শিরোনাম:
●   ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ●   ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন ●   বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা ●   হরমুজ পারাপারে বন্ধুপ্রতিম দেশের ফি মওকুফ করছে ইরান ●   সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব জন্য আসে’, ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলো ভারত ●   টেকনাফে অপহরণের পর তিনজনকে গলা কেটে হত্যা ●   পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী ●   এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ●   আজ থেকে শুরু এসএসসি ও সমমান পরীক্ষা ●   বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলা সবাইকে সচেতন হতে হবে: আন্তর্জাতিক ধরিত্রী দিবসে মহাসচিবের আহবান
ঢাকা, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩

BBC24 News
বুধবার, ৩১ আগস্ট ২০২২
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | লাইফস্টাইল » ভারতের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস, ২০২২ আসরে সেরা রণবীর-কৃতি
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | লাইফস্টাইল » ভারতের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস, ২০২২ আসরে সেরা রণবীর-কৃতি
৭০৭ বার পঠিত
বুধবার, ৩১ আগস্ট ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভারতের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস, ২০২২ আসরে সেরা রণবীর-কৃতি

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক : ৬৭তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস, ২০২২- এর আসরে বাজিমাত করেছে ‘শেরশাহ’, ‘সরদার উদম’ ও ‘মিমি’ ছবিগুলো। এবারের আসরের বেশিরভাগ পুরস্কারই ঘরে তুলেছে এই তিনটি ছবি।

সেরা ছবি, সেরা পরিচালক, সেরা মিউজিক অ্যালবামের পুরস্কার পেয়েছে শেরশাহ। ছবিটিতে গান গেয়ে গেয়ে সেরা গায়িকা ও গায়কের পুরস্কার পেয়েছেন আসিস কৌর ( রাতাঁ লম্বিয়া) ও বি প্রাক (মন ভরেয়া ২.০)। সেরা সম্পাদনা ও সেরা অ্যাকশন বিভাগেও পুরস্কার জিতেছে শেরশাহ।

এবারের আসরে সেরা অভিনেতা-অভিনেত্রী নির্বাচিত হয়েছেন রণবীর সিং (এইটি থ্রি), কৃতি শ্যানন (মিমি)।

সমালোচকদের বিচারে সেরা অভিনেতা-অভিনেত্রী হয়েছেন ‘সর্দার উধম’ ছবির জন্য ভিকি কৌশল ও ‘শেরনি’ ছবির জন্য বিদ্যা বালান। মিমি ছবিতে অভিনয় করে সেরা পার্শ্ব অভিনেতা হয়েছেন পঙ্কজ ত্রিপাঠী ও সেরা পার্শ্ব অভিনেত্রী নির্বাচিত হয়েছেন সাই তামহাকর। আজীবন সম্মাননা দেওয়া হয়েছে সুভাষ ঘাইকে।

সমালোচকদের বিচারে সেরা ছবি ‘সর্দার উধম’। সেরা আবহ সঙ্গীত, সেরা পোশাক, সেরা প্রোডাকশন ডিজাইন, সেরা সাউন্ড ডিজাইন, সেরা ভিএফএক্স, সেরা স্ক্রিনপ্লে বিভাগেও সেরার পুরস্কার পেয়েছে ছবিটি।

সেরা গল্প ও সেরা মৌলিক গল্পের পুরস্কার পেয়েছে ‘চণ্ডীগড় করে আশিকি’ (অভিষেক কাপূর, সুপ্রতীক সেন ও তুষার পরঞ্জপে)। ‘সন্দীপ অউর পিঙ্কি ফরার’ ছবির জন্য সেরা সংলাপের পুরস্কার পেয়েছেন দিবাকর বন্দ্যোপাধ্যায়, বরুণ গ্রোভার।

সেরা অভিষেক (অভিনেতা) - ‘৯৯ সংস’-এর জন্য এহান ভট্ট ও সেরা অভিষেক (অভিনেত্রী) - ‘বান্টি অউর বাবলি ২’ ছবির জন্য শর্বরী বাগ। সেরা ডেবিউ (পরিচালক) - ‘রামপ্রসাদ কি তেহরভি’ ছবির জন্য সীমা পাহওয়া। সেরা লিরিক্স - ‘৮৩’ ছবির ‘লেহরা দো’ গানের ডন্য কৌসর মুনির। সেরা কোরিওগ্রাফি - ‘আতরঙ্গি রে’ ছবির ‘চকা চক’ গানের জন্য বিজয় গঙ্গোপাধ্যায়।



আর্কাইভ

ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন
বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
হরমুজ পারাপারে বন্ধুপ্রতিম দেশের ফি মওকুফ করছে ইরান
টেকনাফে অপহরণের পর তিনজনকে গলা কেটে হত্যা
এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
আজ থেকে শুরু এসএসসি ও সমমান পরীক্ষা
মোসাদের হয়ে ‘গুপ্তচরবৃত্তি’, দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান
আজ থেকে সারা দেশে মিলবে হামের টিকা
ইরানের পতাকাবাহী জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, তেহরানের পাল্টা ড্রোন হামলা
মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’।