ত্র নিয়ন্ত্রণ ফ্রেমওয়ার্ক আগের নিউ স্টার্ট চুক্তির স্থলাভিষিক্ত হতে পারে। ২০২৬ সালে নিউ স্টার্ট চুক্তির মেয়াদ শেষ হবে। বাইডেন বলেন, এ ধরনের আলোচনার জন্য আন্তরিক অংশীদার দরকার যারা ভাল বিশ্বাস নিয়ে কাজ করবে।
প্রেসিডেন্ট যখন এই প্রস্তাব দিচ্ছেন এবং আন্তরিক আলোচনার আহ্বান জানাচ্ছেন তখন পাশাপাশি এ কথাও বলেছেন যে, বর্বর এবং বিনা উস্কানিতে ইউক্রেনে সামরিক অভিযান চালিয়ে রাশিয়া ইউরোপের শান্তি চুরমার করে দিয়েছে। তিনি বলেন, ইউক্রেনে রাশিয়ার হামলা আন্তর্জাতিক ব্যবস্থার উপর মারাত্মক আঘাত।
এ প্রেক্ষাপটে রাশিয়ার এই সদিচ্ছা দেখানো উচিত যে, তারা পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে আমেরিকার সঙ্গে আলোচনা করতে প্রস্তুত। জো বাইডেন পরমাণু নিরস্ত্রীকরণ আলোচনায় চীনকেও যোগ দেয়ার আহ্বান জানান।




রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২৯
আগেইরানের সামরিক বাহিনীর মনোবল ভেঙে গেছে: হেগসেথ
যুদ্ধ সমাপ্তি ক্ষেত্রে যে শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট
অ্যাপোলোর পর এবার আর্টেমিস: চাঁদ জয়ের পথে নতুন ইতিহাস
ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল পাস করল ইসরায়েলি পার্লামেন্ট
নরকে স্বাগতম’, ইরানের মাটিতে মার্কিন সেনাদের প্রবেশের আহবান : তেহরানের
যুদ্ধ বন্ধে ইরানের নতুন শর্ত, আয় হবে লক্ষ্য কোটি ডলার
গ্রিস উপকূলে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি উদ্ধার
জাতিসংঘে স্বাধীনতা দিবস পালিত: পররাষ্ট্রমন্ত্রী
ইরান যুদ্ধে হুতিদের অংশগ্রহণে বিপাকে ইসরায়েল 