শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

BBC24 News
রবিবার, ৪ ডিসেম্বর ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » জার্মান আশ্রয় প্রক্রিয়া সহজ করতে পার্লামেন্টে আইন পাস
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » জার্মান আশ্রয় প্রক্রিয়া সহজ করতে পার্লামেন্টে আইন পাস
৪৮৮ বার পঠিত
রবিবার, ৪ ডিসেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জার্মান আশ্রয় প্রক্রিয়া সহজ করতে পার্লামেন্টে আইন পাস

---বিবিসি২৪নিউজ,আবু আইয়ুব মুকুল (ইইউ) প্রতিনিধিঃ বহিস্কারের নির্দেশের উপর সাময়িক নিষেধাজ্ঞা বা ডুলডুং নিয়ে থাকা আশ্রয়প্রার্থীদের দীর্ঘমেয়াদে বসবাসের অনুমতি পাওয়ার বিষয়টি সহজ করতে আইন পাস করেছে জার্মান পার্লামেন্ট৷
নতুন আইনে, জার্মানির আশ্রয় আবেদনের দায়িত্বপ্রাপ্ত সংস্থা বিএএমএফ আর আবেদনকারী ব্যাক্তির আন্তর্জাতিক সুরক্ষার বিষয়টি নিয়মিত যাচাই বাছাই করবে না নতুন আইনে, জার্মানির আশ্রয় আবেদনের দায়িত্বপ্রাপ্ত সংস্থা বিএএমএফ আর আবেদনকারী ব্যাক্তির আন্তর্জাতিক সুরক্ষার বিষয়টি নিয়মিত যাচাই বাছাই করবে না
রাজনীতিজার্মানি
বহিস্কারের নির্দেশের উপর সাময়িক নিষেধাজ্ঞা বা ডুলডুং নিয়ে থাকা আশ্রয়প্রার্থীদের দীর্ঘমেয়াদে বসবাসের অনুমতি পাওয়ার বিষয়টি সহজ করতে আইন পাস করেছে জার্মান পার্লামেন্ট৷

বসবাসের অনুমতি পাওয়ার অধিকার বা চান্সেনআউফেন্টহাল্টসরেশ্ট নামে শুক্রবার জার্মান পার্লামেন্টে একটি বিল পাশ করেছেন দেশটির আইনপ্রণেতারা৷ অভিবাসন আইন সংস্কার পরিকলল্পনার অংশ হিসেবে এই উদ্যোগ নিয়েছে ক্ষমতাসীন জোট সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (এসপিডি), গ্রিন পার্টি এবং ফ্রি ডেমোক্র্যোটিক পার্টি (এফডিপি)৷

কী আছে আইনে
নতুন এ আইনের আওতায় ডুলডুংধারী যেসকল বিদেশি জার্মানিতে পাঁচ বছর ধরে অবস্থান করছেন তারা ১৮ মাস থাকার অনুমতি পাবেন৷ চলতি বছরের ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বসবাসের সময়সীমা পাঁচ বছর পূর্ণ হয়েছে এই আইনের আওতায় তারা ইতোমধ্যেই সুবিধাটি পাবেন৷ তবে কারো বিরুদ্ধে অপরাধের সাথে যুক্ত না থাকার প্রমাণ থাকতে হবে৷

দীর্ঘমেয়াদে দেশটিতে থাকতে এই ১৮ মাস সময়ে প্রয়োজনীয় ভাষাগত যোগ্যতা অর্জন করতে হবে৷ সেই সঙ্গে নিজের জীবিকার ব্যবস্থাও করতে হবে৷

তবে নতুন আইন অনুযায়ী, ১৮ মাসের সুযোগ আর বাড়ানো হবে না৷ অর্থাৎ, এই সময়ের মধ্যে দীর্ঘমেয়াদে থাকার শর্ত পূরণ করতে না পারলে তাকে ডুলডুং ক্যাটাগরিতে ফেরত যেতে হবে৷

