শিরোনাম:
ঢাকা, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২
BBC24 News
রবিবার, ৭ আগস্ট ২০২২
প্রথম পাতা » প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » বাংলাদেশকে সমর্থন ও উন্নয়ন সহায়তা অব্যাহত রাখবে চীন: ওয়াং ই
প্রথম পাতা » প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » বাংলাদেশকে সমর্থন ও উন্নয়ন সহায়তা অব্যাহত রাখবে চীন: ওয়াং ই
৭৫৮ বার পঠিত
রবিবার, ৭ আগস্ট ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশকে সমর্থন ও উন্নয়ন সহায়তা অব্যাহত রাখবে চীন: ওয়াং ই

---বিবিসি২৪নিউজ,বিশেষ প্রতিবেদক ঢাকাঃ আন্তর্জাতিক ফোরামগুলোয় বিভিন্ন ইস্যুতে বাংলাদেশকে সমর্থন ও উন্নয়ন সহায়তা অব্যাহত রাখবে চীন।

রোববার (৭ আগস্ট) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় এ কথা বলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ ব্যাপারে ব্রিফ করেন।

তিনি জানান, সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অভূতপূর্ব উন্নয়ন করেছে বলে উল্লেখ করেন চীনা পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, কৌশলগত উন্নয়ন অংশীদার হিসেবে বাংলাদেশের উন্নয়নে সহায়তা অব্যাহত রাখবে চীন। ডিজিটাল অর্থনীতির উন্নয়নেও সহযোগিতা করা হবে।

সাক্ষাতে জোরপূর্বক বিতাড়িত মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকরা বাংলাদেশের জন্য অতিরিক্ত বোঝা বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চান তিনি।

জবাবে চীনা মন্ত্রী বলেন, তার দেশে আশা করে এই সংকট বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সমাধান হবে। এই ইস্যুতে যদি তৃতীয় পক্ষের হস্তক্ষেপের প্রয়োজন হয় সেক্ষেত্রে চীন ভূমিকা পালন করবে।

তাইওয়ান ইস্যুতে চীনের অবস্থান প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন ওয়াং ই। এ প্রসঙ্গে বাংলাদেশ ‘এক চীন নীতিতে’ বিশ্বাস করে বলে জানান শেখ হাসিনা। তিনি বলেন, বাংলাদেশ চীনের বন্ধুত্বকে মূল্য দেয়।

করোনাভাইরাস সংক্রমণ চলাকালীন দেশে ফেরত আসা শিক্ষার্থীদের চীনে যাওয়ার ব্যবস্থা নিতেও ওয়াং ই’র কাছে অনুরোধ করেন প্রধানমন্ত্রী।



এ পাতার আরও খবর

জেট ফুয়েলের দাম বাড়লো  ৮০ শতাংশ জেট ফুয়েলের দাম বাড়লো ৮০ শতাংশ
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত
বাংলাদেশ-ভারত সম্পর্ক কি নতুন পথে? বাংলাদেশ-ভারত সম্পর্ক কি নতুন পথে?
উপকূলীয় অঞ্চলে ঝড়ে লন্ডভন্ড দুই শতাধিক ঘরবাড়ি উপকূলীয় অঞ্চলে ঝড়ে লন্ডভন্ড দুই শতাধিক ঘরবাড়ি
শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয় শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
আজ থেকে দেশে আবার গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে : প্রধানমন্ত্রী আজ থেকে দেশে আবার গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে : প্রধানমন্ত্রী
স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
মন্ত্রী-এমপিদের মার্জিত থাকতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রী-এমপিদের মার্জিত থাকতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বাংলাদেশে নারীর নিরাপত্তা নিশ্চিত না হলে উন্নয়নের সুফল মিলবে না: রাষ্ট্রপতি বাংলাদেশে নারীর নিরাপত্তা নিশ্চিত না হলে উন্নয়নের সুফল মিলবে না: রাষ্ট্রপতি
ইরান যুদ্ধ ঘিরে সৌদি প্রতিরক্ষামন্ত্রী ও পাকিস্তান সেনাপ্রধানের জরুরি বৈঠক ইরান যুদ্ধ ঘিরে সৌদি প্রতিরক্ষামন্ত্রী ও পাকিস্তান সেনাপ্রধানের জরুরি বৈঠক

আর্কাইভ

ইরানে যুদ্ধ চালিয়ে যেতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ
জেট ফুয়েলের দাম বাড়লো ৮০ শতাংশ
ইরানের পাশে থাকবে পাকিস্তান
ইরানের সঙ্গে —ট্রাম্পের দাবির পর ইসরায়েলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা
যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত
৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলের যুদ্ধবিমান ভূপাতিত
ইরানকে নেতৃত্বশূন্য করতে চাই: যুক্তরাষ্ট্র
বাংলাদেশ-ভারত সম্পর্ক কি নতুন পথে?
উপকূলীয় অঞ্চলে ঝড়ে লন্ডভন্ড দুই শতাধিক ঘরবাড়ি