শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩
BBC24 News
সোমবার, ১০ অক্টোবর ২০২২
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » বিশ্ব শান্তিরক্ষী মিশন : গৌরবের অংশীদার বাংলাদেশ, নিহত ১৬৪
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » বিশ্ব শান্তিরক্ষী মিশন : গৌরবের অংশীদার বাংলাদেশ, নিহত ১৬৪
১৮৩৯ বার পঠিত
সোমবার, ১০ অক্টোবর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্ব শান্তিরক্ষী মিশন : গৌরবের অংশীদার বাংলাদেশ, নিহত ১৬৪

---বিবিসি২৪নিউজ,বিশেষ প্রতিবেদকঃ জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বীরদর্পে কাজ করে দেশের জন্য গর্ব তৈরি করছেন বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।১৯৮৮ সালে জাতিসংঘ ইরান-ইরাক মিলিটারি অবজারভারস গ্রুপে (ইউএনআইএমওজি) একদল কর্মকর্তার অংশগ্রহণের মধ্য দিয়ে শান্তিরক্ষায় বাংলাদেশের যাত্রা শুরু হয়। এই উজ্জ্বল অংশগ্রহণের ৩৫ বছর হতে চলছে। বাংলাদেশের সশস্ত্র বাহিনী এবং পুলিশ বাহিনীর সদস্যরা স্বদেশের জন্য উজ্জ্বল সম্মান বয়ে এনেছেন নানা ত্যাগ ও তিতিক্ষার মাধ্যমে। সশস্ত্র মিশনে প্রাণ দিয়েছেন ১৬৪ জন বাংলাদেশি। এছাড়াও আহত হয়েছেন আড়াই শতাধিক। সর্বশেষ গত ৩ অক্টোবর সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে একটি গাড়ি ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে ৩ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হয়েছেন।

বাংলাদেশ সেনাবাহিনীর প্রকাশিত তথ্যে জানা গেছে, বাংলাদেশের সশস্ত্র বাহিনী (সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী) ও পুলিশ বাহিনীর সমন্বয়ে এখন পর্যন্ত ৪৩টি দেশের ৫৫টি শান্তিরক্ষা মিশনে ১ লাখ ৮৩ হাজার ৩৭৮ শান্তিরক্ষী নিজেদের পেশাদারিত্ব এবং সর্বোচ্চ দায়িত্ব পালন করেছেন। এই দায়িত্ব পালন করতে গিয়ে মৃত্যুবরণ করেছেন ১৬৪ জন। যার মধ্যে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর ১২৯ জন, নৌবাহিনীর চার জন, বিমান বাহিনীর ২২ জন ও পুলিশের ২২ জন।

গত ৩ অক্টোবর দায়িত্ব পালন শেষে ফেরার পথে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে একটি গাড়ি আইইডি বিস্ফোরণে ৩ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হন। এ সময় আহত হয়েছেন একজন। নিহত শান্তিরক্ষীদের সবাই সেনাবাহিনীর সদস্য। নিহত শান্তিরক্ষীরা হলেন সৈনিক জসিম উদ্দিন (৩১), সৈনিক জাহাঙ্গীর আলম (২৬) এবং সৈনিক শরিফ হোসেন (২৬)। এতে টহল কমান্ডার মেজর আশরাফুল হকও আহত হন।

শান্তি প্রতিষ্ঠায় এখন পর্যন্ত দায়িত্ব পালন করতে গিয়ে আহত হয়েছেন ২৫৩ জন। এরমধ্যে সেনাবাহিনীর ২২৫ জন, নৌবাহিনীর ৬ জন, বিমান বাহিনীর ৬ ও বাংলাদেশ পুলিশের ১২ জন সদস্য দায়িত্ব পালন করতে গিয়ে আহত হয়েছেন।

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গো কিনসাসা বানফু-১-এর ডেপুটি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভূঁইয়া বলেন, ‘নানামুখী চ্যালেঞ্জ নিয়ে আমরা আমাদের শান্তিরক্ষার দায়িত্ব পালন করে যাচ্ছি। বিশেষ করে বিদেশি সাংস্কৃতিক পরিমণ্ডলে আমাদের দায়িত্ব পালন করে যেতে হচ্ছে।’

