বুধবার, ৯ নভেম্বর ২০২২
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত
সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিনিধিঃ দেশে লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের মহিষতুলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার (৯ নভেম্বর) ভোরের দিকে মহিষতুলি সীমান্তে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন এলাকাবাসী।
নিহতরা হলেন- মহিষতুলি গ্রামের সানোয়ার হোসেনের ছেলে ওয়েজ কুরুনী ও একই এলাকার ঝাড়িরঝাড় গ্রামের সাদেক আলীর ছেলে আয়নাল হক। স্থানীয়রা জানান, ওয়েজ কুরুনী ও আয়নালসহ কয়েক বাংলাদেশি ভারতীয়দের পাঠানো গরু আনতে সীমান্তে যান। সীমান্ত দিয়ে গরু পারাপারের সময় ভারতীয় সীমান্তরক্ষীদের চালানো গুলিতে ঘটনাস্থলেই ওই দুই বাংলাদেশি নিহত হন। পরে অপর বাংলাদেশিরা দুজনের মরদেহ বাড়িতে নিয়ে আসেন।নিহতদের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছে আদিতমারী থানার ওসি মোক্তারুল ইসলাম।
এদিকে, বিজিবির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কয়েকজন বাংলাদেশি সীমান্ত দিয়ে গরু পারাপারের চেষ্টা করলে বিএসএফ গুলি চালায়। এতে দুই বাংলাদেশি নিহত হয়।
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল ইসলাম জানিয়েছেন, গুলিতে দুই বাংলাদেশিকে হত্যার ঘটনায় কড়া প্রতিবাদ পাঠানোসহ পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে বিএসএফকে চিঠি পাঠানো হয়েছে।




নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না 