বুধবার, ১৬ নভেম্বর ২০২২
প্রথম পাতা » আমেরিকা | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা ট্রাম্পের
যুক্তরাষ্ট্রে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা ট্রাম্পের
বিবিসি২৪নিউজ,ফরিদা ইয়াসমিন (ওয়াশিংটন) যুক্তরাষ্ট্র
থেকেঃ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ২০২৪ সালের প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিলেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির স্থানীয় সময় মঙ্গলবার (১৫ নভেম্বর) ট্রাম্প ফ্লোরিডার পাম বিচে অবস্থিত তার মার-আ-লাগো এস্টেটে এ ঘোষণা দেন।
শত শত সমর্থকদের উদ্দেশে ট্রাম্প বলেন, আমেরিকাকে আবার মহান এবং গৌরবময় করার জন্য। আমি আজ রাতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে আমার প্রার্থিতা ঘোষণা করছি।
ট্রাম্প আরও বলেছেন, আমি এ প্রতিদ্বন্দ্বিতায় নামছি কারণ, আমি বিশ্বাস করি- এই জাতি কী হতে পারে তার আসল মহিমা বিশ্ব এখনও দেখেনি। দেশটিতে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের দল রিপাবলিকানদের কংগ্রেসে যে সাফল্য পাওয়ার কথা ছিল তা পায়নি।
ইতোমধ্যে সিনেটে ডেমোক্রেটদের জয় নিশ্চিত হয়েছে। অন্যদিকে, প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের যে বিপুল আসন পাওয়ার আভাস করেছিল দলটি তা পাচ্ছে না। তার মধ্যেই ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিলেন ট্রাম্প।




যুক্তরাষ্ট্রের সেনাপ্রধানকে অপসারণ
ব্যাপক হামলার পরও ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি এখনো অটুট: মার্কিন গোয়েন্দা তথ্য
আগামী দুই সপ্তাহের মধ্যে ইরান ‘প্রস্তর যুগে’ ফিরে যাবে: ট্রাম্প
আগেইরানের সামরিক বাহিনীর মনোবল ভেঙে গেছে: হেগসেথ
আলোচনার কথা বললেও মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা পাঠানোর কথা ভাবছেন ট্রাম্প
সৌদি আরবে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা
দ্রুত ইরান যুদ্ধ শেষ করতে চান ট্রাম্প:ওয়াল স্ট্রিট জার্নালের খবর
ইরানের পাশে থাকবে পাকিস্তান
ইরানের সঙ্গে —ট্রাম্পের দাবির পর ইসরায়েলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা
ইরানকে নেতৃত্বশূন্য করতে চাই: যুক্তরাষ্ট্র 