শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
BBC24 News
রবিবার, ২১ আগস্ট ২০২২
প্রথম পাতা » প্রিয়দেশ | শিক্ষাঙ্গন | শিরোনাম | সাবলিড » বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী শিক্ষা ব্যবস্থা থাকতে পারে না : শিক্ষামন্ত্রী
প্রথম পাতা » প্রিয়দেশ | শিক্ষাঙ্গন | শিরোনাম | সাবলিড » বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী শিক্ষা ব্যবস্থা থাকতে পারে না : শিক্ষামন্ত্রী
৭০৬ বার পঠিত
রবিবার, ২১ আগস্ট ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী শিক্ষা ব্যবস্থা থাকতে পারে না : শিক্ষামন্ত্রী

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক,ঢাকা: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষা ব্যবস্থায় মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী সাম্প্রদায়িক বিষয় থাকতে পারে না। শিক্ষা ব্যবস্থায় যে সাম্প্রদায়িকীকরণ হয়েছে তা সত্য এবং এ থেকে উত্তরণের চেষ্টা করছি।

আজ ২১ আগস্ট গ্রেনেড হামলার ১৮তম বার্ষিকী উপলক্ষে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আয়োজনে ‘শিক্ষা ব্যবস্থায় সাম্প্রদায়িকতা ও মৌলবাদ’ শীর্ষক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষাকে আনন্দময় করে গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে।

শিক্ষার্থীদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনার বীজ বপনের জন্য নতুন কারিকুলাম সাজাচ্ছি। এরজন্য নতুন কারিকুলাম নিয়ে গত কয়েক বছর কাজ শুরু হয়েছে।তিনি বলেন, ‘আগামী বছর পুরোটাই পাঠ্যসূচির পরিমার্জন করতে থাকবো। চাই শিক্ষার্থীরা পড়ে পড়ে শিখুক; সে অনুযায়ী বইগুলো তৈরি করা হয়েছে। ইতিহাস ও বাংলা সাহিত্যকে সাম্প্রদায়িকতা মুক্ত করার উদ্যোগ নিয়েছি আগামী পাঠ্যসূচিতে। আগামী বছর আরও পরিমার্জন করবো।

তিনি আরো বলেন, ‘শিক্ষা কার্যক্রম সম্প্রসারণে দেশের ৬২টি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন কারিকুলামের একটি পাইলট প্রোগ্রাম শুরু হয়েছে। এর আওতায় এখন অনেক কিছু নতুন যুক্ত হতে যাচ্ছে। আমরা ’৭১ এর মুক্তিযুদ্ধ ও ’৭২ এর চেতনার ভিত্তিতেই নতুন পাঠ্যসূচি প্রণয়ন করছি। ’

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি সাংবাদিক শাহরিয়ার কবিরের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যরিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

অনুষ্ঠানে বক্তৃতা করেন ইন্টারন্যাশনাল থিয়েটার ইন্সটিটিউটের সভাপতি নাট্যজন বীর মুক্তিযোদ্ধা রামেন্দু মজুমদার, দৈনিক জাগরণের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক আবেদ খান, নির্মূল কমিটির সহসভাপতি শিক্ষাবিদ শহীদ জায়া শ্যামলী নাসরিন চৌধুরী, ডাকসুর সাবেক ভিপি শিক্ষবিদ অধ্যাপিকা মাহফুজা খানম, ১৯৭১: গণহত্যা নির্যাতন আর্কাইভ ও জাদুঘরের সভাপতি অধ্যাপক মুনতাসীর মামুন, নির্মূল কমিটির কেন্দ্রীয় সদস্য কথাশিল্পী অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবাল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের অধ্যাপক আলা উদ্দিন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সুজিত সরকার এবং নির্মূল কমিটির সাধারণ সম্পাদক কাজী মুকুল।

শাহরিয়ার কবির বলেন, শিক্ষানীতিতে সর্বস্তরের পাঠ্যপুস্তক থেকে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী যা কিছু আছে সব বাদ দিয়ে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস এবং বঙ্গবন্ধুর ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রাজনৈতিক দর্শন প্রতিস্থাপন করতে হবে। মাদ্রাসাসহ সকল শিক্ষা মাধ্যমে বাঙালির ইতিহাস এবং মুক্তিযুদ্ধের ইতিহাস ও দর্শন পাঠ বাধ্যতামূলক করতে হবে।



এ পাতার আরও খবর

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প