শনিবার, ৫ নভেম্বর ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » খেরসন থেকে বেসামরিক নাগরিকদের সরাতে নির্দেশ প্রেসিডেন্ট পুতিনের
খেরসন থেকে বেসামরিক নাগরিকদের সরাতে নির্দেশ প্রেসিডেন্ট পুতিনের
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় রুশ-নিয়ন্ত্রিত শহর খেরসন থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে আনার নির্দেশ দিয়েছেন। খেরসনের নিয়ন্ত্রণ নিয়ে ইউক্রেনের সেনাদের সঙ্গে রুশ বাহিনীর তীব্র সংঘর্ষ চলছে এবং গত মাসের মাঝামাঝি সময় থেকে সেখানে রুশ সেনাদের অবস্থান দুর্বল হয়ে পড়েছে।
প্রেসিডেন্ট পুতিন গতকাল ‘শুক্রবার’ একটি জাতীয় অনুষ্ঠান উপলক্ষে মস্কোর রেড স্কয়ারে দেয়া ভাষণে আরো বলেন, খেরসনের বিপজ্জনক যুদ্ধ-কবলিত এলাকাগুলো থেকে বেসামরিক লোকদের অবিলম্বে সরিয়ে আনতে হবে।
রুশ প্রেসিডেন্ট রেড স্কয়ারে দেয়া ভাষণে আরো বলেন, “খেরসনে এখন সবচেয়ে বিপজ্জনক অভিযান চালানো হবে। কাজেই বেসামরিক নাগরিকদের কষ্ট দেয়া যাবে না।” এ বক্তব্যের মাধ্যমে প্রেসিডেন্ট পুতিন খেরসনে সাঁড়াশি অভিযান চালানোর ইঙ্গিত দিলেন।
রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, তারা এরইমধ্যে খেরসন থেকে হাজার হাজার নাগরিককে বের করে নিয়ে এসেছে। খেরসন শহরকে ‘দুর্গে’ পরিণত করা হবে বলেও মস্কো ঘোষণা দিয়েছে। ইউক্রেন অবশ্য দাবি করছে, খেরসনের অধিবাসীদের জোর করে শহর থেকে বের করে দেয়া হচ্ছে যা যুদ্ধাপরাধের শামিল। রাশিয়া এই অভিযোগ অস্বীকার করেছে।
রুশ প্রেসিডেন্ট পুতিন তার শুক্রবারের ভাষণে আরো বলেন, কিয়েভের ক্ষমতায় থাকা ‘নয়া নাৎসি’দের বিরুদ্ধে যুদ্ধ করা রাশিয়ার জন্য অপরিহার্য হয়ে পড়েছিল।




কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা 