শুক্রবার, ৪ নভেম্বর ২০২২
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | রাজনীতি | শিরোনাম | সাবলিড » খন্দকার মোশতাকের নির্দেশে জাতীয় ৪ নেতাকে হত্যা: জয়
খন্দকার মোশতাকের নির্দেশে জাতীয় ৪ নেতাকে হত্যা: জয়
বিবিসি২৪নিউজ,অনলাইন ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন,খন্দকার মোশতাকের সরাসরি নির্দেশে জাতীয় চার নেতাকে জিয়াউর রহমানের অনুগত সেনারা হত্যা করেছিল বলে মন্তব্য করেছেন। বৃহস্পতিবার (৩ নভেম্বর) ফেসবুকে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।ফেসবুকে জয় লিখেছেন, ‘১৯৭৫ সালের ৩ নভেম্বর জাতির ভাগ্যাকাশে নেমে আসে আরেকটি ভয়াল রাত। মোশতাকের সরাসরি নির্দেশে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, মনসুর আলী ও কামারুজ্জামানকে হত্যার জন্য ঘাতক পাঠায় সেনাপ্রধান জিয়াউর রহমানের অনুগত সেনারা।’তিনি আরও লিখেছেন, ‘রাষ্ট্রবিরোধীরা চাইলেও জাতীয় চার নেতার অবদানকে মুছে ফেলা যায়নি। বরং তাদের মুখ আজও উদ্ভাসিত। এক বিশাল উত্তরাধিকার, ব্যাপ্ত দেশপ্রেম ও বিজয়ের মুকুট সঙ্গে নিয়ে স্বাধীন বাংলাদেশের যে পদচারণা শুরু হয়েছিল, মুক্তিযুদ্ধের সাফল্যে যে ষড়যন্ত্রের জাল ছিন্ন হয়েছিল, আবার তা বোনা শুরু হয় মাত্র কয়েক বছরের ব্যবধানে। ১৫ আগস্ট, ১৯৭৫ সালে নির্মমভাবে সপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে দেশকে মুক্তিযুদ্ধের চেতনার উল্টো স্রোতের দিকে টেনে নেওয়া হয়।’




ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’
যুদ্ধবিরতির পরও গাজায় গণহত্যা চালিয়ে গেছে ইসরায়েল: জাতিসংঘ
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানে নতুন বার্তা মোজতবা খামেনির
ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর
কমনওয়েলথ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকবে: হুমায়ুন কবির
প্রধানমন্ত্রীর সফরকালে টোকিওতে থাকবেন না রাষ্ট্রদূত, সমন্বয়ে থাকবে সচিব
বাংলাদেশের এক কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার 