শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

BBC24 News
রবিবার, ১৬ অক্টোবর ২০২২
প্রথম পাতা » প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » বাংলাদেশ থেকে জনবল নিতে ব্রুনাইয়ের সরকারের প্রতি অনুরোধ রাষ্ট্রপতির
প্রথম পাতা » প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » বাংলাদেশ থেকে জনবল নিতে ব্রুনাইয়ের সরকারের প্রতি অনুরোধ রাষ্ট্রপতির
৪৯৪ বার পঠিত
রবিবার, ১৬ অক্টোবর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশ থেকে জনবল নিতে ব্রুনাইয়ের সরকারের প্রতি অনুরোধ রাষ্ট্রপতির

---বিবিসি২৪নিউজ,বিশেষ প্রতিবেদক,ঢাকাঃ দু’দেশের বৃহত্তর সুবিধার্থে বাংলাদেশ থেকে আরও অধিক হারে জনবল নিয়োগের জন্য ব্রুনাই সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বাংলাদেশে বিনিয়োগের উপযোগী পরিবেশ বিদ্যমান রয়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি ব্রুনাইয়ের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগ করারও আহ্বান জানিয়েছেন।

শনিবার (১৫ অক্টোবর) ঢাকা সফররত ব্রুনাই দারুস সালামের সুলতান হাজী হাসানাল বলকিয়াহ মুইজ্জাদ্দিন ওয়াদ্দৌলাহ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

এসময় রাষ্ট্রপতি ব্রুনাইর সুলতানকে বাংলাদেশে স্বাগত জানিয়ে বলেন, সুলতানের প্রথমবারের মতো বাংলাদেশ সফরে ভ্রাতৃপ্রতিম দুদেশের সম্পর্কের ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা হলো।

বাংলাদেশ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নকে গুরুত্ব দেয় বলেও এসময় উল্লেখ করেন রাষ্ট্রপ্রধান।

তিনি বাংলাদেশের আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার স্ট্যাটাস পেতে ব্রুনাইয়ের সমর্থন প্রত্যাশা করেন।

পাশাপাশি ব্রুনাইয়ে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের বিনামূল্যে করোনার ভ্যাকসিন দেওয়ায় সেদেশের সুলতানকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি।

তিনি দুদেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য বাড়াতে সরকারি-বেসরকারি পর্যায়ে যোগাযোগ বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন।

রাষ্ট্রপতি রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে সমর্থন দেওয়ায় ব্রুনাই সুলতানকে ধন্যবাদ জানান এবং আশা প্রকাশ করেন যে এ ইস্যুতে ভবিষ্যতেও বাংলাদেশের প্রতি সেদেশের সমর্থন অব্যাহত থাকবে।

তিনি রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবর্তনে সুলতানের সহযোগিতা কামনা করেন।

---এসময় ব্রুনাইয়ের সুলতান বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের প্রশংসা করেন এবং ভবিষ্যতে সব ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দেন।

বৈঠকের পর সুলতান বঙ্গভবনের দর্শনার্থী বইতে স্বাক্ষর করেন। এর আগে সন্ধ্যায় তিনি বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি তাকে ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানান।

সাক্ষাৎকালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম এবং সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন।



আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প