বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » সীমান্তে রোহিঙ্গাদের চাপ বাড়ছে
সীমান্তে রোহিঙ্গাদের চাপ বাড়ছে
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিনিধিঃ নোম্যান্স ল্যান্ডে অবস্থানরত রোহিঙ্গারাও আতঙ্কে আছে। তবে বাংলাদেশ সীমান্তে বিজিবি অবস্থান ও টহল জোরদার করায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। কক্সবাজারে রোহিঙ্গা ও স্থানীয় লোক জনের সাথে কথা বলে এই তথ্য জানা গেছে।
টেকনাফে কথা বলে জানা গেছে এই মাসের প্রথম সপ্তাহে দুই পরিবারের পাঁচ জন রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। তাদের একজন দিলারা বেগম তার শিশু সন্তানকে নিয়ে পালিয়ে এসেছেন। তার স্বামীকে হত্যা করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। তারা এখন কুতুপালং ক্যাম্পে আশ্রয় নিয়েছেন।
এরা সবাই রাখাইনের বুধিডং এলাকার বাসিন্দা। তারা নির্যাতনের মুখে মংডু হয়ে নাফ নদী পাড় হয়ে টেকনাফ সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। ওই রোহিঙ্গা নারী জানিয়েছেন, আরো তিনটি পরিবার সেখান থেকে পালিয়ে বাংলাদেশে এসেছে। তাদের বাংলাদেশে আসতে ১১ দিন লেগেছে।
কুতুপালং ক্যাম্পের রোহিঙ্গা শরণার্থী নূর মোহাম্মদ বাংলাদেশে এসেছেন ২০১৮ সালে। তার পরিবার বা আত্মীয় স্বজন এখন আর কেউ মিয়ানমারে নাই। তিনি জানান,”আমরা খবর পেয়েছি সেখানে(রাখাইনে) এখন আবার নির্যাতন করা হচ্ছে। ঘরবাড়িও জ্বালিয়ে দেয়া হচ্ছে। অনেকেই সীমান্ত এলাকায় এসে অবস্থান করছেন। বাংলাদেশে ঢুকতে চাচ্ছেন। কিন্তু ঢুকতে পারছেন না। তবে দুই-তিনজন করে প্রবেশ করছেন বলে আমরা খবর পেয়েছি। তারা বিভিন্ন ক্যাম্পে আছে। গত কয়েক সপ্তাহ ধরে এই পরিস্থিতি চলছে।




ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব জন্য আসে’, ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলো ভারত
পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী
বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলা সবাইকে সচেতন হতে হবে: আন্তর্জাতিক ধরিত্রী দিবসে মহাসচিবের আহবান
ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প
ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী 