বুধবার, ৩১ আগস্ট ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ইউক্রেনের কাছে পুরনো ও অচল ক্ষেপণাস্ত্র বিক্রি করছে আমেরিকা: রুশ সেনাবাহিনী
ইউক্রেনের কাছে পুরনো ও অচল ক্ষেপণাস্ত্র বিক্রি করছে আমেরিকা: রুশ সেনাবাহিনী
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের কাছে পুরনো ও অচল ক্ষেপণাস্ত্র বিক্রি করেছে আমেরিকা। এ তথ্য ফাঁস করেছে রাশিয়ার সেনাবাহিনী।
তারা বলেছে, আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য মার্কিন নির্মিত ক্ষেপণাস্ত্র ‘এজিএম-৮৮ হার্ম’ ধ্বংস করার পর আমরা বুঝতে পারি ধ্বংসপ্রাপ্ত ক্ষেপণাস্ত্রটি ছিল পুরনো ও অকেজো।
ইউক্রেনে যুদ্ধ শুরুর পর থেকেই সেদেশে অস্ত্র সরবরাহ ব্যাপকভাবে বাড়িয়ে দিয়েছে আমেরিকা। এসব অস্ত্র রুশ বাহিনীর বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। এ পর্যন্ত রুশ বাহিনী বহু মার্কিন অস্ত্র ধ্বংসের দাবি করেছে।
মস্কো বারবারই বলছে, ইউক্রেনকে অস্ত্র সরবরাহের ফলে যুদ্ধ আরও ছড়িয়ে পড়বে। তবে ইউরোপ ও আমেরিকা তাদের মিত্র ইউক্রেনকে অস্ত্র ও অর্থ সহায়তা অব্যাহত রেখেছে। পশ্চিমা দেশগুলো থেকে বহু যোদ্ধাও পাঠানো হয়েছে বলে বিভিন্ন সূত্র খবর দিয়েছে।
গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া।




রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা
ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা
১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত
জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা
ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা 