বুধবার, ১৭ আগস্ট ২০২২
প্রথম পাতা » আইন-আদালত | শিরোনাম | সাবলিড » চট্টগ্রামে নৌ ঘাঁটির মসজিদে বোমা হামলায় ৫ আসামির মৃত্যুদণ্ড
চট্টগ্রামে নৌ ঘাঁটির মসজিদে বোমা হামলায় ৫ আসামির মৃত্যুদণ্ড
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিনিধিঃ চট্টগ্রামে সাত বছর আগে নৌবাহিনীর ঈশা খাঁ ঘাঁটির ভেতরের দুটি মসজিদে ১০ মিনিটের ব্যবধানে বোমা হামলার ঘটনায় পাঁচ আসামির সবাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
চট্টগ্রামের সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক আবদুল হালিম বুধবার এ মামলার রায় ঘোষণা করেন।ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি মনোরঞ্জন দাশ সমকালকে এসব তথ্য জানান।
দণ্ডিত আসামিরা হলেন-নৌবাহিনীর সাবেক সদস্য এম সাখাওয়াত হোসেন, বলকিপার আবদুল মান্নান ও রমজান আলী, বাবুল রহমান ওরফে রনি এবং জেএমবি সদস্য আবদুল গাফফার। তাদের মধ্যে সাখাওয়াত হোসেন পলাতক আছেন, বাকিরা রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন।
২০১৫ সালের ১৮ ডিসেম্বর জুমার নামাজের পর মসজিদ দুটিতে বোমা হামলা হয়। দীর্ঘ সময় তথ্য প্রমাণ বিশ্লেষণ করে আজ রায় ঘোষণা করা হলো।




মমতার বিরুদ্ধে পুলিশের মামলা দায়
এআই দিয়ে আদালতের রায় লেখা যাবে না: প্রধান বিচারপতি
সংসদ থেকে সালাম দিয়ে বিরোধীদলের ওয়াকআউট
আন্তর্জাতিক অপরাধ আদালতের কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিলো ট্রাম্প
এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
আবু সাঈদ হত্যা মামলা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড
সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গ্রেপ্তার
সরকারি চাকরিতে প্রবেশের নতুন বয়স নির্ধারণে সংসদে বিল পাস
বিডিআর হত্যা মামলায় প্রথমবার আসামি হচ্ছেন শেখ হাসিনা
২২০৮টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের অনুমোদন:স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। 