শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

BBC24 News
মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » রাশিয়ার আহ্বান প্রত্যাখ্যান করেছে- জাতিসংঘ
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » রাশিয়ার আহ্বান প্রত্যাখ্যান করেছে- জাতিসংঘ
৫৭১ বার পঠিত
মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাশিয়ার আহ্বান প্রত্যাখ্যান করেছে- জাতিসংঘ

---বিবিসি২৪নিউজ,ফরিদা ইয়াসমিন যুক্তরাষ্ট্র থেকেঃ ইউক্রেনের চারটি অঞ্চলকে রাশিয়ার সঙ্গে যুক্ত করে নেওয়ার মস্কোর ঘোষণায় ক্ষুব্ধ পশ্চিমা দেশগুলো। রাশিয়ার এই অধিগ্রহণের ঘোষণার নিন্দা জানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে একটি খসড়া প্রস্তাব উঠতে যাচ্ছে। মস্কো চাইছে এই প্রস্তাবের ওপর ভোটাভুটি যেন প্রকাশ্যে না করে গোপনে করা হয়। বিষয়টি নিয়ে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে তারা। তবে সোমবার মস্কোর এমন প্রস্তাব প্রত্যাখ্যান করেছে জাতিসংঘ। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, বুধ বা বৃহস্পতিবার সাধারণ পরিষদের এ সংক্রান্ত খসড়া প্রস্তাবের ওপর ভোটাভুটি হতে পারে।

রাশিয়ার প্রস্তাব ছিল, জাতিসংঘের ১৯৩টি সদস্য দেশের প্রতিনিধিরা যেন গোপন ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করে। তবে মস্কোর এমন প্রস্তাব হালে পানি পায়নি।

কথিত গোপন ব্যালটে ভোটাভুটির প্রস্তাব প্রত্যাখ্যান করে প্রকাশ্যে ভোটাভুটির পক্ষে রায় দিয়েছে সাধারণ পরিষদের ১০৭টি সদস্য রাষ্ট্র। মাত্র ১৩টি দেশ প্রকাশ্য ভোটের বিরোধিতা করেছে। অন্য দেশগুলো ভোটদানে রিবত ছিল।

সোমবারের বৈঠকে জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া মস্কোর বিরুদ্ধে প্রস্তাবে ভোট দিতে অন্য দেশগুলোর ওপর পশ্চিমাদের চাপ নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, ‘শান্তি ও নিরাপত্তা বা বিরোধ নিষ্পত্তির প্রচেষ্টার সঙ্গে এর কী সম্পর্ক?’

এটিকে তিনি বিভাজন এবং উত্তেজনার পারদ আরও বাড়িয়ে তোলার একটি পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, এটি এমন কিছু নয় যেখানে সাধারণ পরিষদের সংখ্যাগরিষ্ঠ সমর্থন প্রয়োজন।

সাধারণ পরিষদের খসড়া প্রস্তাবে আন্তর্জাতিক সম্প্রদায়কে ইউক্রেনীয় ভূখণ্ড দখলের জন্য রাশিয়ার কথিত গণভোটকে স্বীকৃতি না দেওয়ার আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে প্রস্তাবে ইউক্রেনের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি সমর্থন ব্যক্ত করা হয়েছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, ইউক্রেনের সমর্থনে কথা বলার সময় এসেছে। এটি নিজেদের নিরপেক্ষতার দাবি করার সময় নয়। কেননা, জাতিসংঘ সনদের মূল নীতিগুলো ঝুঁকির মধ্যে রয়েছে।

এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে একজন ‘সন্ত্রাসী’ হিসেবে উল্লেখ করেছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা। সোমবার রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র হামলার পর টুইটারে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি বলেন, পুতিন একজন সন্ত্রাসী যার ভাষা হলো ক্ষেপণাস্ত্র।

দিমিত্রো কুলেবা লিখেছেন, ইউক্রেনজুড়ে একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। পুতিন একজন সন্ত্রাসী যার ভাষা হলো ক্ষেপণাস্ত্র। তার একমাত্র কৌশল হলো শান্তিপূর্ণ ইউক্রেনীয় শহরে ত্রাস ছড়ানো। কিন্তু তিনি ইউক্রেনকে গুঁড়িয়ে দিতে পারবেন না।



এ পাতার আরও খবর

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী
মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’। মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’।
ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল
ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প
ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প