মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২
প্রথম পাতা » ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » দায় স্বীকার করে ক্ষমা চাইলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস
দায় স্বীকার করে ক্ষমা চাইলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস
বিবিসি২৪নিউজ, রুপা শামীমা, লন্ডন থেকেঃ ব্রিটেনের প্রধানমন্ত্রী লিজ ট্রাস দেশের অর্থনীতি নিয়ে নিজের ভুল পদক্ষেপের জন্য ক্ষমা চাইলেন ।
দেশটির নতুন অর্থমন্ত্রী জেরেমি হান্ট বাজার অস্থিরতা স্থিতিশীল করার লক্ষ্যে কর-হ্রাসের প্রায় সব পরিকল্পনা বাদ বাতিল ঘোষণা করার পর সোমবার লিজ ট্রাস এই ক্ষমা প্রার্থনা করেন।
দেড় মাসেরও কম সময় আগে তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন। এরই মধ্যে নিজের পদ সুরক্ষিত রাখতে বিদ্রোহীদের মোকাবিলা করতে হচ্ছে তাকে।
একইসঙ্গে প্রধানমন্ত্রিত্ব ছাড়তে একের পর এক অপমানজনক আহ্বান সত্ত্বেও নেতৃত্বে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন লিজ ট্রাস।
লিজ ট্রাস বলেন, “আমি দায় স্বীকার করতে চাই এবং যে ভুলগুলো হয়েছে তার জন্য দুঃখিত… (অর্থনৈতিক বিপর্যয় সৃষ্টিকারী সংস্কার কাজে) আমরা অনেক দূর এবং খুব দ্রুত চলে গিয়েছিলাম। ”
যাইহোক, যুক্তরাজ্যের সরকারি নীতির নিয়ন্ত্রণ এখন কার হাতে রয়েছে তা নিয়ে প্রশ্ন থাকা সত্ত্বেও লিজ ট্রাস বলছেন, “তিনি এই দেশের জন্য কাজ করতে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।




জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা
ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
ফ্রান্সে বিক্ষোভ দমনে ‘কঠোর পদক্ষেপের’ প্রতিশ্রুতি মাক্রোঁর
ইউরোপজুড়ে বিক্ষোভ, কেন ক্ষুব্ধ তরুণেরা
বিক্ষোভে উত্তাল ফ্রান্স, বিভিন্ন শহরে কাঁদানো গ্যাসের শেল নিক্ষেপ, গ্রেপ্তার ১৩৫
নাগরিকদের সৌদি ছাড়ার পরামর্শ দিল ইতালি
হুতিদের হামলা থেকে সৌদিকে সুরক্ষা দিতে ব্রিটিশ যুদ্ধবিমান মোতায়েন
প্যারিসে কারফিউ ঘোষণা করলো ফ্রান্স
জ্বলছে প্যারিস, আগুন, ধ্বংস, লুটপাট ও ২০২৭ সালের নির্বাচন 