তাছাড়া নতুন আইনে, জার্মানির আশ্রয় আবেদনের দায়িত্বপ্রাপ্ত সংস্থা বিএএমএফ আর আবেদনকারী ব্যাক্তির আন্তর্জাতিক সুরক্ষার বিষয়টি নিয়মিত যাচাই বাছাই করবে না৷ শুধু প্রয়োজন হলে অর্থাৎ আবেদনকারী ব্যক্তির দেশের নিরাপত্তা পরিস্থিতির বিশেষ উন্নতি ঘটলেই কেবল এই বিষয়টি যাচাই করা হবে৷

শুক্রবারের পার্লামেন্টের নিম্নকক্ষের ভোটে তিনশ ৭১ জন বিলের পক্ষে ভোট দেন৷ ২২৬জন সাংসদ বিলের বিপক্ষে এবং ৫৭ জন ভোট দানে বিরত থাকেন৷
নতুন আইনে, জার্মানির আশ্রয় আবেদনের দায়িত্বপ্রাপ্ত সংস্থা বিএএমএফ আর আবেদনকারী ব্যাক্তির আন্তর্জাতিক সুরক্ষার বিষয়টি নিয়মিত যাচাই বাছাই করবে না নতুন আইনে, জার্মানির আশ্রয় আবেদনের দায়িত্বপ্রাপ্ত সংস্থা বিএএমএফ আর আবেদনকারী ব্যাক্তির আন্তর্জাতিক সুরক্ষার
রাজনীতিজার্মানি

বহিস্কারের নির্দেশের উপর সাময়িক নিষেধাজ্ঞা বা ডুলডুং নিয়ে থাকা আশ্রয়প্রার্থীদের দীর্ঘমেয়াদে বসবাসের অনুমতি পাওয়ার বিষয়টি সহজ করতে আইন পাস করেছে জার্মান পার্লামেন্ট৷

বসবাসের অনুমতি পাওয়ার অধিকার বা চান্সেনআউফেন্টহাল্টসরেশ্ট নামে শুক্রবার জার্মান পার্লামেন্টে একটি বিল পাশ করেছেন দেশটির আইনপ্রণেতারা৷ অভিবাসন আইন সংস্কার পরিকলল্পনার অংশ হিসেবে এই উদ্যোগ নিয়েছে ক্ষমতাসীন জোট সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (এসপিডি), গ্রিন পার্টি এবং ফ্রি ডেমোক্র্যোটিক পার্টি (এফডিপি)৷

কী আছে আইনে
নতুন এ আইনের আওতায় ডুলডুংধারী যেসকল বিদেশি জার্মানিতে পাঁচ বছর ধরে অবস্থান করছেন তারা ১৮ মাস থাকার অনুমতি পাবেন৷ চলতি বছরের ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বসবাসের সময়সীমা পাঁচ বছর পূর্ণ হয়েছে এই আইনের আওতায় তারা ইতোমধ্যেই সুবিধাটি পাবেন৷ তবে কারো বিরুদ্ধে অপরাধের সাথে যুক্ত না থাকার প্রমাণ থাকতে হবে৷

দীর্ঘমেয়াদে দেশটিতে থাকতে এই ১৮ মাস সময়ে প্রয়োজনীয় ভাষাগত যোগ্যতা অর্জন করতে হবে৷ সেই সঙ্গে নিজের জীবিকার ব্যবস্থাও করতে হবে৷

তবে নতুন আইন অনুযায়ী, ১৮ মাসের সুযোগ আর বাড়ানো হবে না৷ অর্থাৎ, এই সময়ের মধ্যে দীর্ঘমেয়াদে থাকার শর্ত পূরণ করতে না পারলে তাকে ডুলডুং ক্যাটাগরিতে ফেরত যেতে হবে৷

