ইউরোজোনে মূল্যস্ফীতিতে রেকর্ড
বিবিসি২৪নিউজ,ইইউ প্রতিনিধি: ইউরোজোনে মূল্যস্ফীতির হার বেড়ে নতুন উচ্চতায় পৌঁছেছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর থেকেই অঞ্চলটিতে লাফিয়ে বাড়ছে মূল্যস্ফীতির হার। আগস্টে মূল্যস্ফীতির হার বেড়ে ৯ দশমিক ১ শতাংশে দাঁড়ায়। খাদ্য ও জ্বালানির দাম বেড়ে আকাশচুম্বী হওয়ায় মূলত এমন পরিস্থিতি তৈরি হয়েছে। বুধবার (৩১ আগস্ট) সিএনবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, বর্তমান মূল্যস্ফীতির হার প্রত্যাশার চেয়ে বেশি। এর আগে রয়টার্সের জরিপে মূল্যস্ফীতির হার ৯ শতাংশের পূর্বাভাস দেওয়া হয়। গত নয় মাস ধরেই অঞ্চলটিতে মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী, যা শুরু হয় ২০২১ সালের নভেম্বরে। জুলাইতে মূল্যস্ফীতির হার বেড়ে দাঁড়ায় ৮ দশমিক ৯ শতাংশে।
ইউরোস্ট্যাট বুধবার জানায়, জ্বালানিতে বার্ষিক মূল্যস্ফীতি সর্বোচ্চ ৩৮ দশমিক ৩ শতাংশে দাঁড়িয়েছে, যা জুলাইয়ের ৩৯ দশমিক ৬ শতাংশ থেকে সামান্য কম। তবে খাদ্য, অ্যালকোহল ও টোবাকোতে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ১০ দশমিক ৬ শতাংশে, যা জুলাইয়ের ৯ দশমিক ৮ শতাংশ থেকে বেশি।
তাছাড়া পোশাক, গৃহস্থালী যন্ত্রপাতি ও গাড়িতে মূল্যস্ফীতি গত বছরের তুলনায় ৫ শতাংশ বেড়েছে। গত মাসে শূন্য দশমিক পাঁচ শতাংশ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। যেখানে পরিষেবার মূল্য বার্ষিকভিত্তিতে ৩ দশমিক ৮ শতাংশ বেড়েছে।





জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা
ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
ফ্রান্সে বিক্ষোভ দমনে ‘কঠোর পদক্ষেপের’ প্রতিশ্রুতি মাক্রোঁর
ইউরোপজুড়ে বিক্ষোভ, কেন ক্ষুব্ধ তরুণেরা
বিক্ষোভে উত্তাল ফ্রান্স, বিভিন্ন শহরে কাঁদানো গ্যাসের শেল নিক্ষেপ, গ্রেপ্তার ১৩৫
নাগরিকদের সৌদি ছাড়ার পরামর্শ দিল ইতালি
হুতিদের হামলা থেকে সৌদিকে সুরক্ষা দিতে ব্রিটিশ যুদ্ধবিমান মোতায়েন
প্যারিসে কারফিউ ঘোষণা করলো ফ্রান্স
জ্বলছে প্যারিস, আগুন, ধ্বংস, লুটপাট ও ২০২৭ সালের নির্বাচন 