বুধবার, ১৬ নভেম্বর ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ইউক্রেন-রাশিয়া যুদ্ধের বিস্তার রোধ করতে আহ্বান -গুতেরেসের
ইউক্রেন-রাশিয়া যুদ্ধের বিস্তার রোধ করতে আহ্বান -গুতেরেসের
বিবিসি২৪নিউজ, আন্তর্জাতিক ডেস্কঃ জাতিসংঘ মহাসচিব ইউক্রেনে যুদ্ধের বিস্তার রোধ করার আহ্বান জানিয়েছেন। ৯ মাস ধরে চলমান ইউক্রেন যুদ্ধের ব্যাপক প্রভাব ও পরিণতি রাজনৈতিক, সামরিক, অর্থনৈতিক, সামাজিক এমনকি সাংস্কৃতিক ক্ষেত্রেও পড়েছে। পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে ইউক্রেনকে অস্ত্র দেওয়া এখনও অব্যাহত রয়েছে।
ইউরোপসহ পশ্চিমা দেশগুলো বিশেষ করে আমেরিকা রাশিয়ার ওপর নজিরবিহীন নিষেধাজ্ঞা আরোপ করেছে। তারা কিয়েভকে হালকা ও ভারি অস্ত্রসহ বিভিন্ন অস্ত্র দিয়ে ইউক্রেন যুদ্ধ বন্ধ করার চেষ্টা না চালিয়ে বরং যুদ্ধের আগুনে ঘি ঢেলে দিয়েছে। রাশিয়া যথারীতি বলে এসেছে ইউক্রেনকে পশ্চিমাদের অস্ত্র সরবরাহের ঘটনা সংঘাতকে দীর্ঘায়িত করবে যার পরিণতি হবে অপ্রত্যাশিত।
ইরনা আজ জানিয়েছে, পোল্যান্ডের ইউক্রেন সীমান্তের কাছে ক্ষেপণাস্ত্র আঘাত হানার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। এ ঘটনায় তিনি ইউক্রেন যুদ্ধের বিস্তার রোধ করার প্রয়োজনীতার ওপর গুরুত্বারোপ করেছেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
পোলিশ রেডিও জেইট গতকাল সন্ধ্যায় জানিয়েছে, রাশিয়ার ২টি ক্ষেপণাস্ত্র পূর্ব পোল্যান্ডের ইউক্রেনের সীমান্তবর্তী লোবেলস্কি ভোইভোডশিপ অঞ্চলের প্রজেওডো গ্রামে আঘাত হেনেছে। ওই ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২জন নিহত হয়েছে।
এদিকে জাতিসংঘে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র হামলায় মস্কোর জড়িত থাকার অভিযোগ নাকচ করে দিয়েছেন। এই হামলার ঘটনাকে তিনি রাশিয়ার সঙ্গে ন্যাটোর সামরিক সংঘাত উস্কে দেওয়ার চেষ্টা বলে মন্তব্য করেন।




রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা
ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা
১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত
জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা
ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা 