শনিবার, ২০ আগস্ট ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | শিরোনাম | সাবলিড » ইউরোপে গ্যাস সরবরাহ আবারও বন্ধ করল- রাশিয়া
ইউরোপে গ্যাস সরবরাহ আবারও বন্ধ করল- রাশিয়া
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়া আবারও বন্ধ রাখতে যাচ্ছে ইউরোপে গ্যাস সরবরাহ। দেশটির জ্বালানি সংস্থা গ্যাজপ্রোম জানিয়েছে, নড স্ট্রিম-১ পাইপ লাইনটি নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজের অংশ হিসেবে চলতি মাসের শেষের দিকে বন্ধ করা হবে। শুক্রবার (১৯ আগস্ট) অনলাইনে পোস্ট করা একটি বিবৃতিতে গ্যাজপ্রোম এ তথ্য জানিয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার অনির্ধারিত রক্ষণাবেক্ষণের আদেশের ফলে ইউরোপে এরই মধ্যে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। আকাশচুম্বী হয়েছে মূল্যস্ফীতি। এমন পরিস্থিতিতে অঞ্চলটিতে অর্থনৈতিক মন্দার ঝুঁকি তৈরি হয়েছে। বাল্টিক সাগরের তলদেশ স্থাপনা করা নর্ড স্ট্রিম পাইপ লাইনের মাধ্যমে রাশিয়া থেকে জার্মানিতে গ্যাস যায়। সেখান থেকে পুরো ইউরোপে সরবরাহ করা হয়।
গ্যাজপ্রোম জানিয়েছে, পাইপলাইন বরাবর একটি মূল কম্প্রেসার স্টেশনে একমাত্র সচল টারবাইনের রক্ষণাবেক্ষণের জন্য লাইনটি ৩১ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে।
বর্তমানে পাইপলাইনটি দিয়ে সক্ষমতার এক-পঞ্চমাংশ গ্যাস সরবরাহ করছে রাশিয়া। এর আগেও নিয়মিত কাজের জন্য এটির কার্যক্রম বন্ধ রাখে পুতিন প্রশাসন।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 