শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

BBC24 News
বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২
প্রথম পাতা » খেলাধুলা | পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » ক্যামেরুনের বিপক্ষে জয় শুরু সুইজারল্যান্ডের
প্রথম পাতা » খেলাধুলা | পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » ক্যামেরুনের বিপক্ষে জয় শুরু সুইজারল্যান্ডের
৫২৪ বার পঠিত
বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ক্যামেরুনের বিপক্ষে জয় শুরু সুইজারল্যান্ডের

---বিবিসি২৪নিউজ,স্পোর্টস ডেস্কঃ ফিফা বিশ্বকাপে দিনের প্রথম ম্যাচে ক্যামেরুনের বিপক্ষে প্রত্যাশিত জয় পেয়েছে সুইজারল্যান্ড। কাতারের আল জানোভ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আফ্রিকান দলটিকে ১-০ গোল ব্যবধানে হারিয়েছে সুইজারল্যান্ড। ম্যাচের জয় নির্ধারণী একমাত্র গোলটি করেছেন ব্রেল এমবোলো।

গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে নেমে বল দখলে সমানতালে খেললেও আক্রমণে ক্যামেরুনের চেয়ে বেশ পিছিয়ে ছিল সুইজারল্যান্ড। পুরো ম্যাচের ৪৮ শতাংশ সময় নিজেদের কাছে বল রাখতে সক্ষম হয়েছে সুইস খেলোয়াড়রা। আর ক্যামেরুনের গোলবার বরাবর শট নিয়েছে তিনটি। পেয়েছে একটি গোলের দেখা।

এদিকে পুরো ম্যাচের মোট ৫১ শতাংশ সময় নিজেদের নিয়ন্ত্রণে বল রাখতে পেরেছে ক্যামেরুন ফুটবল দল। আর প্রতিপক্ষের গোলবারে নিয়েছে মোট পাঁচটি শট। কিন্তু পায়নি একটি গোলেরও দেখা।

ম্যাচের শুরুটা ছিল মন্থর। সময় বাড়ার সঙ্গে সঙ্গে আক্রমণের ধার বাড়ে। ৩০তম মিনিটে ক্যামেরুন তাদের সবচেয়ে সহজ সুযোগটি পায়। মার্টিন হোংলার শট গোলরক্ষকের হাত থেকে ছুটে গেলে ক্লিয়ার করেন ডিফেন্ডার সিলভান উইডমার। এদিকে ৪০ মিনিটে সুইজারল্যান্ডের রুবেন ভারগাসের ক্রসে চমৎকার হেড নিয়েছিলেনন নিকো এলভেদি। দুর্ভাগ্য তার হেডের বল বাইরে চলে যায় পোস্ট ঘেঁষে।

বিরতির বাঁশি বাজার আগ মুহূর্তে আরেকটি সুযোগ তৈরি হয়েছিল সুইজারল্যান্ডের সামনে। এবারও উৎস ছিলেন রুবেন ভারগাস। পোস্টের খুব কাছ থেকে নেওয়া ম্যনুয়েল একানজির হেড চলে যায় বাইরে।

দ্বিতীয়ার্ধের খেলায় দুদলই খেলায় গতি বাড়ায়। ফলে ম্যাচের ৪৮তম মিনিটেই কাঙ্ক্ষিত গোলের দেখা পেয়ে যায় সুইজারল্যান্ড। এ সময় দলীয় তারকা জর্দান সাকিরির দেয়া পাসে সহজেই লক্ষ্যভেদ করেন ব্রেল এমবালো। এরপর ম্যাচের শেষ মিনিট পর্যন্ত সেই লিড ধরে রাখে সুইসরা। ফলে ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে দল।



এ পাতার আরও খবর

শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয় শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি
বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি
বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান
বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি
মিরপুর টেস্টে শততম ম্যাচে সেঞ্চুরি দিয়েই রাঙালেন মুশফিক মিরপুর টেস্টে শততম ম্যাচে সেঞ্চুরি দিয়েই রাঙালেন মুশফিক
ফুটবলে ভারতের বিপক্ষে জয় পেল বাংলাদেশ ফুটবলে ভারতের বিপক্ষে জয় পেল বাংলাদেশ
বুলবুলই বিসিবি সভাপতি, সহ-সভাপতি ফারুক ও সাখাওয়াত বুলবুলই বিসিবি সভাপতি, সহ-সভাপতি ফারুক ও সাখাওয়াত
শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরের যাত্রা শুরু বাংলাদেশের শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরের যাত্রা শুরু বাংলাদেশের

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প