শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » রাশিয়ার তেলের দাম বেঁধে দিচ্ছে জি-সেভেন
রাশিয়ার তেলের দাম বেঁধে দিচ্ছে জি-সেভেন
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার তেলের দর বেঁধে দিতে যাচ্ছে শিল্পোন্নত দেশগুলোর জোট জি-সেভেন। মস্কো যাতে বেশি দামে তেল বেচতে না পারে সেজন্য এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।
জি-সেভেনভুক্ত দেশগুলো জানিয়েছে, রাশিয়ার তেল আমদানির ওপর যে নিষেধাজ্ঞা ইউরোপীয় ইউনিয়ন জারি করে রেখেছে তার সমান্তরালেই এ দর বেঁধে দেওয়া নীতি কার্যকর করতে চায় তারা। রাশিয়া যাতে তেল বিক্রির মুনাফা ইউক্রেন যুদ্ধে ব্যবহার করতে না পারে সেজন্য তারা এ পদক্ষেপ নিয়েছেন।
একটি বিবৃতিতে জি-সেভেনের অর্থমন্ত্রীরা বলেছেন, তারা ‘জরুরিভাবে এই পদক্ষেপের চূড়ান্তকরণ এবং বাস্তবায়নে কাজ করবেন।’ তবে পরিকল্পনার বিস্তারিত তারা প্রকাশ করেননি।
ভার্চুয়াল বৈঠকের পরে এই পরিকল্পনার প্রতি তাদের প্রতিশ্রুতি নিশ্চিত করেছে জোটের সব সদস্য। তবে বৈঠকে জানানো হয়েছে, কিছু কৌশল বা প্রযুক্তিগত বিষয়ের’ ওপর ভিত্তি করে ব্যারেল প্রতি এই দর নির্ধারণ করা হবে।




নরকে স্বাগতম’, ইরানের মাটিতে মার্কিন সেনাদের প্রবেশের আহবান : তেহরানের
যুদ্ধ বন্ধে ইরানের নতুন শর্ত, আয় হবে লক্ষ্য কোটি ডলার
গ্রিস উপকূলে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি উদ্ধার
জাতিসংঘে স্বাধীনতা দিবস পালিত: পররাষ্ট্রমন্ত্রী
ইরান যুদ্ধে হুতিদের অংশগ্রহণে বিপাকে ইসরায়েল
ইরানকে সহায়তা দিচ্ছে রাশিয়া: জার্মানি
মার্কিন ঘাঁটি এলাকায় থেকে লোকজনকে দ্রুত সরতে বলল বিপ্লবী গার্ড, যুদ্ধের মধ্যেই ১৪ কোটি ডলারের তেল বিক্রি করছে ইরান
আলোচনার কথা বললেও মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা পাঠানোর কথা ভাবছেন ট্রাম্প
সৌদি আরবে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা
ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি এরদোয়ানের 