বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » রাষ্ট্রপতির কাছে ভারতীয় হাই নতুন কমিশনার প্রণয় ভার্মার পরিচয়পত্র পেশ
রাষ্ট্রপতির কাছে ভারতীয় হাই নতুন কমিশনার প্রণয় ভার্মার পরিচয়পত্র পেশ
বিবিসি২৪নিউজ,বিশেষ প্রতিবেদক,ঢাকাঃ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করেছেন নবনিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) এ পরিচয়পত্র পেশ করেন তিনি।
পরিচয়পত্র পেশের পর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের সময় বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের গুরুত্ব তুলে ধরেন হাই কমিশনার প্রণয় ভার্মা। এ সময় তার দেশের সরকার ও জনগণের পক্ষ থেকে রাষ্ট্রপতিতে উষ্ণ অভিনন্দন জানান।
হাই কমিশনার বলেন, ‘ভারত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সম্প্রসারিত ও শক্তিশালী করার জন্য কাজ করতে তার প্রচেষ্টা থাকবে।’ ভারত-বাংলাদেশ সম্পর্কের পূর্ণ সম্ভাবনাকে অনুধাবন করতে বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য অভিমত প্রকাশ করেন তিনি।
রাষ্ট্রপতি হাই কমিশনারকে তার নতুন দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান এবং আশা প্রকাশ করেন যে ভারত ও বাংলাদেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতায় চলমান দৃঢ় উন্নয়ন আগামী সময়ে আরও জোরদার হবে।
পরিচয়পত্র পেশ করার পর হাইকমিশনার ভার্মা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন।




কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান? 