শিরোনাম:
●   কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য ●   জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া ●   ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র ●   ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ●   যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস ●   ৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ●   যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা ●   বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’ ●   বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ ●   সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
BBC24 News
বুধবার, ১৭ আগস্ট ২০২২
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » রাশিয়ার তেল কেনার পক্ষে যুক্তি দেখাল- পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » রাশিয়ার তেল কেনার পক্ষে যুক্তি দেখাল- পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর
৫৮৩ বার পঠিত
বুধবার, ১৭ আগস্ট ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাশিয়ার তেল কেনার পক্ষে যুক্তি দেখাল- পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর

---বিবিসি২৪নিউজ, অমিত ঘোষ, দিল্লি থেকেঃ ইউক্রেন যুদ্ধের মধ্যে রাশিয়ার কাছ থেকে তেল কেনার জন্য ভারত যে সমালোচনার সম্মুখীন হচ্ছে তার জবাবে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর মঙ্গলবার তাদের পদক্ষেপের পক্ষে যুক্তি তুলে ধরেছেন।ব্যাংককে প্রবাসী ভারতীয়দের সঙ্গে আলাপকালে জয়শঙ্কর বলেন, ‘ প্রতিটি দেশ জ্বালানির উচ্চমূল্য দামের চাপ সামলাতে সর্বোত্তম চুক্তি নিশ্চিত করার চেষ্টা করবে। ভারত ঠিক একই কাজ করছে।’
তেল ও গ্যাসের দাম অযৌক্তিকভাবে বেশি মন্তব্য করে জয়শঙ্কর বলেন, অনেক প্রচলিত সরবরাহকারী ইউরোপের দিকে ঝুঁকছে। কারণ মহাদেশটি রাশিয়ার কাছ থেকে কম জ্বালানি কিনছে।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এক প্রশ্নের জবাবে বলেন, ‘ইউরোপ মধ্যপ্রাচ্য এবং অন্যান্য উৎস থেকে অনেক বেশি কিনছে যারা সাধারণত ভারতকে সরবরাহ করত।’জয়শঙ্কর বলেন, ‘এখন পরিস্থিতি এমন যেখানে প্রতিটি দেশ স্বাভাবিকভাবেই নাগরিকদের জন্য সম্ভাব্য সর্বোত্তম চুক্তি পেতে চেষ্টা করবে এবং উচ্চমূল্যের প্রভাব কমানোর চেষ্টা করবে। আমরা ঠিক এটাই করছি।’
তবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত এটি রক্ষণাত্মকভাবে করছে না। তিনি বলেন, ‘ভারত তার স্বার্থ সম্পর্কে উন্মুক্ত এবং সৎ। ভারতীয় জনগণ জ্বালানির উচ্চমূল্যের চাপ বহন করতে সক্ষম নয়।’

জয়শঙ্কর বলেন, ‘আমার দেশের মাথাপিছু আয় দুই হাজার ডলার। এদেশের মানুষ জ্বালানির উচ্চ মূল্য বহন করতে পারে না। তাদের জন্য সম্ভাব্য সেরা চুক্তিটি পাওয়া আমার বাধ্যবাধকতা এবং নৈতিক দায়িত্ব।’

ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, যুক্তরাষ্ট্রসহ সংশ্লিষ্ট দেশগুলো ভারতের অবস্থান জানে এবং সেটা বুঝেই এগোবে।
প্রসঙ্গত, ইউক্রেনে হামলার কারণে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র পাশ্চাত্যের অন্য দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইউরোপীয় ইউনিয়ন জ্বালানির জন্য রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা কমাতে যথাসাধ্য চেষ্টা করছে।



এ পাতার আরও খবর

জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’ বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান? সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?
ইসরায়েলে সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না কেউ, তাহলে প্রধানমন্ত্রী কে হবেন ইসরায়েলে সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না কেউ, তাহলে প্রধানমন্ত্রী কে হবেন
যুদ্ধবিরতির পরও গাজায় গণহত্যা চালিয়ে গেছে ইসরায়েল: জাতিসংঘ যুদ্ধবিরতির পরও গাজায় গণহত্যা চালিয়ে গেছে ইসরায়েল: জাতিসংঘ
হামলা বন্ধে হুথিদের ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদির হামলা বন্ধে হুথিদের ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদির
বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান: বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান:
নির্বাচন ঘিরে বড় পরীক্ষায় ট্রাম্প ও নেতানিয়াহু নির্বাচন ঘিরে বড় পরীক্ষায় ট্রাম্প ও নেতানিয়াহু
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানে নতুন বার্তা মোজতবা খামেনির যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানে নতুন বার্তা মোজতবা খামেনির

আর্কাইভ

কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?