বুধবার, ১৯ অক্টোবর ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » রাশিয়া-ইউক্রেন যুদ্ধঃ অপরাধে রুশ সেনারা অভিযুক্ত: জাতিসংঘ
রাশিয়া-ইউক্রেন যুদ্ধঃ অপরাধে রুশ সেনারা অভিযুক্ত: জাতিসংঘ
বিবিসি২৪নিউজ,ফরিদা ইয়াসমিন, যুক্তরাষ্ট্র থেকেঃ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর সময়ে সংঘটিত অধিকাংশ মানবাধিকার লঙ্ঘনে রুশ সেনাদের দায় খুঁজে পেয়েছে জাতিসংঘের কমিশন। মঙ্গলবার জাতিসংঘ এই প্রতিবেদন প্রকাশ করে।
আল জাজিরার খবরে বলা হয়েছে, ইউক্রেনে মানবাধিকার লঙ্ঘন নিয়ে স্বাধীন আন্তর্জাতিক কমিশন অনুসন্ধানে নামে। সংস্থাটি বেসামরিক নাগরিকদের লক্ষ্য (টার্গেট) বানানোর প্রমাণ পেয়েছে।
কমিশনের প্রতিবেদন অনুসারে, যুদ্ধ শুরুর দিকে ইউক্রেনের অঞ্চল দখলে মরিয়া রুশ সেনারা পলায়নের চেষ্টাকারী বেসামরিক নাগরিকদের টার্গেট করেছে।
জাতিসংঘের এই কমিশন ইউক্রেনকেও মানবাধিকার লঙ্ঘনে অভিযুক্ত পেয়েছে। প্রতিবেদন অনুসারে, ইউক্রেনের সেনারা অন্তত দুটি ক্ষেত্রে বেসামরিক নাগরিকদের গুলি ও নির্যাতন করেছে।
জাতিসংঘের মানবাধিকার কমিশনের বক্তব্য, যুদ্ধক্ষেত্রে বেসামরিক নাগরিকদের টার্গেট করা যুদ্ধাপরাধের অন্তর্ভুক্ত।




ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ 