মঙ্গলবার, ২৩ আগস্ট ২০২২
প্রথম পাতা » আমেরিকা | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » মার্কিন বিচার বিভাগের বিরুদ্ধে মামলা দিয়েছে- ট্রাম্প
মার্কিন বিচার বিভাগের বিরুদ্ধে মামলা দিয়েছে- ট্রাম্প
বিবিসি২৪নিউজ,ফরিদা ইয়াসমিন (ওয়াশিংটন) যুক্তরাষ্ট্র থেকেঃ মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বাড়িতে তল্লাশির জেরে মার্কিন বিচার বিভাগের বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছেন। মামলায় ট্রাম্পের বাড়ি থেকে জব্দ করা নথিপত্রের তদন্ত স্থগিতের আবেদন করা হয়েছে।
ডোনাল্ড ট্রাম্পের মামলার আবেদনটি করা হয়েছে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচের এমন একজন বিচারকের আদালতে, যাকে ২০২০ সালে ট্রাম্প মনোনয়ন দিয়েছিলেন।
ফ্লোরিডার মার-এ-লাগোয় ডোনাল্ড ট্রাম্পের বাড়ি থেকে ৮ অগাস্ট ১১ সেট গোপনীয় কাগজপত্র জব্দ করেছিল এফবিআই এজেন্টরা, যেগুলোর মধ্যে কিছু নথি ‘টিএস/এসসিআই’ বলে চিহ্নিত করা হয়। এর অর্থ হলো এসব দলিলপত্রে এমন সব তথ্য আছে যা আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য ‘নজিরবিহীন গুরুতর ক্ষতির’ কারণ হতে পারে।আদালতে দায়ের করা ওই মামলায় ট্রাম্পের আইনজীবীরা অনুরোধ করেছেন, সেসব নথিপত্র যাচাই করার সময় জেনো একজন নিরপেক্ষ আইনজীবী নিয়োগ দেওয়া হয়।
রাষ্ট্রীয় নথিপত্র আইনমাফিক সংরক্ষণ না করার অভিযোগে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত চলছে।সোমবার ডোনাল্ড ট্রাম্পের আইনজীবীরা আদালতে বলেছেন, একজন থার্ড পার্টি অ্যাটর্নি জেনো নিয়োগ দেওয়া হয়, যিনি যাচাই করে দেখবেন যে, এসব নথিপত্র নির্বাহী সুবিধার আওতায় পড়ে কি না। সেটা হলে বেশ কিছু যোগাযোগের রেকর্ড সাবেক প্রেসিডেন্টকে জনসমক্ষে প্রকাশ করতে হবে না।
মার্কিন বিচার বিভাগ একটি বিবৃতিতে বলেছেন, ট্রাম্পের মামলা সম্পর্কে কৌসুঁলিরা অবগত রয়েছেন। আদালতে এ বিষয়ে জবাব দেওয়া হবে। একটি ফেডারেল কোর্টে কারণ দেখানোর পরেই মার-এ-লাগোর বাড়িতে তল্লাশি করার পরোয়ানা জারি হয়েছিল।




ইরানের পাশে থাকবে পাকিস্তান
ইরানের সঙ্গে —ট্রাম্পের দাবির পর ইসরায়েলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা
ইরানকে নেতৃত্বশূন্য করতে চাই: যুক্তরাষ্ট্র
ইরানি ‘শাহেদ’কে টেক্কা দিতে মার্কিন ‘লুকাস’ ড্রোন, ট্রাম্পের
ইরান যুদ্ধে বিপাকে ট্রাম্প
ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২,৫০০ মার্কিন স্থলসেনা
ইরানে আগামী সপ্তাহে কঠোর আঘাত হানা হবে : ট্রাম্প
ইরাকে মার্কিন বিমান বিধ্বস্ত, ৪ সেনার মৃত্যু
নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ট্রাম্প
ইরানের পরবর্তী নেতা নির্বাচনে আমাকে যুক্ত থাকতে হবে: ট্রাম্প 