শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

BBC24 News
বুধবার, ১৯ অক্টোবর ২০২২
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ব্রুনেইয়ের সুলতানকে ১৫ ছাগল উপহার
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ব্রুনেইয়ের সুলতানকে ১৫ ছাগল উপহার
৫৬৯ বার পঠিত
বুধবার, ১৯ অক্টোবর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ব্রুনেইয়ের সুলতানকে ১৫ ছাগল উপহার

---বিবিসি২৪নিউজ,কূটনৈতিক প্রতিবেদক,ঢাকাঃ ব্রুনেইয়ের সুলতান হাজি হাসানাল বলকিয়াহ মুইজ্জাদ্দিন ওয়াদদৌল্লাহকে উপহার হিসেবে পাঠানো হয়েছে ১৫টি ছাগল। শুধু ছাগল নয়, সুলতানকে এক জোড়া চিত্রল হরিণ, এক জোড়া ময়ূর এবং এক জোড়া ময়না উপহার দিয়েছে বাংলাদেশ। এগুলো ব্রুনেইতে পাঠানো হয়েছে।

---বাংলাদেশের খাসির মাংসের বিষয়ে ব্রুনেইয়ের আগ্রহের কারণে প্রজননের জন্য ওই ১৫টি ছাগল উপহার দেওয়া হয়েছে। ব্রুনেইয়ের সুলতানকে ছাগল উপহারের বিষয়টিকে ‘কৃষি কূটনীতির’ অংশ হিসেবে অভিহিত করে কয়েকজন কূটনীতিক এ প্রতিবেদককে বলেছেন, হুট করেই উপহারের বিষয়টি আসেনি। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের খাসির মাংস খাওয়ার পর এর স্বাদ নিয়ে প্রশংসা করেন ব্রুনেইয়ের সুলতান। এরপর দুই পক্ষের মধ্যে যোগাযোগ শুরু হয়। এবারের সফরে সব প্রস্তুতি শেষ করে উপহার হিসেবে তা ব্রুনেইতে পাঠানো হয়েছে।গত রোববার পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের বলেন, ‘ছাগল ওনার (ব্রুনেই সুলতানের) খুব পছন্দ। উনি যাওয়ার সময় আমরা কিছু (ছাগল) দিয়ে দেব।’
গত শনিবার বাংলাদেশ সফরের প্রথম দিনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বঙ্গভবনে ব্রুনেইয়ের সুলতানের সম্মানে নৈশভোজের আয়োজন করেন। কূটনৈতিক সূত্র বলছে, ওই নৈশভোজের ফাঁকে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমসহ কয়েকজন মিলে সুলতান ও তাঁর সফরসঙ্গীদের পুরান ঢাকার কাচ্চি বিরিয়ানি দিয়ে আতিথেয়তা বিষয়টি নিয়ে আলাপ করেন। আলোচনার একপর্যায়ে যুক্ত হয়ে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ ব্রুনেইয়ের সুলতান ও তাঁর সফরসঙ্গীদের জন্য বিশেষভাবে রান্না করা কাচ্চি পরিবেশনের প্রস্তাব দেন।পরদিন অর্থাৎ গত রোববার দুপুরে ব্রুনেইয়ের সুলতান ও তাঁর সফরসঙ্গীরা কেরানীগঞ্জে রান্না করা কাচ্চি বিরিয়ানি দিয়ে মধ্যাহ্নভোজ সেরেছেন। ওই দিন দুপুরে রাষ্ট্রীয় অতিথিদের মধ্যাহ্নভোজের তালিকায় আরও ছিল মুরগির রোস্ট, মিঠাইওয়ালার মিষ্টি আর দই।সাম্প্রতিক সময়ে বাংলাদেশের কাচ্চি বিরিয়ানি খাওয়ার পর থেকেই উপাদেয় খাবারটির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন ব্রুনেইয়ের উচ্চপদস্থ লোকজন। এমনকি কালিজিরা আর বাসমতি চালের মধ্যে কোন ধরনের কাচ্চির স্বাদটা বেশি, সেটি নিয়েও তাঁরা কথা বলেছেন। এর পাশাপাশি কাচ্চি বিরিয়ানিতে আলু আছে কি নেই, সেটি নিয়েও তাঁরা আলোচনা করেন। সম্প্রতি ঢাকা সফরের সময় ব্রুনেইয়ের পররাষ্ট্রমন্ত্রী এরিওয়ান পেহিন ইউসুফ কাচ্চি বিরিয়ানিতে আলু আছে কি না, তা খুঁজছিলেন।



এ পাতার আরও খবর

ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
চিকেনস নেকে’ ২০০০ কোটি রুপিতে ৩১ কি: মহাসড়ক বানাচ্ছে ভারত চিকেনস নেকে’ ২০০০ কোটি রুপিতে ৩১ কি: মহাসড়ক বানাচ্ছে ভারত
ব্রিকসে তারেক রহমান বা তাঁর প্রতিনিধি যোগ দিবে কি না, ভারত জানে না ব্রিকসে তারেক রহমান বা তাঁর প্রতিনিধি যোগ দিবে কি না, ভারত জানে না
জলবায়ু পরিবর্তন: ঢাকা-কলকাতার শহরের মানুষ বাস্তুচ্যুতির ঝুঁকিতে, জাতিসংঘ জলবায়ু পরিবর্তন: ঢাকা-কলকাতার শহরের মানুষ বাস্তুচ্যুতির ঝুঁকিতে, জাতিসংঘ
কেন? তিব্বতে বন্যার ছবি ধামাচাপা দিয়েছিল চীন কেন? তিব্বতে বন্যার ছবি ধামাচাপা দিয়েছিল চীন
জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি
মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না  বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মমতার বিরুদ্ধে পুলিশের মামলা দায় মমতার বিরুদ্ধে পুলিশের মামলা দায়
জলবায়ু পরিবর্তন রোধে বিশ্বজুড়ে সম্মিলিত প্রচেষ্টার ডাক নেপালের জলবায়ু পরিবর্তন রোধে বিশ্বজুড়ে সম্মিলিত প্রচেষ্টার ডাক নেপালের
‘মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে: বাংলাদেশের অবস্থানের দিকে নজর রাখছে ভারত’ ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে: বাংলাদেশের অবস্থানের দিকে নজর রাখছে ভারত’

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না