শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | খেলাধুলা | শিরোনাম | সাবলিড » বিশ্বকাপ ব্যর্থতায় বরখাস্ত পর্তুগিজ কোচ ফার্নান্দো সান্তোস
বিশ্বকাপ ব্যর্থতায় বরখাস্ত পর্তুগিজ কোচ ফার্নান্দো সান্তোস

বিবিসি২৪নিউজ,স্পোর্টস ডেস্কঃ ক্রিশ্চিয়ানো রোনালদোর শেষ বিশ্বকাপে শিরোপার স্বপ্নই দেখছিল পর্তুগাল। কিন্তু কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালপর্বের ম্যাচে তুলনামূলক কম শক্তিশালী দল মরক্কোর কাছে ১-০ গোলে হেরে বিদায় নিতে হয়। এবার বিশ্বকাপ ব্যর্থতার কারণে পর্তুগিজ কোচ ফার্নান্দো সান্তোসকে বরখাস্ত করল দেশটির ফুটবল ফেডারেশন।
সময়ের অন্যতম সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে টানা দুই ম্যাচে শুরুর একাদশে না নামানোর পর থেকেই সমালোচিত হচ্ছেন সান্তোস। আবার দক্ষিণ কোরিয়ার কাছে গ্রুপ পর্বে হারের ম্যাচেও তাকেও তুলে নেওয়া আগে-ভাগেই। অবশেষে বিশ্বকাপে থেকেই বিদায় নেয় পর্তুগাল।
২০১৪ সালে পর্তুগাল ফুটবল দলের কোচের দায়িত্ব পান ফার্নান্দো সান্তো। এরপর দলকে আগলে রেখে ২০১৬ সালে ইউরো জিতিয়েছিলেন তিনি। এছাড়াও তার অধীনে ২০১৯ সালে পর্তুগাল ন্যাশনস লিগের শিরোপা জয়লাভ করে। জাতীয় দলের হয়ে মোট ১০৯টি ম্যাচে ডাগআউটে থেকে ৬৭টি জয়, ২৩টি ড্র এবং ১৯টি ম্যাচে হারের স্বাদ নিয়েছেন সান্তোস।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 