শনিবার, ৬ আগস্ট ২০২২
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » তেলের দাম বাড়ায় গণপরিবহন সংকট,ভোগান্তিতে রাজধানীবাসী
তেলের দাম বাড়ায় গণপরিবহন সংকট,ভোগান্তিতে রাজধানীবাসী
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ জ্বালানি তেলের দাম বাড়ার খবরে রাজধানীর বিভিন্ন সড়কে গণপরিবহন সংকট দেখা দিয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
শনিবার (৬ আগস্ট) সকাল থেকে নগরীর ফার্মগেট, মহাখালী, মিরপুর, গাবতলী, মোহাম্মদপুর, গুলিস্তান, মতিঝিল, পল্টন ও কারওয়ান বাজারসহ বিভিন্ন এলাকায় এ দুর্ভোগ দেখা গেছে।
রাজধানীর মিরপুর ১ নম্বর থেকে গুলশানে যাওয়ার জন্য অপেক্ষায় ছিলেন বেসরকারি চাকরিজীবী অশিত কুমার।
তিনি বলেন, ভোর থেকে বৃষ্টি হচ্ছে। এ জন্য আজ হাতে একটু বেশি সময় নিয়ে বের হয়েছি। কিন্তু এক ঘণ্টা দাঁড়িয়ে থেকেও কোনো বাসে উঠতে পারিনি। সড়কে বাস কম, যে কয়টা বাস আসছে সেগুলো আগে থেকেই যাত্রীতে পরিপূর্ণ হয়ে আসছে। ফলে সেই বাসে আর ওঠার সুযোগ থাকছে না।
আব্দুল হাই নামে এক পোশাক শ্রমিক বলেন, সকাল থেকে বৃষ্টি মধ্যে দাঁড়িয়ে আছি বাসের জন্য। কিন্তু প্রতিদিন যে পরিমাণ বাস সড়কে চলাচল করে আজ সেই পরিমাণ বাস নেই। নির্দিষ্ট সময় আজ হয়তো অফিসে পৌঁছাতে পারবো না।
মৌচাক থেকে মিরপুরে অফিসে আসেন কবির হোসেন নামে একজন। তিনি বলেন, সকালে বাসের জন্য দাঁড়িয়ে থেকে না পেয়ে বেশি টাকা দিয়ে অটোরিকশাতে এলাম। ফেরার সময় আবার কী হবে তাই ভাবছি।
গাজীপুর থেকে মিরপুরে অফিস আসেন ইসমাইল হোসেন নামে এক চাকরিজীবী। তিনি বলেন, জানতামই না তেলের দাম বাড়ছে। রাস্তায় বের হয়ে দেখি গাড়ি নেই। পরে ভেঙে ভেঙে বেশি টাকা খরচ করে আসলাম। আসলে সব কিছুর দাম বাড়ে কিন্তু বেতন বাড়ে না। তেলের দাম বাড়ার পর তো আবার বাস ভাড়া বাড়বে। আমাদের মতো নিম্ম আয়ের মানুষের কষ্ট আরও বাড়বে।




স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প 