শিরোনাম:
●   রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা ●   ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা ●   ১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত ●   জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা ●   আইসিজে ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ●   জলবায়ু অভিযোজনে দরিদ্র দেশগুলোকে নামমাত্র ৫ কোটি ডলারের তহবিলে প্রতিশ্রুতি সহায়তা ●   ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ●   কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য ●   জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া ●   ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ঢাকা, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ন ১৪৩৩

BBC24 News
শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » খেলাধুলা | পরিবেশ ও জলবায়ু » বিশ্বকাপ খেলতে বাধা নেই ইকুয়েডরের
প্রথম পাতা » খেলাধুলা | পরিবেশ ও জলবায়ু » বিশ্বকাপ খেলতে বাধা নেই ইকুয়েডরের
৬৮৯ বার পঠিত
শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বকাপ খেলতে বাধা নেই ইকুয়েডরের

---বিবিসি২৪নিউজ,ক্রীড়া ডেস্ক, ইকুয়েডরের কাতার বিশ্বকাপ যাত্রা ঠেকাতে উঠেপড়ে লেগেছিল চিলি। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা- ফিফার কাছে পরপর দুবার অভিযোগ করেও নিরাশ হয়েছে দেশটি। অভিযোগ ধোপে টেকেনি, বিশ্বকাপ খেলতে বাধা নেই ইকুয়েডরের। দ্বিতীয় বারের মতো ইকুয়েডরের বিরুদ্দে চিলির করা আবেদন খারিজ করে দিয়েছে ফিফা।

এদিকে খেলোয়াড়ের তথ্য জালিয়াতির মাধ্যমে বিশ্বকাপ বাছাই পর্বে ইকুয়েডর অংশ নিয়েছে বলে অভিযোগ করে আসছিল চিলি। তাদের অভিযোগ- বায়রন কাস্তিলোর বিষয়ে তথ্য জালিয়াতি করেছে ইকুয়েডর। তবে শেষে পর্যন্ত রায় ইকুয়েডরের পক্ষেই হয়েছে।

শুক্রবার এক বিবৃতিতে ফিফা জানায়, বায়রন কাস্তিলোকে বিশ্বকাপ বাছাইয়ে খেলানোর বিষয়ে ইকুয়েডরের কোনো তথ্য জালিয়াতির প্রমাণ পাওয়া যায়নি। তাই নভেম্বরে আসন্ন কাতার বিশ্বকাপ খেলতে আর বাধা নেই লাতিন অঞ্চলের এ দেশটির।

অপরদিকে চিলির অভিযোগ, কাস্তিলো মূলত কলম্বিয়ান নাগরিক। ইকুয়েডরের হয়ে খেলতে যে শর্তপূরণ করতে হতো সেটি করা হয়নি। এছাড়া ইকুয়েডরের হয়ে খেলার জন্য তার জন্ম তারিখসহ অনেক তথ্য জালিয়াতি করা হয়েছে।

এরপরই চলতি বছরের জুনে দুপক্ষের দেওয়া তথ্যউপাত্ত বিশ্লেষণ করে ইকুয়েডরের পক্ষে থাকে ফিফা। এরপরও দমে যায়নি চিলি। নতুন তথ্যপ্রমাণ নিয়ে হাজির হয় দেশটি। কলম্বিয়ান জন্মসনদে কাস্তিলোর জন্মসাল ১৯৯৫ হলেও ইকুয়েডরের জন্মসনদে দেওয়া ছিল ১৯৯৮। এছাড়া আরো বেশ কিছু প্রমাণ দেখায় তারা। শেষ পর্যন্ত তাদের এ আবেদনটিও খারিজ করে দিল ফিফা।

এবারের বিশ্বকাপে স্বাগতিক কাতার, নেদারল্যান্ডস ও সেনেগালের সঙ্গে এ গ্রুপে খেলবে ইকুয়েডর। আগামী ২০ নভেম্বর উদ্বোধনী ম্যাচে কাতারের মুখোমুখি হবে তারা।

প্রসঙ্গত, বিশ্বকাপ বাছাই পর্বে চতুর্থ হয়ে কাতার বিশ্বকাপের টিকিট পায় ইকুয়েডর। বাছাইয়ে সপ্তম হওয়ায় কাতার বিশ্বকাপে খেলা হচ্ছে না চিলির।



এ পাতার আরও খবর

আর্জেন্টিনার জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি আর্জেন্টিনার জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি
অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
এবার পেনাল্টি মিসের হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি এবার পেনাল্টি মিসের হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি
অস্ট্রেলিয়ার মাটিতে শান্তর ফিফটির পর তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরি অস্ট্রেলিয়ার মাটিতে শান্তর ফিফটির পর তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরি
শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয় শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি
বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি
বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান
বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি

আর্কাইভ

রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা
ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা
১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত
জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা
আইসিজে ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
জলবায়ু অভিযোজনে দরিদ্র দেশগুলোকে নামমাত্র ৫ কোটি ডলারের তহবিলে প্রতিশ্রুতি সহায়তা
ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র