শনিবার, ১৫ অক্টোবর ২০২২
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশে চলন্ত বাস থেকে ফেলে যাত্রীকে হত্যার অভিযোগ
বাংলাদেশে চলন্ত বাস থেকে ফেলে যাত্রীকে হত্যার অভিযোগ
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক,ঢাকাঃ ঢাকার যাত্রাবাড়ীতে এক যাত্রীকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে সেই বাসের চাপায় হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ওই যাত্রীর নাম আবু সায়েম। ৩৫ বছর বয়সী এই যুবক ঢাকার মতিঝিলে একটি পোশাক কারখানায় কাজ করতেন।
আজ শনিবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে যাত্রাবাড়ীর শহীদ ফারুক সরণিতে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনার পর ওই বাসের চালক ও সহকারীকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় ব্যক্তিরা। যাত্রাবাড়ী–গাবতলী রুটে চলাচলকারী ৮ নম্বর বাসটি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছেন বিক্ষুব্ধ লোকজন। পিটুনিতে আহত বাসের চালক শাহ আলম (৪০) ও তাঁর সহকারী মোহনকে (২২) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিহত আবু সায়েমের বড় ভাই আবু সাদাত সাহেদ বলেন, সায়েম পোশাক কারখানার কাজ শেষে বাসে করে দক্ষিণ যাত্রাবাড়ীর বাসায় ফিরছিলেন। এ সময় বাসচালকের সহকারী এক যাত্রীর কাছ থেকে বেশি ভাড়া নেন। এ সময় সায়েম প্রতিবাদ করেন। এ নিয়ে তাঁদের মধ্যে কথা–কাটাকাটি হয়। যাত্রাবাড়ীর শহীদ ফারুক সরণিতে নামার সময় সায়েমকে ধাক্কা দিয়ে ফেলে দেন বাসচালকের সহকারী। এ সময় ওই বাসের পেছনের চাকা সায়েমের মাথার ওপর দিয়ে চলে যায়। উদ্ধার করে সায়েমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম বলেন, নিহত সায়েমের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। আহত চালক ও তাঁর সহকারীকেও হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।




স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প 