শুক্রবার, ২ ডিসেম্বর ২০২২
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » বিশ্বকাপে পর্তুগালকে হারিয়ে শেষ ষোলোতে দক্ষিণ কোরিয়া
বিশ্বকাপে পর্তুগালকে হারিয়ে শেষ ষোলোতে দক্ষিণ কোরিয়া
বিবিসি২৪নিউজ,স্পোর্টস ডেস্কঃ পর্তুগালকে ২-১ গোলে হারিয়েছে দক্ষিণ কোরিয়া। যদিও দ্বিতীয় রাউন্ড আগেই নিশ্চিত করে ফেলেছিল পর্তুগাল।
আর দক্ষিণ কোরিয়ার জন্য আজ ছিল বাঁচা-মরার ম্যাচ। পরের রাউন্ডে যেতে হলে এই ম্যাচে পর্তুগালকে হারানো ছাড়া উপায় ছিল না দেশটির।
সেইসঙ্গে উরুগুয়ের ম্যাচের দিকেও তাদের তাকিয়ে থাকতে হয়েছে। ২-০ গোলে ঘানাকে হারিয়েছে উরুগুয়ে।
কিন্তু জিতেও ছিটকে গেল উরুগুয়ে। পয়েন্ট ও গোলপার্থক্য সমান সমান উরুগুয়ে-দক্ষিণ কোরিয়ার।
কিন্তু ফেয়ার প্লে-র কারণেই দক্ষিণ কোরিয়া চলে গেল নকআউট পর্বে। ছিটকে গেলেন সুয়ারেজরা।
২০০২ বিশ্বকাপেও কোরিয়ার কাছে হেরেছিল পর্তুগাল। এ দিনও হারল রোনাল্ডোর টিম।
২-১ জিতে কোরিয়া বাজিমাত করল। ইনজুরি টাইমের গোল পুরো অঙ্কই বদলে দিল।
শুক্রবার রাতে কাতার বিশ্বকাপের ‘এইচ’ গ্রুপে এডুকেশন সিটি স্টেডিয়ামে আজ ৯১তম মিনিটে ২-১ এগিয়ে যায় দক্ষিণ কোরিয়া। ওয়াং হি চ্যান-এর দুরন্ত গোলে এগিয়ে যায় দেশটি।
ম্যাচের শুরুতে দাপট দেখাতে থাকে পর্তুগাল।
গোল পেতেও বেশি অপেক্ষা করতে হয়নি তাদের। ম্যাচের ৫ মিনিটের মাথায় ডান পাশ থেকে ডিয়েগো দালোতের বাড়ানো ক্রসে দারুণ এক গোল করে পর্তুগালকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন রিকার্ডো হোর্তা। এবারের বিশ্বকাপে তিনি পর্তুগালের ৩য় খেলোয়াড় যিনি বিশ্বকাপে অভিষেক ম্যাচেই গোল করলেন।
এক গোল খেয়েই গোল শোধে মরিয়া হয়ে খেলতে থাকে দক্ষিণ কোরিয়া। যার ফল হিসেবে তারা গোলও পেয়ে যায়। ২৫ মিনিটে কর্নার থেকে বল রোনালদোর কাঁধে লেগে কিম ইয়ং গিয়োনের পায়ে আসলে দারুণ এক শটে গোল করে দলকে সমতায় ফেরান তিনি। ৩৩ মিনিটে গোলের সুযোগ পায় পর্তুগালও। কিন্তু দালোতের শট রুখে দেন কোরিয়ার গোলরক্ষক। এরপর ম্যাচে আর কোন গোল না হলে ১-১ গোলে সমতায় থেকেই বিরতিতে যায় দুই দল।




জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা
আইসিজে ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’
যুদ্ধবিরতির পরও গাজায় গণহত্যা চালিয়ে গেছে ইসরায়েল: জাতিসংঘ
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানে নতুন বার্তা মোজতবা খামেনির
ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর 