শিরোনাম:
●   বিশ্বে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ওপর জরুরি পদক্ষেপ নিতে জাতিসংঘে সমবেত হবে তরুণরা ●   আড়াই হাজার টাকাসহ’ কিষাণ-কিষাণির হাতে উঠলো “কৃষক কার্ড ●   জার্মানিতে জ্বালানি কর ছাড়ের ঘোষণা দিলেন ম্যার্ৎস ●   বাংলা নববর্ষের আত্মপরিচয়ের অনন্য প্রতীক পহেলা বৈশাখ ●   ইসরায়েলের বিরুদ্ধে প্রয়োজনে সামরিক পদক্ষেপের হুমকি এরদোয়ানের ●   ট্রাম্প প্রশাসনকে আমি ভয় পাই না: পোপ লিও ●   হরমুজে মার্কিন অবরোধ শুরু, ইরানি জাহাজ ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের ●   শেখ হাসিনার বিষয়ে দিল্লিকে সতর্ক থাকতে আহ্বান ঢাকার ●   ওয়াশিংটন সম্পূর্ণ প্রস্তুত, উপযুক্ত সময়ে শেষ করে দেওয়া হবে ইরানকে: ট্রাম্প ●   হরমুজ সম্পুর্ণ ইরানের নিয়ন্ত্রণে, টোল দিতে হবে ইরানি রিয়ালে
ঢাকা, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩
BBC24 News
রবিবার, ২৭ নভেম্বর ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » রাশিয়া পারমাণবিক ওয়ারহেড খুলে ক্ষেপণাস্ত্র ইউক্রেনে ব্যবহার করছে: ব্রিটেন
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » রাশিয়া পারমাণবিক ওয়ারহেড খুলে ক্ষেপণাস্ত্র ইউক্রেনে ব্যবহার করছে: ব্রিটেন
৬০৯ বার পঠিত
রবিবার, ২৭ নভেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাশিয়া পারমাণবিক ওয়ারহেড খুলে ক্ষেপণাস্ত্র ইউক্রেনে ব্যবহার করছে: ব্রিটেন

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনে রাশিয়ার আক্রমণ সম্পর্কে টুইটারে পোস্ট করা হালনাগাদ গোয়েন্দা তথ্যে ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রক বলে, “রাশিয়া খুব সম্ভবত পুরনো পারমাণবিক ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলো থেকে সেগুলোর পারমাণবিক ওয়ারহেডগুলি খুলে ফেলছে এবং বিস্ফোরকবিহীন ক্ষেপণাস্ত্রগুলো ইউক্রেনে নিক্ষেপ করছে।” ক্ষেপণাস্ত্রের সম্মুখভাগের বিস্ফোরক সম্বলিত অংশটিকে ওয়ারহেড বলা হয়।

“উন্মুক্ত উৎস থেকে পাওয়া ছবিতে, একটি আপাতদৃষ্টিতে ভূপাতিত এএস-১৫ কেইএনটি আকাশ থেকে নিক্ষেপযোগ্য ক্রুজ ক্ষেপণাস্ত্র (এএলসিএম) দেখা গিয়েছে, যেগুলোকে ১৯৮০’র দশকে শুধুমাত্র পারমাণবিক বোমা নিক্ষেপের জন্য নকশা করা হয়েছিল। ওয়ারহেডটিকে খুব সম্ভবত ব্যালাস্ট দিয়ে প্রতিস্থাপন করা হয়েছে।”

মন্ত্রকটি বলে, “যদিও এমন নিরস্ত্র ক্ষেপণাস্ত্রও সেটির গতিশক্তি ও অব্যবহৃত জ্বালানীর ফলে কিছুটা ক্ষতিসাধন করতে পারবে, তবুও লক্ষ্যবস্তুতে সেগুলোর উদ্দেশিত প্রভাব অর্জন করার সম্ভাবনা বেশ কম। রাশিয়া প্রায় নিশ্চিতভাবেই এমন আশা করছে যে, এই ক্ষেপণাস্ত্রগুলো ফাঁদ হিসেবে কাজ করবে এবং ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে লক্ষ্যচ্যূত করবে।”

---ব্রিটেনের সংস্থাটি বলে, “রাশিয়ার উদ্দেশ্য যাই হোক না কেন, এমন কাজ এটাই তুলে ধরে যে রাশিয়ার দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের মজুদ কতটা কমে এসেছে।”

এদিকে ইউক্রেন জুড়ে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করতে দেশটির কর্তৃপক্ষ কাজ চালিয়ে যাচ্ছে । রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার পর তারা বৈদ্যুতিক ‍গ্রিড মেরামতে কিছুটা অগ্রগতি করেছে, তবে অন্ধকারে নিমজ্জিত ইউক্রেনের লক্ষ লক্ষ মানুষকে তৎক্ষণাৎ সাহায্য করতে তারা এখনও সক্ষম হয়নি।