তাছাড়া নতুন আইনে, জার্মানির আশ্রয় আবেদনের দায়িত্বপ্রাপ্ত সংস্থা বিএএমএফ আর আবেদনকারী ব্যাক্তির আন্তর্জাতিক সুরক্ষার বিষয়টি নিয়মিত যাচাই বাছাই করবে না৷ শুধু প্রয়োজন হলে অর্থাৎ আবেদনকারী ব্যক্তির দেশের নিরাপত্তা পরিস্থিতির বিশেষ উন্নতি ঘটলেই কেবল এই বিষয়টি যাচাই করা হবে৷

শুক্রবারের পার্লামেন্টের নিম্নকক্ষের ভোটে তিনশ ৭১ জন বিলের পক্ষে ভোট দেন৷ ২২৬জন সাংসদ বিলের বিপক্ষে এবং ৫৭ জন ভোট দানে বিরত থাকেন৷

নতুন আইনের কী প্রভাব?
সরকারের হিসেব অনুযায়ী, চলতি বছরের শুরু পর্যন্ত জার্মানিতে ডুলডুং নিয়ে বসবাসরত অভিবাসীর সংখ্যা ছিল দুই লাখ ৪২ হাজার৷ তাদের মধ্যে প্রায় এক লাখ ৩৭ হাজার জনের বসবাসের মেয়াদ পাঁচ বছর পূর্ণ হয়েছে৷

সরকারের ধারণা, নতুন আইনের আওতায় মোট ৯৮হাজার জন চান্সেনআউফেন্টবাল্টরেশট বা ১৮ মাসের ভিসার সুবিধা পেতে আবেদন করতে পারে৷ তার মধ্যে ৩৩ হাজার ৫০০ জন দীর্ঘমেয়াদে দেশটিতে থাকার অনুমতি পেতে পারেন৷

উল্লেখ্য ‘ডুলডুং’ হচ্ছে একধরনের সাময়িক থাকার অনুমতি যা ব্যবহার করে অনিয়মিত অভিবাসীরা জার্মানিতে কিছুদিনের জন্য থাকতে পারেন৷ এটি দেশটিতে নিয়মিত বসবাসের কোনো অনুমতিপত্র নয়, বরং ফেরত যেতেই হবে এই বাধ্যবাধকতা মেনে নিয়ে কিছুদিনের জন্য থাকার একটি সুযোগ৷ তবে এই সুযোগ অনেকের ক্ষেত্রে কিছুদিন পরপর বাড়ানো হয়৷

ডুলডুং সাধারণত তাদের দেয়া হয় যাদের আন্তর্জাতিক সুরক্ষার আবেদন বাতিল হয়েছে বা যারা জার্মানিতে থাকার পূর্ণ অনুমতি পাননি৷ এক্ষেত্রে এমন মানুষরা গুরুত্ব পান যাদের আশ্রয় আবেদন বাতিল হলেও দেশে ফেরত পাঠানো নিরাপদ নয়৷ আশ্রয়প্রার্থী অন্তঃসত্ত্বা নারী কিংবা আশ্রয়ের আবেদন করার পর যারা পড়াশোনা বা কোনো প্রশিক্ষণ নিচ্ছেন তাদেরও ডুলডুং দেয়া হয়ে থাকে৷

অভিবাসী বিষয়ক সংবাদমাধ্যম ইনফোমাইগ্রেন্টস তিনটি প্রধান ইউরোপীয় সংবাদমাধ্যমের নেতৃত্বে একটি যৌথ প্লাটফর্ম৷ প্লাটফর্মটিতে রয়েছে জার্মানির আন্তর্জাতিক গণমাধ্যম ডয়চে ভেলে, ফ্রান্স মিডিয়া মোন্দ, এবং ইটালিয়ান সংবাদ সংস্থা আনসা৷ এই প্রকল্পের সহ-অর্থায়নে রয়েছে ইউরোপীয় ইউনিয়ন৷

এ পাতার আরও খবর

ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প