শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
BBC24 News
শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » কলম্বিয়ায় হামলায় ৮ পুলিশ কর্মকর্তা নিহত
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » কলম্বিয়ায় হামলায় ৮ পুলিশ কর্মকর্তা নিহত
৬১৩ বার পঠিত
শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কলম্বিয়ায় হামলায় ৮ পুলিশ কর্মকর্তা নিহত

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে বিস্ফোরক হামলায় আট পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। গতকাল শুক্রবার এ হামলার ঘটনা ঘটে। দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো এ কথা জানিয়েছেন। তাঁর দায়িত্ব নেওয়ার পর এটাই সবচেয়ে বড় প্রাণঘাতী হামলা। খবর রয়টার্সের।

এম-১৯ গেরিলার সাবেক সদস্য পেত্রো গত জুনের নির্বাচনে বিজয়ী হন। বামপন্থী ইএলএন বিদ্রোহীদের সঙ্গে আলোচনা শুরু করে ‘পুরোপুরি শান্তি’ অর্জনের অঙ্গীকার করেছেন তিনি।

এ ক্ষেত্রে সাবেক ফার্ক গেরিলা যোদ্ধাদের সঙ্গে ২০১৬ সালে সম্পাদিত শান্তিচুক্তি প্রয়োগের কথা বলেছেন প্রেসিডেন্ট। তবে এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বিদ্রোহীরা। কম সাজার বিনিময়ে অপরাধী গোষ্ঠীগুলোর আত্মসমর্পণের বিষয়ে তারা দর-কষাকষি করছে।টুইটারে পেত্রো লিখেছেন, ‘হুইলার সান লুইসে বিস্ফোরক ব্যবহার করে চালানো হামলা আমি অত্যন্ত জোরের সঙ্গে প্রত্যাখ্যান করছি। এসব কর্মকাণ্ড শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টে স্পষ্ট নাশকতা। ঘটনাটি তদন্তে কর্তৃপক্ষকে আমি ওই এলাকায় যাওয়ার নির্দেশ দিয়েছি।’

পুলিশের সূত্রগুলো জানিয়েছে, পুলিশ কর্মকর্তাদের বহনকারী গাড়িটি বিস্ফোরকের সঙ্গে ধাক্কা খেলে বিস্ফোরণে তাঁরা নিহত হন।

হামলাকারীদের নাম উল্লেখ করেননি পেত্রো। তবে বর্তমানে বিলুপ্ত রেভল্যুশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়া (ফার্ক) বিদ্রোহীদের কথিত ভিন্ন মতাবলম্বীরা ওই এলাকায় সক্রিয় বলে নিরাপত্তা বাহিনীর সূত্রগুলো জানিয়েছে।

ভিন্নমতাবলম্বী গোষ্ঠীগুলো তাদের সাবেক নেতৃত্বের মাধ্যমে সম্পাদিত শান্তিচুক্তি প্রত্যাখ্যান করেছে। সরকারের ভাষ্য অনুযায়ী, তাদের সঙ্গে ২ হাজার ৪০০ যোদ্ধা রয়েছেন।

সম্প্রতি বেশ কয়েকজন নামকরা ভিন্নমতাবলম্বী কমান্ডার নিহত হয়েছেন। তাঁদের অনেকেই ভেনেজুয়েলা সীমান্তের ওপারে লড়াইয়ে নিহত হন।কলম্বিয়ায় বামপন্থী গেরিলা, ডানপন্থী মিলিশিয়া এবং মাদক চোরাকারবারি গোষ্ঠীগুলোর সঙ্গে সরকারি বাহিনীর সংঘাত চলে আসছে। এই সংঘাতে দেশটিতে ১৯৮৫ থেকে ২০১৮ সাল নাগাদ ৪ লাখ ৫০ হাজার মানুষ নিহত হয়েছেন।



এ পাতার আরও খবর

বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না