শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

BBC24 News
শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশ-ব্রুনাই কর্মী পাঠানোর বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর
প্রথম পাতা » আর্ন্তজাতিক | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশ-ব্রুনাই কর্মী পাঠানোর বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর
৫০২ বার পঠিত
শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশ-ব্রুনাই কর্মী পাঠানোর বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ ব্রুনাইয়ের সুলতানের বাংলাদেশ সফরের সময় ব্রুনাইয়ে কর্মী পাঠানোর বিষয়ে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করা হবে। এ সমঝোতা স্মারক বাংলাদেশের কর্মী নিয়োগ প্রক্রিয়াকে আরও সম্প্রসারণ ও নিরাপদ করবে।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদের সঙ্গে বৈঠককালে এ তথ্য জানিয়েছেন ব্রুনাইয়ের পররাষ্ট্রমন্ত্রী দাতো সেরি সেতিয়া হাজী এরিওয়ান বিন পেহিন দাতু পেকারমা জয়া হাজি হোহদ ইউসুফ।

ব্রুনাইয়ে বাংলাদেশের শ্রমবাজার উন্নয়ন এবং সম্প্রসারণ বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে এ বৈঠক হয়।

বৈঠকে প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ বলেন, ‘বাংলাদেশের কর্মীরা দায়িত্বশীল ও কর্তব্যপরায়ণ। বিভিন্ন দেশের শ্রমবাজারে বিভিন্ন খাতে বাংলাদেশি কর্মীরা সুনামের সঙ্গে কাজ করছেন। আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী তৈরি করতে সরকার ব্যাপক উদ্যোগ নিয়েছে।’

তিনি বলেন, ‘বাংলাদেশ যেকোনো ধরনের অনিয়মতান্ত্রিক অভিবাসনকে নিরুৎসাহিত করে ও গুণগত অভিবাসন নিশ্চিত করতে অঙ্গীকারাবদ্ধ।’

বৈঠকে ব্রুনাইয়ের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মুসলিমপ্রধান দেশ হিসেবে বাংলাদেশ ও ব্রুনাইয়ের সংস্কৃতির মধ্যে সাদৃশ্য বিদ্যমান। তাই, ব্রুনাইয়ের নিয়োগকারী এবং বাংলাদেশি কর্মীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক পরিলক্ষিত হয়।’

তিনি বলেন, ‘ব্রুনাই সরকার অভিবাসী কর্মীদের স্বার্থ রক্ষায় এবং অবৈধ অভিবাসন প্রতিরোধে সদা তৎপর। বাংলাদেশ ও ব্রুনাই মানবপাচার প্রতিরোধে একসঙ্গে কাজ করতে পারে।’

বৈঠকে আরও উপস্থিত ছিলেন—ঢাকায় নিযুক্ত ব্রুনাইয়ের হাইকমিশনার হাজি হারিস ওসমান, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. শহিদুল আলম, ব্রুনাইয়ে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার নাহিদা রহমান সুমনা, বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক ড. মল্লিক আনোয়ার হোসেনসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

প্রসঙ্গত, আগামী শনিবার (১৫ অক্টোবর) তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসছেন ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়া। এ সফরকালে বাংলাদেশ ও ব্রুনাইয়ের মধ্যে বিমান চলাচল এবং দেশটিতে জনশক্তি প্রেরণসহ কয়েকটি বিষয়ে চুক্তি সইয়ের সম্ভাবনা আছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইতোমধ্যেই ব্রুনাই ও বাংলাদেশের মধ্যকার এলএনজি আমদানির সমঝোতা স্মারকের মেয়াদ শেষ হয়েছে। এলএনজি আমদানির বিষয়েও সমঝোতা স্মারক সই হতে পারে।



এ পাতার আরও খবর

ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প