শিরোনাম:
●   রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান ●   জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির ●   বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবেন : প্রধানমন্ত্রী ●   ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে ●   প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন ●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
ঢাকা, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩
BBC24 News
বুধবার, ২৪ আগস্ট ২০২২
প্রথম পাতা » প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » বাংলাদেশের উন্নয়নে প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা বিশ্ব ব্যাংকের
প্রথম পাতা » প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » বাংলাদেশের উন্নয়নে প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা বিশ্ব ব্যাংকের
৬৮৭ বার পঠিত
বুধবার, ২৪ আগস্ট ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশের উন্নয়নে প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা বিশ্ব ব্যাংকের

---বিবিসি২৪নিউজ,বিশেষ প্রতিবেদক ঢাকাঃ বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছে বিশ্ব ব্যাংক। বুধবার (২৪ আগস্ট) গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মারসি মিয়াঙ টেম্বন (Mercy Miyang Tembon) এ প্রশংসা করেন।

প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস এসময় উপস্থিত ছিলেন। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

তিনি জানান, বিশ্ব ব্যাংক প্রতিনিধি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব বাংলাদেশের সার্বিক আর্থসামাজিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন। বলেছেন, বাংলাদেশের বিভিন্ন এলাকা পরিদর্শন করে তৃণমূলের উন্নয়ন দেখে অবিভূত।

নারীর ক্ষমতায়নসহ তাদের সার্বিক উন্নয়নের ক্ষেত্রেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন মারসি টেম্বন। তিনি বলেন, বাংলাদেশের নারীর উন্নয়ন বিশ্বে একটি দৃষ্টান্ত।

এ প্রসঙ্গে (নারী উন্নয়ন) শেখ হাসিনা বলেন, কাজটি সহজ ছিল না। এজন্য তার সরকারকে অনেক প্রতিকূলতা মোকাবিলা করতে হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা এদেশে নারী উন্নয়নের ক্ষেত্রের ভীত রচনা করেছিলেন। তার দেখানো পথে বর্তমান সরকার পুরুষের পাশাপাশি নারীদের সম অধিকার নিশ্চিত করতে নানা উদ্যোগ বাস্তবায়ন করছে।

তিনি বলেন, নারীদের অগ্রগতির পথে বাধা দূর হওয়ায় দেশের খেলাধূলা ও কর্মসংস্থানসহ সব ক্ষেত্রে তাদের উপস্থিতি নিশ্চিত হয়েছে।

এ সময় বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হওয়ায় মারসি টেম্বনকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।

পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিশ্ব ডায়াবেটিক ফেডারেশনের সভাপতি প্রফেসর আখতার হোসেন সৌজন্য সাক্ষাৎ করেন। তিনি সংগঠনের কার্যক্রম সম্পর্কে প্রধানমন্ত্রী অবহিত করেন।

এ সময় তিনি আগামী ডিসেম্বর মাসে পর্তুগালে অনুষ্ঠেয় বিশ্ব ডায়াবেটিক ফেডারেশন আয়োজিত অনুষ্ঠানে যোগদানের আমন্ত্রণপত্র হস্তান্তর করেন প্রধানমন্ত্রীকে। ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রথম গ্লোবাল অ্যাম্বাসেডর ফর ডায়াবেটিস (Global Ambassador for Diabetes) উপাধিতে ভূষিত করা হবে।

সর্বসম্মতিক্রমে এই উপাধিতে ভূষিত করায় বিশ্ব ডায়াবেটিক ফেডারেশনের গভর্নিং বডিকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সাক্ষাৎকালে অন্যান্যের বাংলাদেশ ডায়বেটিক সমিতির সভাপতি ড. এ কে আজাদ খান উপস্থিত ছিলেন।



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের অধিবেশে আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান জাতিসংঘের অধিবেশে আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
যে কারনে চীন থেকে যুদ্ধবিমান কিনলে বাংলাদেশ যে কারনে চীন থেকে যুদ্ধবিমান কিনলে বাংলাদেশ
জলবায়ু পরিবর্তন: ঢাকা-কলকাতার শহরের মানুষ বাস্তুচ্যুতির ঝুঁকিতে, জাতিসংঘ জলবায়ু পরিবর্তন: ঢাকা-কলকাতার শহরের মানুষ বাস্তুচ্যুতির ঝুঁকিতে, জাতিসংঘ
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা তারেক রহমানের বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা তারেক রহমানের
রূপপুরের পারমাণবিক কেন্দ্র থেকে বিদ্যুৎ আসবে নভেম্বরে রূপপুরের পারমাণবিক কেন্দ্র থেকে বিদ্যুৎ আসবে নভেম্বরে
নবম পে-স্কেলে: সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা নবম পে-স্কেলে: সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা

আর্কাইভ

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা