শিরোনাম:
●   ইরানের সঙ্গে ৬ শর্তে আলোচনা বসতে রাজি যুক্তরাষ্ট্র ●   যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ●   ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত ●   তেহরানের পাশে ‘একনিষ্ঠ বন্ধু মস্কো: পুতিন ●   ৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলের যুদ্ধবিমান ভূপাতিত ●   লারিজানির খুনিদের চরম মূল্য দিতে হবে: ইরানের সর্বোচ্চ নেতা ●   ইরানকে নেতৃত্বশূন্য করতে চাই: যুক্তরাষ্ট্র ●   বাংলাদেশ-ভারত সম্পর্ক কি নতুন পথে? ●   উপকূলীয় অঞ্চলে ঝড়ে লন্ডভন্ড দুই শতাধিক ঘরবাড়ি ●   ইরানের সঙ্গে আমাদের যুদ্ধ নয়’: ট্রাম্পকে ইউরোপীয় নেতারা
ঢাকা, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২

BBC24 News
রবিবার, ৭ আগস্ট ২০২২
প্রথম পাতা » জাতীয় | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশে বাস ভাড়া বাড়ল
প্রথম পাতা » জাতীয় | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশে বাস ভাড়া বাড়ল
৯২১ বার পঠিত
রবিবার, ৭ আগস্ট ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশে বাস ভাড়া বাড়ল

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ জ্বালানি তেলের রেকর্ড মূল্যবৃদ্ধির পর এবার বাস ভাড়া বাড়ানো হয়েছে। দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে জনপ্রতি ভাড়া ১ টাকা ৮০ পয়সা থেকে ৪০ পয়সা বাড়িয়ে ২ টাকা ২০ পয়সা করা হয়েছে।

আর নগর-মহানগরে বাসের ভাড়া প্রতি কিলোমিটারে জনপ্রতি ২ টাকা ১৫ পয়সা থেকে ৩৫ পয়সা বাড়িয়ে ২ টাকা ৫০ পয়সা করা হয়েছে।

শনিবার বনানীতে বিআরটিএর কার্যালয়ে অংশীজনের সঙ্গে বাস ভাড়া পুনঃনির্ধারণী বৈঠক শেষে এ ঘোষণা দেন সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী।

এর আগে বিকাল ৫টায় শুরু হওয়া এই বৈঠক চলে রাত সাড়ে নয়টা পর্যন্ত।বৈঠকে সভাপতিত্ব করেন বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার।বৈঠকে সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী, সড়ক পরিবহণ মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহসহ অংশীজনরা উপস্থিত ছিলেন।

পরে বৈঠকের সিদ্ধান্ত জানাতে ব্রিফিংয়ে আসেন সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী এবং বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার।

বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে আমরা আজ বাস ভাড়া পুনঃনির্ধারণী বৈঠক করেছি। পাশাপাশি আমদানি ব্যয় বাড়ায় বাসের বিভিন্ন সামগ্রীর মূল্যবৃদ্ধির কারণেও বাস মালিকদের কিছু দাবি ছিল। বৈঠকে সবার আলোচনা পর্যালোচনার ভিত্তিতে এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে, এখন থেকে মহানগর পর্যায়ে কিলোমিটারে বাসে ২.৫০ মিনিবাসে ২.৪০ ভাড়া হবে। দূরপাল্লার বাসে ভাড়া হবে কিলোমিটার প্রতি ২.২০ পয়সা।

আগে ভাড়া ছিল মহানগর পর্যায়ে কিলোমিটারে বাসে ২.১৫ মিনিবাসে ২.১০ টাকা। দূরপাল্লার বাসে ভাড়া কিলোমিটার প্রতি ১.৮০ টাকা ছিল।সর্বনিম্ন বাস ভাড়া ১০ টাকা আর মিনিবাসে ৮ টাকা।

শুক্রবার রাতে হঠাৎ করেই সরকার জ্বালানি তেলের দাম রেকর্ড পরিমাণ বাড়ানোর ঘোষণা দেয়। জ্বালানি মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, এখন থেকে ডিজেলের দাম হবে প্রতি লিটার ১১৪ টাকা, যা এত দিন ৮০ টাকা ছিল। কেরোসিনের দামও একই হারে বাড়ানো হয়েছে। নতুন দাম ডিজেলের সমান, অর্থাৎ ১১৪ টাকা। অর্থাৎ ডিজেল ও কেরোসিনের ক্ষেত্রে প্রতি লিটারে দাম বাড়ল ৩৪ টাকা।

অন্যদিকে পেট্রলের নতুন দাম প্রতি লিটার ১৩০ টাকা, যা এতদিন ৮৬ টাকা ছিল। অর্থাৎ পেট্রলের দাম প্রতি লিটারে বাড়ল ৪৪ টাকা। আর অকটেনের দাম লিটারপ্রতি ৮৯ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা করা হয়েছে। অর্থাৎ প্রতি লিটার অকটেনের দাম বাড়ল ৪৬ টাকা।



আর্কাইভ

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলের যুদ্ধবিমান ভূপাতিত
ইরানকে নেতৃত্বশূন্য করতে চাই: যুক্তরাষ্ট্র
বাংলাদেশ-ভারত সম্পর্ক কি নতুন পথে?
উপকূলীয় অঞ্চলে ঝড়ে লন্ডভন্ড দুই শতাধিক ঘরবাড়ি
ইরানের সঙ্গে আমাদের যুদ্ধ নয়’: ট্রাম্পকে ইউরোপীয় নেতারা
শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
ইরানি ‘শাহেদ’কে টেক্কা দিতে মার্কিন ‘লুকাস’ ড্রোন, ট্রাম্পের
ইসরায়েলের বিভিন্ন শহরে ইরানের হামলা, বাহরাইনে বড় বিস্ফোরণ
ইরানকে গোপনে সাহায্য করছে চীন ও রাশিয়া