শিরোনাম:
●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয় ●   ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ●   নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী ●   মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের ●   হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ ●   আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
ঢাকা, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

BBC24 News
বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২
প্রথম পাতা » খেলাধুলা | শিরোনাম | সাবলিড » জিম্বাবুয়ের কাছে ১ রানে হারলো পাকিস্তান
প্রথম পাতা » খেলাধুলা | শিরোনাম | সাবলিড » জিম্বাবুয়ের কাছে ১ রানে হারলো পাকিস্তান
৫৬৫ বার পঠিত
বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জিম্বাবুয়ের কাছে ১ রানে হারলো পাকিস্তান

---বিবিসি২৪নিউজ, ক্রীড়া ডেস্কঃ শেষ ওভারের নাটকীয়তা, ১ রানে হারলো পাকিস্তানআবারও শ্বাসরূদ্ধকর একটি ম্যাচ, আবারও স্নায়ুক্ষয়ী মুহূর্ত। ঠিক যেন ভারতের বিপক্ষে সেই ম্যাচের মতোই। একেবারে শেষ ওভারের শেষ বলে এসে আবারও হেরে গেলো পাকিস্তান।

চিত্রনাট্য একইরকম হলেও, এবার পাকিস্তান হারলো জিম্বাবুয়ের কাছে। শেষ বলে এসে হারলো মাত্র ১ রানের ব্যবধানে। প্রথমে ব্যাট করে ১৩০ রান করেছিল জিম্বাবুয়ে। জবাব দিতে নেমে ৮ উইকেট হারিয়ে ১২৯ রানে থামতে বাধ্য হয়েছে পাকিস্তান।

১৩১ রানের লক্ষ্যে ব্যাট করতে নামার পর শুরু থেকেই পাকিস্তানকে চেপে ধরে জিম্বাবুয়ে বোলাররা। এক পর্যায়ে শেষ ওভারে জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ছিল ১১ রান। উইকেটে তখন সেট ব্যাটার মোহাম্মদ নওয়াজ এবং মোহাম্মদ ওয়াসিম। জিম্বাবুয়ের বোলার ব্রাড ইভান্স। প্রথম দুই বলেই ৭ রান নিয়ে নেন তারা নওয়াজ এবং ওয়াসিম।

৪ বলে প্রয়োজন মাত্র ৪ রান। তৃতীয় বলেও নিলো ১ রান। ৩ বলে ৩ রান। মোহাম্মদ নওয়াজ উইকেটে থাকার পরও চতুর্থ বলটি হলো ডট। রান নিতে পারলো না তারা। ২ বলে প্রয়োজন ৩ রান। পঞ্চম বলটিতেই তৈরি হলো চরম নাটকীয়তা। বাউন্ডারির লক্ষ্যে শট খেললেন। কিন্তু বলটা মিড অফের ওপর দিয়ে খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন নওয়াজ। মাথার ওপর হাত বাড়িয়ে সেটা তালুবন্দী করলেন আরভিন। আউট হয়ে গেলেন তিনি ১৮ বলে ২২ রান করে।

সুতরাং, শেষ বলে প্রয়োজন হলো ৩ রান। স্ট্রাইকে শাহিন শাহ আফ্রিদি। বড় শট খেলতে পারেন তিনিও। কিন্তু ইভান্সের হিসেবি বল বাউন্ডারি মারতে পারলেন না শাহিন। সোজা ব্যাটে লং অনে খেললেন। দৌড়ে ১ রান করার পর দ্বিতীয় রান নিতে গিয়েই রানআউট হয়ে গেলেন শাহিন। ১ রানে জয় পেলো জিম্বাবুয়ে।

ভারতের বিপক্ষেও প্রায় জয়ের সামনে দাঁড়িয়েছিল পাকিস্তান। কিন্তু শেষ তিন ওভারে ৪৮ রানও রক্ষা করতে পারেনি বাবর আজমরা। শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ এবং মোহাম্মদ নওয়াজের কাছ থেকে এই রান নিয়ে নেয় বিরাট কোহলিরা। শেষ বলে ভারতকে জয় এনে দেন রবিচন্দ্রন অশ্বিন এবং কোহলি।

এবারও জিম্বাবুয়ের বিপক্ষে শেষের খলনায়ক মোহাম্মদ নওয়াজ। প্রথম ম্যাচে বল হাতে, দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হয়ে হারালেন দলকে। অথচ শেষ ওভারের কঠিন মুহূর্তে সেট ব্যাটার বলতে তিনিই ছিলেন উইকেটে। জিম্বাবুয়ে বোলারদের কাছ থেকে তবুও তিনি ১১ রান নিতে পারলেন না। উল্টো ক্যাচ তুলে দিয়ে দলকে মহা বিপর্যয়ের মধ্যে ফেলে আউট হয়ে যান। যার ফলে শেষ বলে ৩ রান নেয়া সম্ভব হয়নি।

