শিরোনাম:
●   সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী ●   জেনেভায় যুক্তরাষ্ট্র ও ইরানের পরমাণু আলোচনা: মার্কিন রণতরিগুলো ডুবিয়ে দেওয়ার হুঁশিয়ারি খামেনির ●   পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে চীন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন ●   তিন মন্ত্রণালয় ও বিভাগ সামলাবেন তারেক রহমান ●   জাতীয় স্মৃতিসৌধে নতুন প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ ●   নতুন মন্ত্রীসভায় কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন ●   রাষ্ট্রপতির কাছে শপথ নিলেন মন্ত্রিসভার নতুন সদস্যরা ●   প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন তারেক রহমান ●   আপাতত ঢাকায় থাকবেন প্রফেসর ইউনূস
ঢাকা, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২

BBC24 News
শনিবার, ১৩ আগস্ট ২০২২
প্রথম পাতা » খেলাধুলা | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ব্যালন ডি’ তালিকায় নেই মেসি আছে -রোনালদো
প্রথম পাতা » খেলাধুলা | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ব্যালন ডি’ তালিকায় নেই মেসি আছে -রোনালদো
৭৫১ বার পঠিত
শনিবার, ১৩ আগস্ট ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ব্যালন ডি’ তালিকায় নেই মেসি আছে -রোনালদো

---বিবিসি২৪নিউজ, স্পোর্টস ডেস্কঃ এই বছরের ব্যালন ডি’ অরের লড়াইয়ে প্রত্যাশিতভাবে আছেন করিম বেনজেমা ও রবের্ত লেভানদোভস্কি। বর্ষসেরা ফুটবলারের লড়াইয়ে তাদের পাশাপাশি আছেন বিশ্ব ফুটবলের সেরা তরুণ প্রতিভাবানদের একজন আর্লিং হলান্ড ও পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোও। তবে ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা হয়নি পুরস্কারটি রেকর্ড সাতবার জেতা লিওনেল মেসির।

২০২২ সালের এই পুরস্কারের জন্য ছয় ধাপে ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ‘ফ্রান্স ফুটবল’ ম্যাগাজিন।

বাংলাদেশ সময় শুক্রবার রাত পৌনে ১২টায় শুরু হয় তালিকা ঘোষণা। গতবারের বিজয়ী মেসি ২০০৫ সালের পর এই প্রথম ৩০ জনের তালিকায় জায়গা পেলেন না। ইচ্ছার বিরুদ্ধে গত বছরের অগাস্টে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে পাড়ি দিয়ে ২০২১-২২ মৌসুমে নিজের ছায়া হয়েই ছিলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। সব প্রতিযোগিতা মিলিয়ে গত মৌসুমে ৩৪ ম্যাচে গোল করতে পারেন স্রেফ ১১টি।

সংক্ষিপ্ত তালিকায় নেই মেসির পিএসজি সতীর্থ নেইমারও। তবে আছেন দলটির আক্রমণভাগের আরেক তারকা ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে। রিয়াল মাদ্রিদের গোলরক্ষক থিবো কোর্তোয়া, মিডফিল্ডার লুকা মদ্রিচ, ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়র, ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার কেভিন ডে ব্রুইনে, লিভারপুল ফরোয়ার্ড মোহামেদ সালাহও জায়গা পেয়েছেন এই তালিকায়।

আগামী ১৭ অক্টোবর প্যারিসে বিজয়ীর হাতে তুলে দেওয়া হবে এবারের ব্যালন ডি’ অর।১৯৫৬ সাল থেকে ইউরোপের সেরা খেলোয়াড়কে ব্যালন ডি’ অর পুরস্কার দেওয়া চালু হয়। ১৯৯৪ সাল পর্যন্ত পুরস্কারটি শুধু ইউরোপের খেলোয়াড়দেরই দেওয়া হতো। এর পর থেকে ইউরোপে খেলা বিশ্বের যে কোনো খেলোয়াড়ের জন্য পুরস্কারটি উন্মুক্ত করে দেওয়া হয়। আর ২০০৭ সাল থেকে ইউরোপের সেরা নয়, পুরস্কারটি দেওয়া হতে থাকে বিশ্বের সেরা ফুটবলারকে।
ফিফার বর্ষসেরা পুরস্কার আর ফ্রান্স ফুটবলের ব্যালন ডি’ অর একীভূত হয়েছিল ২০১০ সালে, নাম হয়েছিল ফিফা ব্যালন ডি’অর।

