বুধবার, ১৯ অক্টোবর ২০২২
প্রথম পাতা » প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | শিরোনাম | শিল্প বাণিজ্য » বাংলাদেশে দ্বিতীয় পরমাণু চুল্লি স্থাপনের কাজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশে দ্বিতীয় পরমাণু চুল্লি স্থাপনের কাজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
বিবিসি২৪নিউজ,বিশেষ প্রতিবেদক,ঢাকাঃ দ্বিতীয় পরমাণু চুল্লি স্থাপনের কাজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক চুল্লি বা নিউক্লিয়ার রিয়্যাক্টর প্রেসার ভেসেল স্থাপনের কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (১৯ অক্টোবর) সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কাজের উদ্বোধন করেন। এরপর এই কেন্দ্র পরিচালনার জন্য দক্ষতা বাড়াতে একটি ট্রেনিং সেন্টারের উদ্বোধন করা হয়।
রুশ আণবিক শক্তি সংস্থার (রোসাটম) মহাপরিচালক আলেক্সি লিখাচেভ অনুষ্ঠানে সশরীরে উপস্থিত ছিলেন। রূপপুর প্রকল্পে বাংলাদেশ ও রাশিয়ার কর্মকর্তারা এ জন্য সব ধরনের প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন করেন।
এর আগে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, রিঅ্যাক্টর প্রেশার ভেসেল (আরপিভি) স্থাপনের মধ্যদিয়ে আরএনপিপির দ্বিতীয় ইউনিটে বড় ধরনের পারমাণবিক যন্ত্রপাতি স্থাপনের কাজ প্রায় শেষ হবে।
প্রকল্পের কাজ এগিয়ে চলছে এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন হবে বলে ধারণা করা হচ্ছে।




মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
টেকনাফে অপহরণের পর তিনজনকে গলা কেটে হত্যা
এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
আজ থেকে শুরু এসএসসি ও সমমান পরীক্ষা
আজ থেকে সারা দেশে মিলবে হামের টিকা
আবারো হরমুজ প্রণালি বন্ধ করল ইরান 