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি তার সান্ধ্যকালীন বক্তব্যে শুক্রবার বলেন যে, বুধবার থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে থাকা মানুষের সংখ্যা অর্ধেকে নামিয়ে আনতে কর্মীরা সক্ষম হয়েছে। তবে, তিনি বলেন যে, ইউক্রেনের ৬০ লক্ষ মানুষ এখনও বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন।

জাতীয় বৈদ্যুতিক গ্রিড পরিচালনাকারী সংস্থা, উক্রেনআরগো শুক্রবার জানায় যে, এখনও ৩০% বিদ্যুৎ সংযোগ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে রয়েছে। মানুষজনকে বিদ্যুৎ সাশ্রয়ের অনুরোধ জানিয়েছে উক্রেনআরগো।

জেলেন্সকিও মানুষজনকে নিজেদের বিদ্যুৎ ব্যবহার কমানোর জন্য অনুরোধ করেছেন।



এ পাতার আরও খবর

বিশ্বে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ওপর জরুরি পদক্ষেপ নিতে জাতিসংঘে সমবেত হবে তরুণরা বিশ্বে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ওপর জরুরি পদক্ষেপ নিতে জাতিসংঘে সমবেত হবে তরুণরা
জার্মানিতে জ্বালানি কর ছাড়ের ঘোষণা দিলেন ম্যার্ৎস জার্মানিতে জ্বালানি কর ছাড়ের ঘোষণা দিলেন ম্যার্ৎস
ইসরায়েলের বিরুদ্ধে প্রয়োজনে সামরিক পদক্ষেপের হুমকি এরদোয়ানের ইসরায়েলের বিরুদ্ধে প্রয়োজনে সামরিক পদক্ষেপের হুমকি এরদোয়ানের
ট্রাম্প প্রশাসনকে আমি ভয় পাই না: পোপ লিও ট্রাম্প প্রশাসনকে আমি ভয় পাই না: পোপ লিও
হরমুজে মার্কিন অবরোধ শুরু, ইরানি জাহাজ ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের হরমুজে মার্কিন অবরোধ শুরু, ইরানি জাহাজ ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
শেখ হাসিনার বিষয়ে দিল্লিকে সতর্ক থাকতে আহ্বান ঢাকার শেখ হাসিনার বিষয়ে দিল্লিকে সতর্ক থাকতে আহ্বান ঢাকার
ওয়াশিংটন সম্পূর্ণ প্রস্তুত, উপযুক্ত সময়ে শেষ করে দেওয়া হবে ইরানকে: ট্রাম্প ওয়াশিংটন সম্পূর্ণ প্রস্তুত, উপযুক্ত সময়ে শেষ করে দেওয়া হবে ইরানকে: ট্রাম্প
হরমুজ সম্পুর্ণ ইরানের নিয়ন্ত্রণে, টোল দিতে হবে ইরানি রিয়ালে হরমুজ সম্পুর্ণ ইরানের নিয়ন্ত্রণে, টোল দিতে হবে ইরানি রিয়ালে
কোন ঐকমত্যে পৌঁছাতে পারেনি  যুক্তরাষ্ট্র-ইরান, কূটনৈতিক পথে ‘আলোচনা দরজা খোলা। কোন ঐকমত্যে পৌঁছাতে পারেনি যুক্তরাষ্ট্র-ইরান, কূটনৈতিক পথে ‘আলোচনা দরজা খোলা।
শাহবাজ শরিফ ও জেডি ভ্যান্স বৈঠক শাহবাজ শরিফ ও জেডি ভ্যান্স বৈঠক

আর্কাইভ

বিশ্বে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ওপর জরুরি পদক্ষেপ নিতে জাতিসংঘে সমবেত হবে তরুণরা
আড়াই হাজার টাকাসহ’ কিষাণ-কিষাণির হাতে উঠলো “কৃষক কার্ড
জার্মানিতে জ্বালানি কর ছাড়ের ঘোষণা দিলেন ম্যার্ৎস
হরমুজ সম্পুর্ণ ইরানের নিয়ন্ত্রণে, টোল দিতে হবে ইরানি রিয়ালে
কোন ঐকমত্যে পৌঁছাতে পারেনি যুক্তরাষ্ট্র-ইরান, কূটনৈতিক পথে ‘আলোচনা দরজা খোলা।
শাহবাজ শরিফ ও জেডি ভ্যান্স বৈঠক
ইসলামাবাদে আলোচনার মধ্যেই সুখবর পেল ইরান
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজের সঙ্গে বৈঠক করল ইরানি প্রতিনিধিদল
৪০০০০ কিলোমিটার গতি, ২৭০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা : শেষ দিনে নভোচারীদের শ্বাসরুদ্ধকর অভিজ্ঞতা
যুক্তরাষ্ট্র-ইরান সংলাপ: সর্বোচ্চ সতর্কতায় ইসলামাবাদ