শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
BBC24 News
শুক্রবার, ২৫ নভেম্বর ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | খেলাধুলা | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ৫ গোলে রোনালদোর ইতিহাস, পর্তুগালের বিজয়
প্রথম পাতা » আর্ন্তজাতিক | খেলাধুলা | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ৫ গোলে রোনালদোর ইতিহাস, পর্তুগালের বিজয়
৬৩২ বার পঠিত
শুক্রবার, ২৫ নভেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

৫ গোলে রোনালদোর ইতিহাস, পর্তুগালের বিজয়

---বিবিসি২৪নিউজ,স্পোর্টস ডেস্কঃ যোগ করা সময়ের শেষ মিনিটে গোল খেয়েই বসেছিল পর্তুগাল। গোলরক্ষক কস্তা ডি বক্সে বল ছেড়ে গোল লাইন থেকে বেশ খানিকটা সামনে চলে আসেন। পেছনে দিয়াজ বল ক্লিয়ার না করলে জালেই ঢুকে যেতো। নানা নাটকীয়তা ও শ্বাসরুদ্ধকর এই ম্যাচে শেষ হাসি হেসেছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল।

কাতার বিশ্বকাপে ‘এইচ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ঘানার বিপক্ষে বৃহস্পতিবার রাতে মাঠে নামে পর্তুগাল। স্টেডিয়াম ৯৭৪ এ বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হয় ম্যাচটি। দ্বিতীয়ার্ধে নাটকীয়তা শেষে ৩-২ গোলে ম্যাচ জিতে মাঠ ছাড়ে পর্তুগীজরা।

৬৫ মিনিট থেকে গোল হয়েছে ৫টি। পর্তুগালের হয়ে ১টি করে গোল দিয়েছেন রোনালদো, ফেলিক্স ও রাফায়েল। আর ঘানার হয়ে গোল ২টি করেন আন্দ্রে ও বুকারি। প্রথমার্ধে একটি আক্রমণও না করা ঘানা দ্বিতীয়ার্ধে ৯টি আক্রমণ করে! অন্যদিকে পর্তুগাল ১০টি শট নেয়। ম্যাচে ৬২ শতাংশ সময় বল পর্তুগালের পায়ে ছিল। ঘানা বিশ্বকাপের সবশেষ ৫ ম্যাচে একটিতেও জিততে পারেনি।

রোনালদোদের মিসে প্রথমার্ধে শেষ হয় গোলশূন্যভাবে। প্রথমার্ধে দারুণ খেলেছে পর্তুগাল। কিন্তু গোল মিসের কারণে এগিয়ে যেতে পারেনি। রোনালদো শুরুতে একটি নিশ্চিত গোল মিস করেন। পরে একটি গোল দিলেও ফাউল করায় সেটি বাতিল হয়। আরও দুবার নষ্ট করেন সুযোগ। একইভাবে সতীর্থ ওটিবাও বল মেরে দেন বারের বাইরে।

দ্বিতীয়ার্ধে ৬৫ মিনিটে পেনাল্টি থেকে রোনালদোর গোল। এগিয়ে পর্তুগাল। ডি বক্সে রোনালদোকে ফাউল করেন সালিসু। পেনাল্টি পায় পর্তুগাল। বাঁ দিকে জোরালো শটে গোল দিয়ে এগিয়ে দেন দলকে। এর মাধ্যমে ২০০৬ থেকে ৫ বিশ্বকাপে একমাত্র ফুটবলার হিসেবে গোল করার রেকর্ড গড়েন।৮ মিনিট পরেই সমতা আনে ঘানা। গোল লাইনের খুব কাছ থেকে আন্দ্রে আইয়ুর পায়ের টোকা খুঁজে নেয় পর্তুগালের জাল। বিশ্বকাপে আন্দ্রের গোল ৩টি। ঘানার হয়ে যেটি দ্বিতীয় সর্বোচ্চ।

৭৮ মিনিটে জোয়াও ফেলিক্স ব্যবধান দিগুণ করে পর্তুগালকে এগিয়ে দেন। ব্রুনো ফার্নান্দেজের সহায়তায় ডান দিক থেকে পায়ের আলতো শটে ঘানার জালে বল জড়ান।

১৫ মিনিটের ব্যবধানে তিন গোল দিয়েছে পর্তুগাল। ৮০ মিনিটে তৃতীয় গোল দেন রাফায়েল। আবারও গোলের কারিগর ব্রুনো ফার্নান্দেজ। ডি বক্সের বাঁ দিকে বল পেয়েই নিখুঁত ফিনিশিংয়ে বল জড়ান জালে। পর্তুগীজ জার্সিতে রাফায়েলের এটি প্রথম গোল। আর ব্রুনো ১৯৬৬ সালের পর বিশ্বকাপের কোনো আসরে পর্তুগালের হয়ে এক ম্যাচে সর্বোচ্চ দুটি সহায়তা করেন।

বুকারি চমকে দেন পর্তুগালকে। ডান কোনা দিয়ে দারুণ হেডে দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন বুকারি। ৩-২ গোলে এগিয়ে পর্তুগাল। শেষ পর্যন্ত আর সমতা ফেরাতে পারেনি ঘানা। এই গ্রুপের প্রথম ম্যাচে ড্র করেছে উরুগুয়ে-দক্ষিণ কোরিয়া। ৩ পয়েন্ট নিয়ে সবার উপরে আছে পর্তুগাল।



এ পাতার আরও খবর

ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প