শিরোনাম:
●   রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান ●   জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির ●   বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবেন : প্রধানমন্ত্রী ●   ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে ●   প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন ●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
ঢাকা, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩
BBC24 News
বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » শেখ হাসিনার ‘জামদানি কূটনীতি’ দিল্লি সফরে সাড়া ফেললো
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » শেখ হাসিনার ‘জামদানি কূটনীতি’ দিল্লি সফরে সাড়া ফেললো
৫৭৪ বার পঠিত
বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শেখ হাসিনার ‘জামদানি কূটনীতি’ দিল্লি সফরে সাড়া ফেললো

---বিবিসি২৪নিউজ,এম ডি জালাল, দিল্লি থেকেঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরের তৃতীয় দিনে দিল্লিতে দুদেশের শীর্ষ বণিকসভার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশে ভারতীয় শিল্পপতিদের বিনিয়োগ করার জন্য আহ্বান জানিয়েছেন।—এটা এতক্ষণে সবারই জানা। কিন্তু পাশাপাশি গোটা সফরে তিনি নীরবে আর একটি বাংলাদেশি পণ্যের অসাধারণ বিজ্ঞাপন করে গেছেন, তা হল ঢাকা-সোনারগাঁওয়ের বিখ্যাত জামদানি শাড়ি।

দিল্লিতে তিন দিন ধরে বিভিন্ন অনুষ্ঠানে শেখ হাসিনা সর্বত্রই জামদানি পরে এসেছিলেন— আর সেই শাড়ির সৌন্দর্য, বুনট আর ডিজাইন ভারতে সবারই নজর কেড়েছে। ঢাকায় ভারতের হাই কমিশনারের দায়িত্ব পালন করা একজন সাবেক কূটনীতিবিদ তো বলেই ফেললেন, ‘জানি না কোন তাঁতি তার জন্য এই শাড়িগুলো বানান, কিন্তু গুণমানে এর চেয়ে ভাল যে জামদানি যে আমি কখনও দেখিনি তা নির্দ্বিধায় বলতে পারি!’

ভারতে বাংলাদেশি জামদানির প্রচার বা বিপণনের জন্য শেখ হাসিনাই যে ‘সেরা ব্র্যান্ড অ্যাম্বাসেডর’ – তা নিয়েও কোনও দ্বিমত নেই দিল্লির গুণগ্রাহী মহলে।

ঘটনাচক্রে শেখ হাসিনা যেদিন দিল্লিতে পা রাখলেন, তার দুদিন আগে থেকেই শহরের ক্র্যাফটস মিউজিয়ামে ‘এক্সিম বাজার’ আয়োজন করেছিল একটি আন্তর্জাতিক মেলার, সেখানে বাংলাদেশি শাড়ির বিপুল সম্ভার নিয়ে হাজির হয়েছিলেন শিল্পীরা। ৩ থেকে ৬ সেপ্টেম্বর ব্যাপী সেই প্রদর্শনী তথা বিক্রয়কেন্দ্রে উপচেপড়া ভিড় ছিল বাংলাদেশি স্টলগুলোতে।

ক্র্যাফটস মিউজিয়ামে ‘এক্সিম বাজারের’ মেলায় বাংলাদেশি শাড়ির সম্ভার
ক্র্যাফটস মিউজিয়ামে ‘এক্সিম বাজারের’ মেলায় বাংলাদেশি শাড়ির সম্ভার
ঢাকা-সোনারগাঁওয়ের জামদানি, রাজশাহীর সিল্ক, টাঙ্গাইলের তাঁত, জামালপুরের নকশীকাঁথা – বিভিন্ন জেলা থেকে এই ধরনের শাড়ির পসরা নিয়ে এসেছিলেন বিক্রেতারা। দিল্লিতে শাড়ির সমঝদারদের কাছে তারা যে ধরনের সাড়া পেয়েছেন তাতে তারা অভিভূত। কেনাকাটা তো করেইছেন, অনেক বাল্ক অর্ডারও সেখানে পেশ করেছেন ভারতীয় ক্রেতারা।

বাংলাদেশের জয়িতা ফাউন্ডেশনও স্টল দিয়েছিল এক্সিম বাজারে, তাদের ম্যানেজার তো বলেই ফেললেন নকশীকাঁথা বা জামদানি যে দিল্লিতে এতটা হইচই ফেলবে তা তিনি ভাবতেই পারেননি। দিল্লির চিত্তরঞ্জন পার্কের বাসিন্দা সাগরিকা চ্যাটার্জি টিভিতে প্রধানমন্ত্রী হাসিনার জামদানি দেখে এতটাই মুগ্ধ যে মেলার শেষ দিনে তিনি সোজা চলে এসেছিলেন এক্সিম বাজারের বাংলাদেশি স্টল থেকে জামদানি কিনতে। ‘প্রধানমন্ত্রীর পরনে ওই অসাধারণ শাড়িটা দেখে নিজেকে আর সামলাতে পারলাম না, চলেই এলাম’, হাসতে হাসতে বলে ফেলেন তিনি।

সামনে দূর্গাপুজো আসছে, চিত্তরঞ্জন পার্কের বঙ্গীয় সমাজ প্রাঙ্গণেও জামদানির বিশাল সম্ভার নিয়ে আসছেন বাংলাদেশি তাঁতি ও আর্টিজানরা।

আর এক এক বেলায় এক একটা অনবদ্য জামদানি পরে নীরবে সেই শাড়ি কূটনীতির সলতে পাকানোর কাজটা করে গেলেন প্রধানমন্ত্রী হাসিনাই



এ পাতার আরও খবর

বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবেন : প্রধানমন্ত্রী বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবেন : প্রধানমন্ত্রী
বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
জাতিসংঘের অধিবেশে আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান জাতিসংঘের অধিবেশে আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান

আর্কাইভ

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা