রবিবার, ৬ নভেম্বর ২০২২
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বিশ্বজুড়ে অর্থনৈতিক বিপর্যস্ত অবস্থা, বাংলাদেশও এর ব্যতিক্রম নয় : প্রধানমন্ত্রী
বিশ্বজুড়ে অর্থনৈতিক বিপর্যস্ত অবস্থা, বাংলাদেশও এর ব্যতিক্রম নয় : প্রধানমন্ত্রী
বিবিসি২৪নিউজ,বিশেষ প্রতিবেদক,ঢাকাঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্ব অর্থনৈতিক বিপর্যয়ে বাংলাদেশও ভুগছে। আর এই পরিস্থিতিতে মানুষের কথা চিন্তা করে সরকার চাহিদা পূরণের চেষ্টা চালাচ্ছে।
রবিবার রাতে জাতীয় সংসদের ২০তম অধিবেশনে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, অনেক উন্নত দেশও হিমশিম খাচ্ছে আজ।
বিশ্বজুড়ে বিপর্যস্ত অবস্থা। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফল আমাদেরও ভোগ করতে হচ্ছে। সারা বিশ্বে এখন ভয়াবহ মূল্যস্ফীতি।
শেখ হাসিনা বলেন, আমরা মানুষের চাহিদা পূরণের চেষ্টা করছি। এরপরও আমাদের ওপর চাপ আসছে। সবকিছুতে ভর্তুকির পরিমাণ বৃদ্ধি পেয়েছে। বাজেট দিয়ে দেশকে ভালোভাবে চালাচ্ছিলাম।
ভর্তুকি রেখেছিলাম বাজেটে। কিন্তু মূল্যবৃদ্ধির জন্য চাহিদা বেড়ে গেছে। জ্বালানি তেলসহ সবকিছুতে অতিরিক্ত ভর্তুকি দিতে হচ্ছে। ফলে রিজার্ভেও প্রভাব পড়ছে বলে মন্তব্য করেন শেখ হাসিনা।




কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান? 