রংপুরে বজ্রপাতে ৫ জন নিহত
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিনিধিঃ রংপুরের পীরগঞ্জ উপজেলার বিটিসি মোড়ে বকুল মিয়ার ইটভাটায় বজ্রপাতে ৫ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১১ অক্টোবর) বিকেল ৩ টার দিকে এ বজ্রপাতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন গাইবান্ধা জেলার সাদুল্ল্যাহপুর উপজেলার কবিলপুর সোনাতলা গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে আব্দুল জলিল (৬৫), একই উপজেলার তিলকপাড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে নাজমুল (২২), একই উপজেলার চকনদি গ্রামের শিরুল মিয়ার ছেলে সিয়াম মিয়া (২০), আলামিনের ছেলে শাহাদত মিয়া (২২) ও আয়নাল মিয়ার ছেলে রাশেদুল ইসলাম (২৮)।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রাণী রায় জানান, আব্দুল জলিল মিয়া ইটভাটায় ঘাস কাটছিলেন। অন্যরা ইট পরিবহন শ্রমিক হিসেবে মহেন্দ্র ট্রলিতে ইট তুলছিলেন। এই সময় বজ্রপাতে ঘটনাস্থলেই সবাই নিহত হন।





নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না 