শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
BBC24 News
বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » মেক্মিকোতে বন্দুকধারীদের হামলা মেয়রসহ নিহত ১৮
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » মেক্মিকোতে বন্দুকধারীদের হামলা মেয়রসহ নিহত ১৮
৪৮৩ বার পঠিত
বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মেক্মিকোতে বন্দুকধারীদের হামলা মেয়রসহ নিহত ১৮

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: মেক্সিকোর পশ্চিমাঞ্চলের ছোট একটি শহরে বন্দুকধারীদের গুলিতে সেখানকার মেয়র ও আরও অন্তত ১৭ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। পুলিশ বলছে, সান মিগুয়েল টোটোলাপান শহরের টাউন হলে বুধবার স্থানীয় সময় দুপুর ২টার দিকে বন্দুকধারীরা এ হামলা চালায়।

অনলাইনে ছড়িয়ে পড়া একাধিক ছবিতে টাউন হল ভবনের বাইরের দিকে বুলেটের কারণে সৃষ্ট অসংখ্য গর্ত দেখা যাচ্ছে বলে জানিয়েছে বিবিসি।

নিহত মেয়র কনরাডো মেনডোজা আলমেদার বামপন্থি পিআরডি পার্টি এই ‘কাপুরুষোচিত হত্যাকাণ্ডের’ নিন্দা জানিয়ে বিচার দাবি করেছে।

টাউন হলে বুধবারের এই হামলার জন্য প্রভাবশালী একটি মাদক কারবারি চক্র সংশ্লিষ্ট গ্যাং লস টাকিলারোস-কে দায়ী করা হচ্ছে।

নিহতদের মধ্যে পুলিশের কর্মকর্তা ও কাউন্সিল কর্মীরাও রয়েছেন; সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবিতে মাটিতে রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখা যাচ্ছে।

টাউন হলে ওই হামলার আগে মেনডোজা আলমেদার বাবা, সাবেক মেয়র হুয়ান মেনডোজা অ্যাকোস্টাকে তার বাড়িতে গুলি করে হত্যা করা হয়।

হামলার সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা যেন শহরে পৌঁছাতে না পারে সেজন্য সান মিগুয়েল টোটোলাপান শহর যে রাজ্যে অবস্থিত, সেই গেরেরো রাজ্যের একটি মহাসড়ক বড় বড় যানবাহন দিয়ে কিছু সময় আটকে রাখা হয়েছিল বলেও খবর পাওয়া গেছে।

মাদক কারবারি নিয়ন্ত্রিত পশ্চিম মেক্সিকোর টিয়েরা ক্যালিয়েন্তে নামে পরিচিত অঞ্চলের কেন্দ্রবিন্দুতে অবস্থিত।

প্রশান্ত মহাসাগর করিডোর বরাবর উত্তরে মাদক পাচারের লাভজনক একাধিক রুট থাকায় এই এলাকাটির নিয়ন্ত্রণ নিয়ে অনেকগুলো অপরাধী চক্রের মধ্যে লড়াই আছেই।

প্রাথমিক এক প্রতিবেদনে টাউন হলে বুধবারের হামলার ঘটনায় ১৮ জন নিহত ও আরও তিনজন আহত হয়েছে বলে অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন। স্থানীয় গণমাধ্যমগুলো ওই প্রতিবেদনটি দেখার কথা জানিয়েছে।

হামলার পর বন্দুকধারীদের ধরতে ওই এলাকায় সেনা ও নৌবাহিনীর একাধিক ইউনিট মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে মেক্সিকোর প্রতিরক্ষা মন্ত্রণালয়।

বন্দুকধারীদের হামলায় মেয়রসহ ১৮ জনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে টুইট করেছেন গেরেরোর গভর্নর এভেলিন সালগাদো।

হামলার কিছু সময় আগে লস টাকিলারোসের সদস্যরা সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছেড়ে অঞ্চলটিতে তাদের ফিরে আসার জানান দেয় বলেও শোনা যাচ্ছে। অঞ্চলটির নিয়ন্ত্রণ নিয়ে প্রতিদ্বন্দ্বী একটি গ্যাংয়ের সঙ্গে তাদের দীর্ঘদিনের লড়াই চলছিল।

শীর্ষ নেতা রেবেল জ্যাকবো দে আলমন্তে খুন হওয়ার আগ পর্যন্ত লস টাকিলারোস ২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত গেরেরোতে তাণ্ডব চালিয়েছে; গোষ্ঠীটি অঞ্চলটির মেয়রদের হুমকি দেওয়ার জন্য খ্যাত।

দে আলমন্তে পরিচিত ছিলেন ‘এল টাকিলারো’ বা ‘টাকিলা পানকারী’ নামে; তার এই নাম থেকেই গ্যাংয়ের নামকরণ হয়।



এ পাতার আরও খবর

ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প