মিজানুর রহমান ভূঁইয়া বলেন, ‘তাদের সাংস্কৃতিক পরিমণ্ডলের সাথে আমাদের সংস্কৃতির কোনও মিল নেই। ভাষা, খাদ্যাভাস, আচরণগত, জাতিগত কোনও মিল নেই। পরিবারকে দূরে রেখে এ ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রতিনিয়ত আমরা কাজ করে যাচ্ছি। যেকোনও ধরনের হুমকির বিষয়গুলো সামনে রেখেই আমরা আমাদের নিরাপত্তার দায়িত্বে কাজ করে যাচ্ছি এবং টহল জোরদার রেখেছি।

বর্তমানে ২৪টি দেশে শান্তিরক্ষার দায়িত্বে রয়েছেন সশস্ত্র বাহিনী এবং পুলিশের ৬ হাজার ৮২৫ সদস্য। এরমধ্যে রয়েছে সেনাবাহিনীর ৫ হাজার ৪৬৩ জন, নৌবাহিনীর ৩৪৭, বিমান বাহিনীর ৫১৪ ও পুলিশের ৫০১ জন। কঙ্গোতে ১ হাজার ৬৫৪, দক্ষিণ সুদানে ১ হাজার ৬৭০, লেবাননে ১১৮, দারফুরে ১৯০, দক্ষিণ সাহারায় ২৪, মালিতে ১ হাজার ৪৩৯, সিএআর-এ ১ হাজার ৪১৮, আবেইতে ২৯৪ জন এবং ইয়েমেন, যুক্তরাষ্ট্র, সুদান, নেদারল্যান্ডস, ইথিওপিয়া ও ইতালিতে একজন করে দায়িত্ব পালন করছেন।
এ পর্যন্ত ২ হাজার ৩২২ জন নারী সদস্য বিভিন্ন দেশে শান্তি রক্ষার কৃতিত্বের সাথে দায়িত্ব পালন করেছেন
এ পর্যন্ত ২ হাজার ৩২২ জন নারী সদস্য বিভিন্ন দেশে শান্তি রক্ষার কৃতিত্বের সাথে দায়িত্ব পালন করেছেন

পুরুষের পাশাপাশি নারীরাও দক্ষতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছেন। বর্তমানে ৫১৯ জন নারী শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন। এরমধ্যে সেনাবাহিনীর ৩৪৮, নৌবাহিনীর ১০ জন, বিমান বাহিনীর ১৩ জন ও পুলিশের ১৪৮ জন নারী দায়িত্ব পালন করছেন। এ পর্যন্ত ২ হাজার ৩২২ জন নারী সদস্য বিভিন্ন দেশে শান্তিরক্ষায় কৃতিত্বের সাথে দায়িত্ব পালন করেছেন।

আন্তবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রাসেলুজ্জামান বলেন, ‘শান্তিরক্ষায় বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও বাংলাদেশ পুলিশ বাহিনীর সক্রিয় অংশগ্রহণে আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের সুনাম বৃদ্ধি পেয়েছে। এই দায়িত্ব পালন করতে গিয়ে তারা জীবন উৎসর্গ করতেও দ্বিধা করছেন না।’সম্প্রতি সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে নিহত ৩ সদস্যের মরদেহ ফিরিয়ে আনার কাজ চলমান রয়েছে বলেও জানান তিনি।



এ পাতার আরও খবর

ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয় ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব জন্য আসে’, ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলো ভারত সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব জন্য আসে’, ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলো ভারত
পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী
বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলা সবাইকে সচেতন হতে হবে: আন্তর্জাতিক ধরিত্রী দিবসে মহাসচিবের আহবান বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলা সবাইকে সচেতন হতে হবে: আন্তর্জাতিক ধরিত্রী দিবসে মহাসচিবের আহবান
ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প
ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প