শিরোনাম:
●   শাহবাজ শরিফ ও জেডি ভ্যান্স বৈঠক ●   ইসলামাবাদে আলোচনার মধ্যেই সুখবর পেল ইরান ●   পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজের সঙ্গে বৈঠক করল ইরানি প্রতিনিধিদল ●   ৪০০০০ কিলোমিটার গতি, ২৭০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা : শেষ দিনে নভোচারীদের শ্বাসরুদ্ধকর অভিজ্ঞতা ●   যুক্তরাষ্ট্র-ইরান সংলাপ: সর্বোচ্চ সতর্কতায় ইসলামাবাদ ●   মধ্যপ্রাচ্যে শান্তি চায় না ইসরায়েল,চিরস্থায়ী যুদ্ধের’ ছক তৈরি নেতানিয়াহু সরকারের ●   ইরানের হামলায় উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলো এখন ‘অকার্যকর’ ●   ইরান ইস্যুতে ট্রাম্পকে ‘ব্যাপক সহায়তা’ দিচ্ছে “নেটো”: মার্ক রুটে ●   হরমুজ প্রণালিতে টোল আদায়ে চীনা মুদ্রা নিচ্ছে ইরান ●   আবু সাঈদ হত্যা মামলা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড
ঢাকা, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২

BBC24 News
রবিবার, ২৭ নভেম্বর ২০২২
প্রথম পাতা » খেলাধুলা | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » বিশ্বকাপে জাপানকে হারিয়ে টিকে থাকলো কোস্টারিকা
প্রথম পাতা » খেলাধুলা | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » বিশ্বকাপে জাপানকে হারিয়ে টিকে থাকলো কোস্টারিকা
৫২১ বার পঠিত
রবিবার, ২৭ নভেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বকাপে জাপানকে হারিয়ে টিকে থাকলো কোস্টারিকা

---বিবিসি২৪নিউজ,স্পোর্টস ডেস্কঃ রূপকথার জন্ম তো আর প্রতিদিন হয় না। ভাগ্যটাও যে সঙ্গে থাকা লাগে! বারবার কোস্টারিকার বিপক্ষে আক্রমণে গিয়েও ফিনিশিং টাচটা দিতে পারেনি জাপান। উল্টো দিকে কোস্টারিকা কাতার বিশ্বকাপে এই প্রথম লক্ষ্য বরাবর শট নিয়ে পাওয়া একমাত্র গোলে হারিয়ে দিয়েছে ব্লু সামুরাইদের। তাতে বিশ্বকাপে এখনও টিকে থাকলো কোস্টারিকা।

অথচ এই ম্যাচটা ছিল জাপানের শেষ ষোলো নিশ্চিত করে রাখার আগাম মঞ্চ। এই ম্যাচ জিতলে পরে আবার জার্মানি-স্পেনের ম্যাচের ফলাফল অনুকূলে আসলেই হতো। সেই লক্ষ্যে পুরোটা সময় দুর্দান্ত খেলে গিয়েও হতাশা নিয়েই মাঠ ছাড়তে হলো। তাতে গ্রুপ ‘ই’র পয়েন্ট টেবিলও জমে গেছে আরও। স্পেন, জাপান ও কোস্টারিকা তিন দলেরই এখন সমান তিনটি করে পয়েন্ট। জার্মানি অবশ্য আজ হারলেই বিদায় নিশ্চিত হবে।

প্রথমার্ধটা অবশ্য দুই দলের জন্যই ছিল হতাশার। অবস্থা এমনই করুণ ছিল যে লক্ষ্য বরাবর কোনও শট নিতে পারেনি কেউ। তবে আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা জমিয়ে তোলার প্রতিশ্রুতি ছিল স্পষ্ট। কোস্টারিকাকে রক্ষণ অটুট রাখতেই বেশি মনোযোগী দেখা গেছে। তুলনায় আক্রমণভাগ ছিল নখদন্তহীন। জাপান আক্রমণ হানলেও শেষ পর্যন্ত ফিনিশিং টাচের অভাবে তা কার্যকর হচ্ছিল না।

---যেমন ১৩ মিনিটে দারুণ সুযোগ তৈরি করেছিল জাপান। ডোয়ান ডানপ্রান্ত দিয়ে বিপজ্জনক লো-ক্রস বাড়িয়েছিলেন। কিন্তু গোলমুখে সেটি লুফে নেওয়ার মতো হাজির ছিল না কেউ। থাকলে গোল করে এগিয়ে যেতে পারতো।

৩৫ মিনিটে কোস্টারিকারও সুযোগ আসে দুইবার। শুরুতে কালভোর আশা জাগানো চেষ্টা ব্লক হওয়ার পর ক্যাম্পবেল সেটি মেরে বসেন ক্রসবারের ওপর দিয়ে!

প্রায় পুরোটা সময় রক্ষণাত্মক খেলা কোস্টারিকা অবশেষে কাঙ্ক্ষিত গোলটা পেয়ে যায় দ্বিতীয়ার্ধে। তাও আবার ৮১ মিনিটে জাপানের রক্ষণের ভুলে। গোলমুখে জাপানের খেলোয়াড় বল হারালে তাজেদার কাছ থেকে বল পেয়ে অসাধারণ এক শটে জাল কাঁপান কেইশের ফুলার। তার বাঁকানো শটটি জাপানি গোলকিপারের গ্লাভস স্পর্শ করেই চলে যায় জালে।



এ পাতার আরও খবর

শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয় শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি
বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি
বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান
বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি
মিরপুর টেস্টে শততম ম্যাচে সেঞ্চুরি দিয়েই রাঙালেন মুশফিক মিরপুর টেস্টে শততম ম্যাচে সেঞ্চুরি দিয়েই রাঙালেন মুশফিক
ফুটবলে ভারতের বিপক্ষে জয় পেল বাংলাদেশ ফুটবলে ভারতের বিপক্ষে জয় পেল বাংলাদেশ
বুলবুলই বিসিবি সভাপতি, সহ-সভাপতি ফারুক ও সাখাওয়াত বুলবুলই বিসিবি সভাপতি, সহ-সভাপতি ফারুক ও সাখাওয়াত
শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরের যাত্রা শুরু বাংলাদেশের শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরের যাত্রা শুরু বাংলাদেশের

আর্কাইভ

শাহবাজ শরিফ ও জেডি ভ্যান্স বৈঠক
ইসলামাবাদে আলোচনার মধ্যেই সুখবর পেল ইরান
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজের সঙ্গে বৈঠক করল ইরানি প্রতিনিধিদল
৪০০০০ কিলোমিটার গতি, ২৭০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা : শেষ দিনে নভোচারীদের শ্বাসরুদ্ধকর অভিজ্ঞতা
যুক্তরাষ্ট্র-ইরান সংলাপ: সর্বোচ্চ সতর্কতায় ইসলামাবাদ
ইরানের হামলায় উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলো এখন ‘অকার্যকর’
হরমুজ প্রণালিতে টোল আদায়ে চীনা মুদ্রা নিচ্ছে ইরান
আবু সাঈদ হত্যা মামলা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড
অনুমতি ছাড়া হরমুজ প্রণালি দিয়ে যাওয়া জাহাজকে হামলার ‘লক্ষ্যবস্তু বানানোর’ সতর্কতা ইরানের
ভিসা-সেবার ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের সতর্ক করেছে ১৩ দেশ