ফিফার সঙ্গে চুক্তি শেষ হয়ে যাওয়ায় ২০১৬ সাল থেকে আবার একাই ব্যালন ডি’ অর দেওয়া শুরু করে ফ্রান্স ফুটবল। ২০২০ সালে কোভিডের কারণে পুরস্কারটি দেওয়া হয়নি। ব্যালন ডি’ অর জয়ী নির্ধারণ করা হয় সাংবাদিকদের ভোটে।
২০২২ ব্যালন ডি’ অরের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা:

থিবো কোর্তোয়া (রিয়াল মাদ্রিদ), রাফায়েল লেয়াও (এসি মিলান), ক্রিস্তোফা এনকুনকু (লাইপজিগ), মোহামেদ সালাহ (লিভারপুল), জসুয়া কিমিখ (বায়ার্ন মিউনিখ), ট্রেন্ট অ্যালেকজান্ডার-আর্নল্ড (লিভারপুল), ভিনিসিউস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), বের্নার্দো সিলভা (ম্যানচেস্টার সিটি), লুইস দিয়াস (লিভারপুল), রবের্ত লেভানদোভস্কি (বায়ার্ন মিউনিখ/বার্সেলোনা), রিয়াদ মাহরেজ (ম্যানচেস্টার সিটি), কাসেমিরো (রিয়াল মাদ্রিদ), সন হিউং মিন (টটেনহ্যাম হটস্পার), ফাবিনিয়ো (লিভারপুল), করিম বেনজেমা (রিয়াল মাদ্রিদ), মাইক মিয়াঁ (এসি মিলান), হ্যারি কেইন (টটেনহ্যাম হটস্পার), দারউইন নুনেস (বেনফিকা/ লিভারপুল), ফিল ফোডেন (ম্যানচেস্টার সিটি) সাদিও মানে (লিভারপুল/বায়ার্ন মিউনিখ), সেবাস্তিয়ান হলার (বরুশিয়া ডর্টমুন্ড), ক্রিস্তিয়ানো রোনালদো (ম্যানচেস্টার ইউনাইটেড), আন্টোনিও রুডিগার (চেলসি/রিয়াল মাদ্রিদ), কেভিন ডে ব্রুইনে (ম্যানচেস্টার সিটি), লুকা মদ্রিচ (রিয়াল মাদ্রিদ), আর্লিং হলান্ড (বরুশিয়া ডর্টমুন্ড/ম্যানচেস্টার সিটি), দুসান ভ্লাহোভিচ (ইউভেন্তুস), জোয়াও কানসেলো (ম্যানচেস্টার সিটি), কিলিয়ান এমবাপে (পিএসজি), ভার্জিল ভন ডাইক (লিভারপুল)



এ পাতার আরও খবর

বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি
বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি
বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান
বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি
মিরপুর টেস্টে শততম ম্যাচে সেঞ্চুরি দিয়েই রাঙালেন মুশফিক মিরপুর টেস্টে শততম ম্যাচে সেঞ্চুরি দিয়েই রাঙালেন মুশফিক
ফুটবলে ভারতের বিপক্ষে জয় পেল বাংলাদেশ ফুটবলে ভারতের বিপক্ষে জয় পেল বাংলাদেশ
বুলবুলই বিসিবি সভাপতি, সহ-সভাপতি ফারুক ও সাখাওয়াত বুলবুলই বিসিবি সভাপতি, সহ-সভাপতি ফারুক ও সাখাওয়াত
শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরের যাত্রা শুরু বাংলাদেশের শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরের যাত্রা শুরু বাংলাদেশের
আর্জেন্টিনার মাটিতে জোড়া গোলে ‘লাস্ট ড্যান্স’ রাঙালেন মেসি আর্জেন্টিনার মাটিতে জোড়া গোলে ‘লাস্ট ড্যান্স’ রাঙালেন মেসি

আর্কাইভ

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে চীন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন
জাতীয় স্মৃতিসৌধে নতুন প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ
নতুন মন্ত্রীসভায় কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন
রাষ্ট্রপতির কাছে শপথ নিলেন মন্ত্রিসভার নতুন সদস্যরা
প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন তারেক রহমান
জামায়াতের পর সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদে শপথ নিল এনসিপি
মন্ত্রিপরিষদে শপথের জন্য ডাক পেলেন যারা
বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান
বিএনপি সংবিধান সংস্কার পরিষদে শপথ না নিলে জামায়াত কোনো শপথই নেবে না: তাহের