শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

BBC24 News
বুধবার, ৩০ নভেম্বর ২০২২
প্রথম পাতা » খেলাধুলা | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ফ্রান্সকে হারিয়েও বিদায় নিল তিউনিসিয়া
প্রথম পাতা » খেলাধুলা | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ফ্রান্সকে হারিয়েও বিদায় নিল তিউনিসিয়া
৪৮৯ বার পঠিত
বুধবার, ৩০ নভেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ফ্রান্সকে হারিয়েও বিদায় নিল তিউনিসিয়া

---বিবিসি২৪নিউজ,স্পোর্টস ডেস্কঃ শুধু জিতলেই হবে না, তাকিয়ে থাকতে হবে গ্রুপের আরেক ম্যাচের দিকে। সেই ম্যাচ ড্র হলেই কেবল সুযোগ থাকবে শেষ ষোলোয় উঠার।

সমীকরণটা এমনই ছিল তিউনিসিয়ার জন্য। ৫৮ মিনিটে দারুণ এক গোলে তাদের স্বপ্নটাকে উজ্জ্বল করে তুলেন ওয়াহবি খাজরি।
কিন্তু ভাগ্য সহায় হয়নি! বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে ১-০ গোলে জিতেও বিদায় নিতে হয়েছে কাতার বিশ্বকাপ থেকে। কেননা অপর ম্যাচে ডেনমার্ককে ১-০ গোলে হারিয়ে শেষ ষোলোয় ওঠেছে অস্ট্রেলিয়া।

প্রথম দুই ম্যাচ জিতে শেষ ষোলো আগেই নিশ্চিত করে রেখেছিল ফ্রান্স। তিউনিসিয়ার বিপক্ষে বেঞ্চের ফুটবলারদের পরখ করে দেখার সুযোগটা লুফে নেন কোচ দিদিয়ের দেশম। তাই ৯ পরিবর্তন এনে একাদশ সাজান তিনি। বদলাননি শুধু রাফায়েল ভারান ও অরেলিয়ে শুয়েমেনিকে। তবে বেঞ্চের ফুটবলারদের নিয়ে খুব একটা সন্তুষ্ট হয়তো হতে পারেননি। ম্যাচের ফলাফলই তা বলে দিচ্ছে।

রেফারি বাঁশি বাজানোর শুরু থেকেই ফ্রান্সকে চাপে রাখে তিউনিসিয়া। খেলার ৮ মিনিটে গোল পেয়েই গিয়েছিল দলটি। খাজরির ফ্রি-কিক থেকে পায়ের দারুণ ব্যবহার করে লিড এনে দেন গান্দ্রি। কিন্তু গোল উদযাপনের সঙ্গে সঙ্গেই দেখতে পান অফসাইডের সংকেত।

৩৫ মিনিটে আবারও ফ্রান্সের বক্সে বিপদ তৈরি করে তিউনিসিয়া। তবে ৩৫ গজ দূর থেকে খাজরির শট ঠেকিয়ে দেন ফ্রান্স গোলরক্ষক মান্দানা। এরপর বাকিটা সময় আক্রমণে দেখা যায় কেবল তিউনিসিয়াকেই। বিরতির পর নিজেদের খেলা ধরে রাখে তারা। ৫৮ মিনিটে পালটা আক্রমণ থেকে খাজরির উদ্দেশ্যে বল বাড়ান লাইদুনি। দারুণ দক্ষতায় বলটি জালে ফেলতে কোনো ভুল করেননি তিনি। তবে তিউনিসিয়ার গোল দেখেই যেন আল জানুব স্টেডিয়ামে জেগে উঠে অস্ট্রেলিয়া। ডেনমার্কের জালে বল ফেলে কয়েক মিনিটের ব্যবধানে তিউনিসিয়ার স্বপ্নকে চূর্ণ-বিচুর্ণ করে দেয় তারা।



এ পাতার আরও খবর

শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয় শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি
বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি
বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান
বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি
মিরপুর টেস্টে শততম ম্যাচে সেঞ্চুরি দিয়েই রাঙালেন মুশফিক মিরপুর টেস্টে শততম ম্যাচে সেঞ্চুরি দিয়েই রাঙালেন মুশফিক
ফুটবলে ভারতের বিপক্ষে জয় পেল বাংলাদেশ ফুটবলে ভারতের বিপক্ষে জয় পেল বাংলাদেশ
বুলবুলই বিসিবি সভাপতি, সহ-সভাপতি ফারুক ও সাখাওয়াত বুলবুলই বিসিবি সভাপতি, সহ-সভাপতি ফারুক ও সাখাওয়াত
শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরের যাত্রা শুরু বাংলাদেশের শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরের যাত্রা শুরু বাংলাদেশের

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প