১৩১ রানের লক্ষ্যে ব্যাট করতে নামার পর শুরু থেকেই চাপে থাকে পাকিস্তান। পার্থ স্টেডিয়ামের উইকেটটা নিঃসন্দেহে স্লো পিচ। রান তোলা কষ্টকর। তাই বলে পাকিস্তান দলটির ব্যাটিং যাদের ওপর নির্ভরশীল, সেই বাবর আজম আর মোহাম্মদ রিজওয়ান প্রথম ম্যাচের মত এই ম্যাচেও ব্যর্থ।

বাবর আউট হয়ে গেলেন মাত্র ৪ রান করে। মোহাম্মদ রিজওয়ান আউট হয়ে গেলেন ১৪ রান করে। ইফতিখার আহমেদ করলেন কেবল ৫ রান। ৩৬ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা পাকিস্তানকে টেনে তোলার চেষ্টা করেন শান মাসুদ আর শাদাব খান। ৮৮ রানের মাথায় বিাদয় নেন শাদাব। ১৪ বলে তিনি করেন ১৭ রান।

এরপর মাঠে নেমে রানের দেখাই পেলেন না হায়দার আলি। গোল্ডেন ডাক মারলেন তিনি সিকান্দার রাজার বলে এলবিডব্লিউ হয়ে। দলীয় ৯৪ রানের মাথায় শান মাসুদ আউট হয়ে গেলে পাকিস্তান শিবিরে মোটামুটি শঙ্কা ঝেঁকে বসে। শান মাসুদ ৩৮ বলে করেন ৪৪ রান।

এরপর মোহাম্মদ নওয়াজ উইকেটে থাকলেও শেষের ভিলেন হওয়ার জন্যই সম্ভবত টিকে ছিলেন এবং শেষ বলের আগের বলে আউট হয়ে ব্যর্থতার ষোলকলা পূর্ণ করেন তিনি।

জিম্বাবুয়ের হয়ে সিকান্দার রাজাই ভোগালেন বেশি পাকিস্তানকে। শান মাসুদ, শাদাব খান এবং হায়দার আলির উইকেট নেন তিনি ৪ ওভারে মাত্র ২৫ রান দিয়ে। ম্যাচ সেরার পুরস্কারও ওঠে তার হাতে। তেন্দাই চাতারার পরিবর্তে খেলতে নেমে ব্রাড ইভান্স নেন ২ উইকেট। ১টি করে উইকেট নেন মুজারাবানি এবং লুক জংউই।

এই পরাজয়ের ফলে পাকিস্তানের সেমিতে খেলার সম্ভাবনা একেবারেই কমে গেলো। প্রথম ম্যাচে ভারতের কাছে হেরেছে ৪ উইকেটে। আজ হারলো ১ রানে। দুই ম্যাচ শেষে এখনও পয়েন্টের খাতা শূন্য তাদের।

নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ জয় করে আসার পর বাবর আজমদের এই পারফরম্যান্স সত্যিই হতাশাজনক। অন্যদিকে প্রথম ম্যাচ থেকে ১ পয়েন্ট নিয়ে আজ আরও ২ পয়েন্ট যোগ করলো জিম্বাবুয়ে। তবে, রানরেটের ব্যবধানে থারা পয়েন্ট টেবিলে থাকলো ৩ নম্বরে। চার নম্বরে বাংলাদেশ। দুই নম্বরে দক্ষিণ আফ্রিকা এবং ভারত রয়েছে টেবিলের শীর্ষে।

জিম্বাবুয়ে: ১৩০/৮, ২০ ওভার (শন উইলিয়ামস ৩১, ব্রাড ইভান্স ১৯, ক্রেইগ আরভিন ১৯, মাধভিরে ১৭, রায়ান বার্ল ১০*, অতিরিক্ত ১৪; মোহাম্মদ ওয়াসিম ৪/২৪, শাদাব খান ৩/২৩, হারিস রউফ ১/১২)।

পাকিস্তান: ১২৯/৮, ২০ ওভার (শান মাসুদ ৪৪, মোহাম্মদ নওয়াজ ২২, রিজওয়ান ১৪, শাদাব খান ১৭, মোহাম্মদ ওয়াসিম ১২*, অতিরিক্ত ১০; সিকান্দার রাজা ৩/২৫, ব্রাড ইভান্স ২/২৫, জংউই ১/১০, মুজারাবানি ১/১৮)।

ফল: জিম্বাবুয়ে ১ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: সিকান্দার রাজা (জিম্বাবুয়ে)।



এ পাতার আরও খবর

শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয় শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি
বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি
বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান
বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি
মিরপুর টেস্টে শততম ম্যাচে সেঞ্চুরি দিয়েই রাঙালেন মুশফিক মিরপুর টেস্টে শততম ম্যাচে সেঞ্চুরি দিয়েই রাঙালেন মুশফিক
ফুটবলে ভারতের বিপক্ষে জয় পেল বাংলাদেশ ফুটবলে ভারতের বিপক্ষে জয় পেল বাংলাদেশ
বুলবুলই বিসিবি সভাপতি, সহ-সভাপতি ফারুক ও সাখাওয়াত বুলবুলই বিসিবি সভাপতি, সহ-সভাপতি ফারুক ও সাখাওয়াত
শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরের যাত্রা শুরু বাংলাদেশের শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরের যাত্রা শুরু বাংলাদেশের

আর্কাইভ

বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী
ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন
বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা