বুধবার, ২৪ আগস্ট ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » বাংলাদেশকে তেল আমদানি- খাদ্য নিরাপত্তায় সহায়তা দেবে রাশিয়া
বাংলাদেশকে তেল আমদানি- খাদ্য নিরাপত্তায় সহায়তা দেবে রাশিয়া
বিবিসি২৪নিউজ,কূটনৈতিক প্রতিবেদক ঢাকাঃ ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার ভি মান্টিটস্কি বলেছেন, বাংলাদেশকে অপরিশোধিত ও পরিশোধিত তেল আমদানির প্রস্তাব দিয়েছে রাশিয়া। তবে এ ক্ষেত্রে সিদ্ধান্ত বাংলাদেশকেই নিতে হবে।
এ নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে।
বুধবার (২৪ আগস্ট) ঢাকাস্থ রাশিয়ার দূতাবাসে এক গোলটেবিল আলোচনায় তিনি এ তথ্য জানান।
ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের ৬ মাস পূর্তিতে আয়োজিত এই গোলটেবিল আলোচনায় বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত।
এক প্রশ্নের জবাবে আলেক্সান্ডার মান্টিটস্কি বলেন, বৈশ্বিক খাদ্য সংকট নিয়ে আমাদের উদ্বেগ রয়েছে।
সে কারণে ইউক্রেন থেকে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে রাশিয়া উদ্যোগ নিয়েছে। তবে বৈশ্বিক অর্থনৈতিক সংকটে রাশিয়ার কোনো দায় নেই। কেননা রাশিয়া কোনো ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেয়নি, ইউরোপ ও যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে। সে কারণে এই সংকটে আপনারা রাশিয়াকে কোনো দোষ দেবেন না।
অন্য এক প্রশ্নের জবাবে রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কোনো ইচ্ছা নেই মস্কোর।
তিনি জানান, বাংলাদেশের সঙ্গে রাশিয়া থেকে খাদ্য আমদানি ইস্যুতে আলোচনা চলছে। খাদ্য নিরাপত্তায় সহায়তা দেবে রাশিয়া।
অপর এক প্রশ্নের জবাবে রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, আর্থিক লেনদেনের বিষয়ে রাশিয়া ও বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে আলোচনা চলছে। এ বিষয়ে তারা সিদ্ধান্ত নেবে।
রাশিয়ার জ্বালানি গ্যাজপ্রম বাংলাদেশে তেল-গ্যাস অনুসন্ধানে সহায়তা দেবে কিনা জানতে চাইলে তিনি বলেন, এক্ষেত্রে বাংলাদেশকেই সিদ্ধান্ত নিতে হবে।
ইউক্রেন যুদ্ধ নিয়ে এক প্রশ্নের উত্তরে রাষ্ট্রদূত বলেন, পশ্চিমারা ইউক্রেনে সামরিক সহায়তা দিয়ে এই যুদ্ধ টিকিয়ে রেখেছে।




রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা
ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা
১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত
জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা
ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা 