শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » রাশিয়ায় অন্তর্ভুক্ত হলো ইউক্রেনের ৪ অঞ্চল
রাশিয়ায় অন্তর্ভুক্ত হলো ইউক্রেনের ৪ অঞ্চল
বিবিসি২৪নিউজ,আন্তজাতিক ডেস্কঃ উক্রেনের চারটি অঞ্চল আনুষ্ঠানিকভাবে রাশিয়ার সঙ্গে অন্তর্ভুক্তি হলো। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) মস্কোতে এক অনুষ্ঠানে ওই চার প্রদেশের নেতৃবৃন্দ রাশিয়ায় যোগদান সম্পর্কিত নথিপত্রে স্বাক্ষর করেন।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ সময় উপস্থিত ছিলেন।
রাশিয়ায় অন্তর্ভুক্ত হওয়া ইউক্রেনের ওই ৪ অঞ্চল হলো-খেরসন, জাপোরিঝঝিয়া, দোনেৎস্ক ও লুহানস্ক।
এই অঞ্চলগুলো রুশ বাহিনী ও রুশভাষী বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণে রয়েছে।
ওই চার অঞ্চলকে রাশিয়ার সঙ্গে অন্তর্ভুক্ত করার পর দেওয়া ভাষণে পুতিন বলেন, জনগণ তাদের সিদ্ধান্ত নিয়েছে।
আজ থেকে তারা সবাই রাশিয়ার নাগরিক। আমরা তাদের সবাইকে রাশিয়ান ফেডারেশনের পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি।
এর আগে এই চার অঞ্চলে গণভোট অনুষ্ঠিত হয়। এতে বড় জয়ের দাবি করে রাশিয়া।
গণভোটের যে ফল প্রকাশিত হয়েছে, তাতে অঞ্চলভেদে ভোটের ৮৭ শতাংশ থেকে ৯৯ দশমিক ২ শতাংশই রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার প্রশ্নে ‘হ্যাঁ’ বলেছে।
২০১৪ সালে ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপ রাশিয়ার সঙ্গে আনুষ্ঠানিকভাবে জুড়ে নেওয়ার সময় যা যা করা হয়েছিল এবারও তেমন প্রক্রিয়াতেই আরও চার অঞ্চলকে রুশ ফেডারেশনভুক্ত করা হচ্ছে।




কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা 