সোমবার, ২৯ আগস্ট ২০২২
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » জ্বালানি তেলের দাম দুই-একদিনের মধ্যে সমন্বয় : নসরুল হামিদ
জ্বালানি তেলের দাম দুই-একদিনের মধ্যে সমন্বয় : নসরুল হামিদ
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ দেশে জ্বালানি তেলের ওপর ভ্যাট-ট্যাক্স কমেছে। এতে কী প্রভাব পড়বে সেই হিসাব-নিকাশ চলছে। আগামী দুই-একদিনের মধ্যেই দাম সমন্বয় বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
আজ সোমবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এ মন্তব্য করেন।
তিনি বলেন, অগ্রিম আয়কর কমেছে, ৫ শতাংশ ট্যাক্স কমেছে। জ্বালানির দাম আমরা কতটুকু কমাতে পারব তা বিশ্লেষণ করা হচ্ছে। কিন্তু আন্তর্জাতিক বাজারে দাম আবার ঊর্ধ্বমুখী। পরিশোধিত ডিজেলের ব্যারেলপ্রতি দাম উঠেছে ১৫০ ডলারে। তাই কতটুকু সমন্বয় হবে তার বিচার-বিশ্লেষণ চলছে।
এদিকে, দেশের বাজারে জ্বালানি তেলের দাম কমানো হবে কিনা সে সিদ্ধান্ত সরকার নেবে বলে জানিয়েছেন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান এবিএম আজাদ (এনডিসি)।
আজ বিপিসি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, তেলের দামের ওপর ভ্যাট-ট্যাক্স কমানোর ফলে খরচ কতটা কমবে তা খতিয়ে দেখা হচ্ছে। তবে খুচরা বাজারে দাম কমানো হবে কিনা সে সিদ্ধান্ত নেবে সরকার।
রোববার ডিজেলের ওপর থেকে সব ধরনের আগাম কর মওকুফ করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। পাশাপাশি আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়।
এ অবস্থায় ডিজেলের দাম কমবে কিনা জানতে চাইলে বিপিসি চেয়ারম্যান বলেন, এখনও ডিজেলের দাম প্রতি ব্যারেল ১৩২ ডলার পড়ছে, যেটা আমাদের বিক্রয় মূল্যের চেয়ে লিটারে সাড়ে ৯ থেকে ১০ টাকা বেশি।
রাশিয়া থেকে আনা জ্বালানি তেলের নমুনা সম্পর্কিত এক প্রশ্নের জবাবে বিপিসি চেয়ারম্যান জানান, শুধু ল্যাবে পরীক্ষার জন্য রাশিয়া থেকে খুবই অল্প পরিমাণ তেল আনা হয়েছে। এর সঙ্গে আমদানির কোনো সম্পর্ক নেই।
এদিকে, পেট্রোল পাম্প মালিকদের আগামী ৩১ আগস্টের কর্মবিরতি স্থগিত হয়েছে বলেও জানান তিনি। এ সময় উপস্থিত পেট্রোল পাম্প মালিক অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ নাজমুল হক অভিযোগ করেন, নিয়ম না জেনেই পেট্রোল পাম্পগুলোতে অভিযান পরিচালনা করে হয়রানি করছে ভোক্তা অধিকার। এ বিষয়ে প্রমাণসহ বিপিসিতে অভিযোগ দেওয়া হয়েছে বলে জানান তিনি।




নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না 