শিরোনাম:
●   বাংলাদেশি পণ্যে সর্বোচ্চ ১৮ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের ●   শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা ও তাঁকে প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত ●   ১৬ই ডিসেম্বর দেশে ফিরতে চাই: শেখ হাসিনা ●   বাংলাদেশের কারাগারে ধারণ ক্ষমতার আড়াইগুণ বেশি বন্দি, কারাগারে মানবিক সংকট ●   রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ ●   মতপ্রকাশের স্বাধীনতা মানে সহিংসতা উসকে দেওয়া নয়: ইইউ রাষ্ট্রদূত ●   কোন চুক্তি সমঝোতা ছাড়াই শেষ হলো জলবায়ু সম্মেলন ●   নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা দেখাল ইরান ●   বাংলাদেশকে আর কেউ তাঁবেদার রাষ্ট্রে বানাতে পারবে না: প্রধানমন্ত্রী ●   ইরান চুক্তি করতে চায়, তবে প্রস্তাব গ্রহণযোগ্য নয়: ট্রাম্প
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ন ১৪৩৩

BBC24 News
শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রের অস্ত্র কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে চীন
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রের অস্ত্র কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে চীন
৬৬৫ বার পঠিত
শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যুক্তরাষ্ট্রের অস্ত্র কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে চীন

---বিবিসি২৪নিউজ,এশিয়া ডেস্কঃ তাইওয়ানের কাছে ওয়াশিংটনের সর্বশেষ অস্ত্র বিক্রিতে জড়িত থাকার জন্য বৃহৎ মার্কিন নির্মাণ কোম্পানি বোয়িং এবং রেথিয়নের প্রধান নির্বাহীদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে চীন। শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এমনটাই জানিয়েছেন।

মার্কিন স্টেট ডিপার্টমেন্ট গত ২ সেপ্টেম্বর তাইওয়ানের কাছে সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দেওয়ায় প্রতিক্রিয়া হিসেবে বোয়িং ডিফেন্স, স্পেস এবং সিকিউরিটি সিইও টেড কোলবার্ট আর রেথিয়ন টেকনোলজিস কর্পোরেশন বস গ্রেগরি হেইসের ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে চীন।

তাইওয়ানের কাছে বিক্রি করা সামরিক সরঞ্জামের মধ্যে রয়েছে ৬০টি জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং ১০০টি আকাশ থেকে আকাশে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র। সরঞ্জামগুলি বিক্রির সংশ্লিষ্ট প্রধান ঠিকাদাররা হলেন বোয়িং ডিফেন্স কোম্পানির একটি বিভাগ এবং রেথিয়ন।

এই ধরণের অস্ত্র বিক্রিতে জড়িত থাকার কথা উল্লেখ করে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেছেন, কোলবার্ট এবং হেইসের ওপর ‘চীনের সার্বভৌমত্ব এবং নিরাপত্তা স্বার্থ রক্ষা করার জন্য’ নিষেধাজ্ঞা দেওয়া হবে।

এই নিষেধাজ্ঞাগুলি কী বা কীভাবে প্রয়োগ করা হবে সে সম্পর্কে বিস্তারিত বলেননি মাও। কোনো সংস্থাই চীনের কাছে প্রতিরক্ষা পণ্য বিক্রি করে না, তবে উভয়েরই সেখানে শক্তিশালী বাণিজ্যিক বিমান ব্যবসা রয়েছে।

মার্কিন প্রতিরক্ষা সংগ্রহের নিয়মগুলি সাধারণত চীনা-অরিজিন সামগ্রীকে নিষিদ্ধ করে। তাই নিষেধাজ্ঞাগুলি মার্কিন সামরিক বাহিনীর ওপর কোন প্রভাব ফেলেনি। চীনা পক্ষ আবারও মার্কিন সরকার এবং প্রাসঙ্গিক সংস্থাগুলিকে তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করতে এবং মার্কিন-তাইওয়ানের সামরিক যোগাযোগ বন্ধ করার আহ্বান জানিয়েছে।

গত মাসে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির সফরের পর তাইওয়ানের আশেপাশে চীনের আগ্রাসী সামরিক মহড়ার পরিপ্রেক্ষিতে পেন্টাগন প্যাকেজটি ঘোষণা করেছে।

চীন এর আগে রেথিয়ন, বোয়িং ডিফেন্স এবং তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির সঙ্গে জড়িত অনির্দিষ্ট ব্যক্তিদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে।

রেথিয়নের এক মুখপাত্র মন্তব্য করতে রাজি হননি। বোয়িংও এখনি মন্তব্য করতে অস্বীকৃতি জানায়। তবে বৃহস্পতিবার বোয়িং বলেছে, তারা কিছু বিমান পুনরায় বাজারজাত করার পরিকল্পনা করছে যা চীনা এয়ারলাইন্সের জন্য নির্ধারিত ছিল। ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণে ডেলিভারিতে বিলম্ব হয়েছে।

২০২১ সালের ডিসেম্বরে, এক দুর্ঘটনায় ৩৪৬ জন নিহত হওয়ার পরে বোয়িং এর ৭৩৭ ম্যাক্স পরিষেবা ফেরত দেওয়ার অনুমোদন দেয় চীন।

অনুমোদন সত্ত্বেও, চীনা এয়ারলাইন্সগুলি ম্যাক্স পুনরায় উড়ান শুরু করেনি এবং নতুন ম্যাক্স বিমানের ডেলিভারি গ্রহণ করেনি। মার্কিন সরকার এর আগে চীন সরকারকে চীনে বিলিয়ন বিলিয়ন ডলারের ম্যাক্স ডেলিভারি ব্লক করার জন্য অভিযুক্ত করেছে।

রেথিয়ন তার ইউনাইটেড টেকনোলজিস ইঞ্জিন চীনের কাছে বিক্রি করে।

বেইজিং তাইওয়ানের স্ব-শাসিত দ্বীপটিকে একটি বিপথগামী প্রদেশ বলে মনে করে এবং প্রয়োজনে বল প্রয়োগ করে নিয়ন্ত্রণে আনারও অঙ্গীকার করেছে।

তাইওয়ান চীনের সার্বভৌমত্বের দাবি প্রত্যাখ্যান করে বলেছে, শুধু তার জনগণই তাদের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে। পাশাপাশি তারা হামলা হলে আত্মরক্ষা করবে বলেও হুঁশিয়ারি দিয়েছে।



এ পাতার আরও খবর

বাংলাদেশি পণ্যে সর্বোচ্চ ১৮ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের বাংলাদেশি পণ্যে সর্বোচ্চ ১৮ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা ও তাঁকে প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা ও তাঁকে প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত
নতুন  প্রজন্মের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা দেখাল ইরান নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা দেখাল ইরান
সব চুক্তি মেনে নেয়ার কোনো কারণ নেই: আব্বাস আরাগচি সব চুক্তি মেনে নেয়ার কোনো কারণ নেই: আব্বাস আরাগচি
ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা
১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত ১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’ বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান? সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?

আর্কাইভ

বাংলাদেশের কারাগারে ধারণ ক্ষমতার আড়াইগুণ বেশি বন্দি, কারাগারে মানবিক সংকট
রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
মতপ্রকাশের স্বাধীনতা মানে সহিংসতা উসকে দেওয়া নয়: ইইউ রাষ্ট্রদূত
নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা দেখাল ইরান
বাংলাদেশকে আর কেউ তাঁবেদার রাষ্ট্রে বানাতে পারবে না: প্রধানমন্ত্রী
রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা
ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা
১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত
জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা
আইসিজে ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান